ভবিষ্যৎ তহবিল ট্রাস্টি বোর্ড গঠন

নিউজ ডেস্কঃ চা বাগান শ্রমিকদের জন্য ভবিষ্যৎ তহবিল ট্রাস্টি বোর্ড গঠন করেছে সরকার। ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ এর ২৬৬ (১) ধারা অনুযায়ী ‘চা বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিল ট্রাস্টি বোর্ড’ গঠন করে গত ১৫ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন শ্রম অধিদফতরের মহাপরিচালক। মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও […]

» Read more

উন্নত জাতের ঘাস চাষ

নিউজ ডেস্কঃ গবাদি পশুর খাদ্য পুষ্টিকর ঘাস চাষাবাদের কৌশল শিখতে প্রায় ডজনখানেক কর্মকর্তার বিদেশ যাওয়া নিয়ে সমালোচনার মধ্যেই প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) যাচ্ছে। এর আগে খিচুড়ি রান্না, পুকুর কাটা, খাল খনন, মৎস্য চাষ, প্রযুক্তি হস্তান্তর, কাজুবাদাম চাষ এবং বিশেষ উঁচু ভবন দেখাতে কর্মকর্তাদের বিদেশ সফরে নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সম্প্রতি পুষ্টিকর ঘাস চাষ শিখতে […]

» Read more

দাম কমলেও এখনো নাগালের বাইরে সবজি

নিউজ ডেস্কঃ বাঁধাকপি, ফুলকপি, শিম, টমেটো, মুলা, শালগম, নতুন আলু- কী নেই বাজারে? শীতের সব সবজিতেই এখন বাজার ভরপুর। অভাব নেই সবজির। অভাব শুধু ক্রেতার ক্রয় ক্ষমতার। কেজিতে ৫-১০ টাকা কমলেও এখনো সব সবজিই ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে। তারা ব্যাগ ভরে সবজি কিনতে পারেন না। আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রেখে তাদের কম কিনেই তুষ্ট থাকতে হচ্ছে। এ দিকে পেঁয়াজের দাম […]

» Read more

পান চাষ করে স্বাবলম্বী

নিউজ ডেস্কঃ নিজের আড়াই বিঘা জমিতে পান চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার হাজরাহাটি গ্রামের যুবক হাশেম আলী খান। বর্তমানে হাশেম পান চাষ করে এলাকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার পানের বরজে কাজ করে সংসার চালাচ্ছেন এলাকার আরও ৫-৭ জন শ্রমিক। তার মতো এলাকার অনেক কৃষকই পান চাষে করছেন। প্রথমে ভাগ্য বদলাতে নিজ উদ্যোগে বাড়ির পাশের সামান্য জমিতে পানের […]

» Read more

যেসব ফল খাবেন শীতকালে

নিউজ ডেস্কঃ শীতকালে ঠান্ডা, সর্দি, কাশি থেকে বাঁচতে বেশি পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়া উচিত। ভিটামিন সি আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ত্বক ভালো রাখে। তাই নিত্যদিনের ডায়েটে ভিটামিন সি অন্তর্ভুক্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। এই মহামারির সময় রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে ভিটামিন সি অত্যন্ত প্রয়োজনীয়। এই প্রতিবেদনে শীতকালীন সাতটি ফলের কথা উল্লেখ করা হলো। যেগুলো আমাদের প্রয়োজনীয় ভিটামিন সি সরবরাহ […]

» Read more

চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন

নিউজ ডেস্কঃ যশোরের মণিরামপুরে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে। সোনালী স্বপ্ন ঘরে তুলতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন এই অঞ্চলের কৃষক। ধান ওঠার শুরু থেকে দাম ভালো পাওয়ায় হাঁসি ফুটেছে কৃষকের মুখে। প্রতিমণ ধান বিক্রি হচ্ছে হাজার টাকায়। এছাড়া ধানের দামের পাশাপাশি এবার বিছালীর দামও ভালো। গতবছর যেখানে আমন চাষ করে মণপ্রতি ২০০-৩০০ টাকা ক্ষতি হয়েছে কৃষকের, এবার বিঘাপ্রতি […]

» Read more

ধনেপাতা চাষে কৃষকের মুখে হাসি

নিউজ ডেস্কঃ গত বছর এ সময়ে প্রতি কেজি ধনেপাতার দাম ছিল ৮-১০ টাকা, এবার তা বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। যদিও এক মাস আগে ১৪০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এ বছর ধনেপাতা চাষ করে বেশ লাভবান হয়েছেন লালমনিরহাটের কৃষকেরা। আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের জামুটারী গ্রামের কৃষক আফজাল হোসেন (৬৫) জানান, তিনি এক বিঘা জমিতে ধনেপাতা চাষ করে ২০ হাজার টাকা […]

» Read more

নতুন ধানে ঘরে ঘরে নবান্ন উৎসব

নিউজ ডেস্কঃ কৃষি কাজ দিয়ে মানব সভ্যতার জাগরণ শুরু। বলা হয়ে থাকে কৃষিই কৃষ্টির মূল। কেননা কৃষি বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে মিশে আছে। বাংলাদেশ ধানের দেশ-গানের দেশ-পাখির দেশ। তাই অগ্রহায়ণে ধান কাটার উৎসব গ্রামবাংলা তথা বাঙালির প্রাচীন ঐতিহ্য। পহেলা অগ্রহায়ণ মানেই ছিল বাঙালি গেরস্থ বাড়িতে উৎসবের আমেজ। নতুন ধানের গন্ধে ম ম উঠান বাড়ি। আবহমান এই ঐতিহ্যকে ধরে […]

» Read more

ব্রি ধান ৯০ তৈরি করেছে আগাম আমন ধান চাষের নতুন সম্ভাবনা

নিউজ ডেস্কঃ খুলনাসহ উপকূলীয় এলাকার বেশিরভাগ জমিই এক ফসলি। এ সব জমি বছরের ৭-৮ মাসই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এই জমিতে আগাম আমন ধান চাষের নতুন সম্ভাবনা তৈরি করেছে ব্রি ধান ৯০। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এ ধান থেকে আসবে সুগন্ধি চাল। যা রফতানিযোগ্যও হবে। চলতি আমন মৌসুমে খুলনার বটিয়াঘাটায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে এ ধানের চাষ হয়েছে। পরীক্ষামূলকভাবে মাত্র […]

» Read more

৩০ হাজার ৩০০ কৃষক প্রণোদনা পাচ্ছেন

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩০ হাজার ৩০০ কৃষক। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে ভুট্টা, বোরো ধান, গম, সরষে, পেঁয়াজ ও গ্রীষ্মকালীন মুগ চাষে প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে। জেলার ৩০ হাজার ৩০০ দরিদ্র ও প্রান্তিক কৃষক এ সুবিধা পাবেন। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৩০ হাজার ৩০০ […]

» Read more
1 30 31 32 33 34 116