৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর নোভাভ্যাক্সের টিকা

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে নোভাভ্যাক্সের টিকা ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর। যুক্তরাজ্যে বড় পরিসরে চালানো এক ট্রায়ালে টিকাটির এই কার্যকারিতার প্রমাণ হয়েছে। সেই সঙ্গে এই টিকা যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন প্রতিরোধেও কার্যকর বলে নোভাভ্যাক্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন নোভাভ্যাক্সের টিকার এই সুসংবাদ জানিয়ে বলেছেন, […]

» Read more

ডাব্লিউএইচও প্রতিনিধিরা চীনের উহানে

নিউজ ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দল আগেই পৌঁছে গিয়েছিল চীনের উহানে। বৃহস্পতিবার থেকে তারা করোনার উৎসের সন্ধানে কাজ শুরু করল। এর আগে উহানেই ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হয়েছে তাদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, পশু-পাখির যে বাজার থেকে প্রথম করোনা ছড়িয়েছিল বলে চীন দাবি করেছিল, তাদের কাজও সেখান থেকেই শুরু হবে। গত বছরের ৩০ জানুয়ারি করোনাকে গ্লোবাল প্যানডেমিক বলে ঘোষণা […]

» Read more

সারাবিশ্বে করোনায় প্রাণ গেল ২২ লাখ

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৭৬৮ জন। এতে মারা গেছেন ২২ লাখ ৯১০ জন আর সুস্থ হয়েছেন সাত কোটি ৩৮ লাখ ৬৩ হাজার ৫২২ জন। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য […]

» Read more

ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন

নিউজ ডেস্কঃ দেশে দেশে ছড়িয়ে পড়ছে মহামারি করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন)। এক দেশ থেকে অন্য দেশে দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। যুক্তরাজ্য ও আফ্রিকার এই স্ট্রেইন বিভিন্ন দেশে পাওয়া গেছে। গতকাল বুধবার এক বিবৃতিতে এক সতর্কবার্তা এ তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বলা হয়েছে, এখন পর্যন্ত যুক্তরাজ্যের স্ট্রেইন পাওয়া গেছে ৭০টি দেশে। আর দক্ষিণ আফ্রিকার স্ট্রেইন ছড়িয়েছে ৩১টি দেশে। এই […]

» Read more

টিকা কার্যক্রম শুরু আজ

নিউজ ডেস্কঃ দেশে আজ (২৭ জানুয়ারি) প্রাথমিকভাবে শুরু হচ্ছে কোভিড-১৯ তথা করোনাভাইরাসের টিকা কার্যক্রম। বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। আজ শুধু কুর্মিটোলা জেনারেল হাসপাতালেই টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বাকি চার হাসপাতালে বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রাথমিক পর্যায়ের টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য মন্ত্রণালয় […]

» Read more

১০ কোটি ছুঁই ছুঁই করোনা আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্কঃ চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনা এখনো তাণ্ডব চালাচ্ছে সারাবিশ্বে। প্রতিদিন মৃতের তালিকাতে নাম উঠছে হাজার হাজার মানুষের। সংক্রমিতের তালিকাটাও কম দীর্ঘ হচ্ছে না। প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন অদৃশ্য ভাইরাসটিতে। গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৫ হাজার ৫৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ৫০৬ জনের। মহামারির শুরুর পর থেকে বিশ্বের সব […]

» Read more

দ্বিধা ও বিতর্ক কেন ভ্যাকসিন নিয়ে

নিউজ ডেস্কঃ ভ্যাকসিন আসার আগে মানুষের আগ্রহ ছিল। আসার পর সেই আগ্রহে যেন ভাটা পড়েছে। ভ্যাকসিন নিয়ে এক ধরনের অনাস্থা দৃশ্যমান। চলছে বিতর্ক। শুধু বাংলাদেশেই নয়, কমবেশি আস্থাহীনতা ও বিতর্ক চলছে প্রতিবেশী ভারতসহ বিশ্বের আরও অনেক দেশে। ভ্যাকসিন নিয়ে অনাস্থা কেন? মূল কারণ কী? অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন ভারতে উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। যার ভারতীয় নাম ‘কোভিশিল্ড’। দেশীয় […]

» Read more

বিশ্বে ৯ কোটি ৮৭ লাখ ছাড়াল করোনায় আক্রান্ত

নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন। শুক্রবার (২২ জানুয়ারি) পর্যন্ত বিশ্বব্যাপী এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ছিল ৯ কোটি ৮০ লাখ ৮৯ হাজার ৫৩৬ জন। অর্থাৎ, ২৪ ঘণ্টার ব্যবধানে রোগটিতে সংক্রমিত হয়েছে ৬ লাখ ৪৭ হাজার ৪৩১ জনের শরীরে। এতে […]

» Read more

দেশে কমতে শুরু করেছে সংক্রমণের হার

নিউজ ডেস্কঃ দেশে শীতের মৌসুমে করোনার সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা ছিল। সে অনুযায়ী ব্যবস্থাও নিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সে আশঙ্কা দূর করে চলতি বছরের প্রথম মাস থেকেই কমতে শুরু করেছে সংক্রমণের হার। তবে বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের হার কমছে, এটা ভালো লক্ষণ। কিন্তু আশঙ্কা ছিল শীতে মানুষ পরীক্ষা করাবে বেশি। সেটা হচ্ছে না। আত্মতুষ্টিতে সব ছেড়ে দিলে বিপদ হবে। মাস্ক পরাসহ অন্যান্য […]

» Read more

বাংলাদেশকে করোনার টিকা উপহার দেবে চীনা প্রতিষ্ঠান

নিউজ ডেস্কঃ বাংলাদেশে করোনাভাইরাসের টিকার তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ (ট্রায়াল) করতে যাচ্ছে আনুই জিফেই নামের একটি চীনা প্রতিষ্ঠান। টিকার পরীক্ষার পাশাপাশি তারা যৌথ গবেষণা ও উৎপাদনের কারখানাও স্থাপন করতে চায়। এসব বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট দু-এক দিনের মধ্যে ঢাকায় আসছেন। দেশে টিকার পরীক্ষা করতে আসা চীনা প্রতিষ্ঠানটি হলো আনুই জিফেই লংকম বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড। বেইজিং থেকে গত মঙ্গলবার […]

» Read more
1 71 72 73 74 75 124