দেশে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা আসছে সামনে সপ্তাহে

করোনা আপডেটঃকোভ্যাক্স ফ্যাজিলিটিসের আওতায় আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাওয়া যাবে।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শুক্রবার (২৫ জুন) এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, টিকা পেতে গত জুনে কোভ্যাক্সকে চিঠি দেয় বাংলাদেশ। সে হিসেবে পর্যায়ক্রমে প্রায় সাত কোটি টিকা দেওয়ার কথা আমাদেরকে। আজ চিঠি পেয়েছি, তারা আমাদেরকে ২৫ লাখ মডার্নার টিকা দেবে। আগামী সাত থেকে […]

» Read more

করোনায় ১০৮ জনের মৃত্যু, শনাক্ত ৫৮৬৯

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯৭৬ জনের। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জনে। শুক্রবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. […]

» Read more

গত ২৪ ঘন্টায় আরো ৯ জনের মৃত্যু খুলনায়

করোনা ডেস্ক: খুলনার তিন হাসপাতালের গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল  ৮ টা থেকে আজ শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত পৃথক তিনটি হাসপাতালে মারা যান তাঁরা। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয়জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন মারা গেছেন। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন […]

» Read more

মাস্কের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই হবে, ক্ষুদে বিজ্ঞানীর অভিনব আবিষ্কার

করোনা কর্ণারঃ মাস্ক পড়লেই মিলবে বিশুদ্ধ অক্সিজেন। বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবিলা করতে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ডাক্তার,নার্স ও সম্মুখ যোদ্ধারা। তাই এসকল কোভিড যোদ্ধাদের জন্যে ‘ইউনিভার্সাল মাস্ক এয়ার সাপ্লায়ার’ আবিষ্কার করে সাড়া ফেলে দিল খুদে বিজ্ঞানী দেবর্ষি দে। পূর্ব বর্ধমানের দ্বাদশ শ্রেণীর ছাত্র দেবর্ষি নিজের বিজ্ঞান ভাবনা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে তৈরি করে ফেলেছে করোনা যোদ্ধাদের পরিশুদ্ধ অক্সিজেন সরবরাহের […]

» Read more

রাজশাহীতে আজ মৃত্যু ১৪ জনের

করোনা ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাজনিত কারণে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রামেকের বিভিন্ন ওয়ার্ডে করোনায় পাঁচজন ও উপসর্গে নয়জন মারা গেছেন। এর মধ্যে সাতজন পুরুষ ও সাতজন নারী। মৃত ব্যক্তিদের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে। তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর […]

» Read more

আগস্টে টিকা পাঠাবে না ভারত

করোনা কর্ণারঃ বাংলাদেশকে শীঘ্রই টিকা পাঠাতে পারবে না বলে সাফ জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে করোনার টিকা পাঠাতে পারবে না ভারত। বৃহস্পতিবার (২৪ জুন) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে দুদেশের গণমাধ্যমে আগস্টের প্রথম সপ্তাহ থেকে করোনার টিকা-আমদানি রপ্তানির বিষয়ে খবর প্রকাশ পেয়েছিল। ভারতের অভ্যন্তরে টিকাকরণ কর্মসূচিতেই […]

» Read more

করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের হার

ctg corona

করোনা ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৮৬৮ জনের। এর আগে গতকাল দেশে করোনায় ৮৫ জনের মৃত্যু হয়েছিল। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (কোভিড ইউনিট) ডা. মো. ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন […]

» Read more

করোনায় আরও ৮১ জনের মৃত্যু, ৭১ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

corona

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৮৬৮ জনের। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জনে। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (কোভিড ইউনিট) ডা. মো. […]

» Read more

চীনের ‘ভেরো সেল’ ভ্যাক্সিন বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন

করোনা আপডেটঃ করোনাভাইরাসের একটি চীনা টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের (ট্রায়াল) অনুমোদন দিয়েছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, এ উদ্যোগ স্থানীয়ভাবে টিকা উৎপাদনে প্রয়োজনীয় দক্ষতা বাড়াতে সহায়তা করবে। গতকাল বুধবার ইনস্টিটিউট অব মেডিকেল বায়োলজি চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সের (আইএমবিক্যামস) ভেরো সেল নামের এ টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। দুই সপ্তাহের মধ্যেই এই ট্রায়াল শুরু হতে পারে […]

» Read more

চুয়াডাঙ্গায় ৪১ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনই করোনা আক্রান্ত!

corona

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুহার। বুধবার (২৩ জুন) রাতেও ভয়ংকর তথ্য দিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ। এদিন ১০০ শতাংশ মানুষই করোনা শনাক্ত হয়েছে। শতভাগ শনাক্তের হার শুধু চুয়াডাঙ্গাতেই নয়, সারাদেশেই রেকর্ড। গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনই করোনা আক্রান্ত হয়েছেন। এ সময় আরও ২ জন মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। এ নিয়ে জেলায় […]

» Read more
1 46 47 48 49 50 124