নিবন্ধন ছাড়া দেয়া হবে না টিকা

নিউজ ডেস্কঃ অনলাইনে নিবন্ধন ছাড়া কাউকে করোনার টিকা দেবে না সরকার। রাজধানীর চারটি হাসপাতালে এ মাসের শেষ দিকে টিকাদানের মহড়া বা ড্রাই রান হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। শুরুতে বেসরকারি প্রতিষ্ঠান টিকা দেওয়ার অনুমতি পাচ্ছে না। এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ভারতের উপহার হিসেবে দেওয়া ২০ লাখ করোনার টিকা আজ বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর […]

» Read more

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় সাড়ে ২০ লাখ

নিউজ ডেস্কঃ গত বছরের জানুয়ারিতে প্রথম মৃত্যুর পর দিন দিন মৃত্যুর সংখ্যা বেড়েছে। করোনাভাইরাস মহামারির প্রকোপ গত গ্রীষ্মে কিছুটা কমলেও শীত আসতেই তা আবার হুহু করে বেড়েই চলেছে। এখন পর্যন্ত করোনায় মৃত্যু প্রায় সাড়ে ২০ লাখে পৌঁছেছে। গত একদিনে মৃত্যু হয়েছে ৯ হাজার ১৬৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ৭৫০ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সাড়ে ৪ […]

» Read more

৯ কোটি ৫৪ লাখ ছাড়িয়েছে করোনা শনাক্ত

নিউজ ডেস্কঃ দুনিয়াজুড়ে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৯ কোটি ৫৪ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৬২। এর মধ্যে ২০ লাখ […]

» Read more

বাদুড় থেকে ছড়িয়েছে করোনা

নিউজ ডেস্কঃ চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখনও প্রতিদিন প্রাণ কাড়ছে হাজার হাজার মানুষের। এর উৎসভূমি চীন হলেও কীভাবে তা ছড়িয়েছে তা নিয়ে শুরু থেকেই বিতর্ক। চীনের দাবি, সামুদ্রিক প্রাণীর বাজার থেকে ছড়িয়েছে করোনা। তবে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ দাবি করে আসছে চীনের ল্যাব থেকে ছড়িয়ে পড়েছে করোনা। আবার অনেকের দাবি বাদুড় থেকে ছড়িয়েছে এই ঘাতক ভাইরাস। এবার চীনের এক […]

» Read more

৫ দিনে ১,৫০০ কক্ষের হাসপাতাল তৈরি করল চীন

নিউজ ডেস্কঃ চীনে ফের করোনাভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতে দ্রুত হাসপাতাল গড়ে তুলল দেশটির সরকার। মাত্র পাঁচদিনের মধ্যে ১,৫০০ কক্ষের হাসপাতাল তৈরি করা হয়েছে। সংক্রমণের উর্দ্ধগতির মোকাবিলার উদ্দেশ্যেই এই তৎপরতা। ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে কঠোর ব্যবস্থা নিয়েছে চীনা সরকার। জানা গেছে, বেজিংয়ের দক্ষিণে হুবেই প্রদেশের ন্যানগংয়ের ৬,৫০০ কক্ষের ছয়টি হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। এগুলির মধ্যে একটি হল দেড় হাজার কক্ষের এই হাসপাতাল। […]

» Read more

সোমবার থেকে সব ধরণের ভ্রমণে নিষেধাজ্ঞা যুক্তরাজ্যে

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন , করোনাভাইরাসের অজ্ঞাত নতুন স্ট্রেইন থেকে ঝুঁকি এড়াতে সোমবার থেকে সব ধরণের ভ্রমণ পথ বন্ধ থাকবে। এরমধ্যে কেউ যদি দেশটিতে প্রবেশ করতে চায় তাহলে তাকে কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। ব্রাজিলের করোনাভাইরাসের আলাদা এবং অজ্ঞাত এক ধরণ শনাক্ত হলে উদ্বেগ তৈরি হয়। ফলে দক্ষিণ আমেরিকা এবং পর্তুগাল সাথে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয় […]

» Read more

বিশ্বে মৃত্যু প্রায় ২০ লাখ, আক্রান্ত ৯ কোটি সাড়ে ৩০ লাখেরও বেশি

নিউজ ডেস্কঃ বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন প্রায় ২০ লাখ মানুষ। আক্রান্ত হয়েছেন নয় কোটি সাড়ে ৩০ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন পাঁচ কোটি ১৩ লাখের বেশি মানুষ। আজ শুক্রবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে। জনস হপকিনস ইউনিভার্সিটির রিসোর্স সেন্টারের সকাল সাড়ে ৯টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন […]

» Read more

তুরস্কে গণ টিকাদান শুরু

নিউজ ডেস্কঃ চীনের সিনোভ্যাক সংস্থার উৎপাদিত ভ্যাকসিনের মাধ্যমে বৃহস্পতিবার থেকে গণ টিকাদান কার্যক্রম শুরু করেছে তুরস্ক। ফেরিহা ওজেড ইমারজেন্সি হাসপাতালের প্রধান চিকিৎসক নুরেত্তিন ইয়ায়েত জানান, তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের স্বাস্থ্যসেবা কর্মীদের টিকাদান দুই দিনের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি অনলাইন ব্যবস্থা এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুরস্কের ৮১ প্রদেশে পরিচালিত হচ্ছে। প্রক্রিয়াটি ভ্যাকসিনের দীর্ঘ মেয়াদি পার্শ্ব […]

» Read more

সংক্রমণ প্রতিরোধে পর্তুগালে লকডাউন ঘোষণা

নিউজ ডেস্কঃ এক কোটি জনসংখ্যার দেশ পর্তুগালে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সাথে দীর্ঘ হচ্ছে দেশটিতে মৃত্যুর মিছিল। গতকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) পর্যন্ত দেশটিতে মোট ৫ লাখ ১৭ হাজার ৮০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেন ৮ হাজার ৩৮৪ জন। করোনা ভাইরাসের এমন মহামারির সংক্রমণ এবং সংকট রোধে পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্তা জাতির উদ্দেশ্যে এক ভাষণে আজ শুক্রবার […]

» Read more

দেশে করোনার টিকা দিতে জোর প্রস্তুতি স্বাস্থ্য বিভাগের

নিউজ ডেস্কঃ দেশে করোনার টিকাদানের জোর প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। তারা টিকা আনার উদ্যোগের পাশাপাশি টিকা সংরক্ষণ এবং দেশব্যাপী টিকা বিতরণের প্রস্তুতি প্রায় শেষ করেছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, টিকা আসার পর দ্রুততম সময়ে তাঁরা দেশের মানুষকে টিকা দেবেন। এই প্রস্তুতির অংশ হিসেবে কোভিড-১৯ টিকা প্রয়োগ পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হচ্ছে আজ বুধবার। প্রশিক্ষণের মধ্য দিয়ে মাঠপর্যায়ে কাজের গতি […]

» Read more
1 72 73 74 75 76 124