বাঁশখালীতে পান চাষের বাম্পার ফলন

নিউজ ডেস্কঃ বাঁশখালীর মিষ্টি ও সুস্বাদু পানের সুখ্যাতি রয়েছে দেশের গন্ডি পেরিয়ে দেশের বাহিরেও। তাই বর্তমানে নানাভাবে রপ্তানি হয়ে আসছে এ পান। বাঁশখালীতে উপজেলার পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকাজুড়ে বর্তমানে সারি সারি পানের বাগান যে কারো মন কাড়ে। চট্টগ্রামের আঞ্চলিক গানের রাজা রানী শেফালী ঘোষ আর শ্যাম সুন্দর বৈঞ্চবের এ পান নিয়ে গাওয়া গানের সে কলি- ‘মহেষখালী/বাঁশখালীর পানের খিলি তারে বানাইয় খাওইতাম’ […]

» Read more

সুন্দরবনে বেড়েছে মধু উৎপাদন

নিউজ ডেস্কঃ ২০১৯-২০ মৌসুমে সুন্দরবনে মধু ও মোম উৎপাদন বেড়েছে। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মৌসুমের দীর্ঘ সময় সুন্দরবনে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বনের অভ্যন্তরে বৃক্ষরাজি বৃদ্ধি পেয়েছে। ফলে মৌমাছির আবাসস্থলও বৃদ্ধি পাওয়ায় এ বছর মধু ও মোমের উৎপাদন বেড়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে সুন্দরবন থেকে ১ হাজার ২২০ কুইন্টাল মধু আহরণ করেন মৌয়ালরা। ২০১৮-১৯ অর্থবছরে মধুর […]

» Read more

ভারত সর্বোচ্চ চাল উৎপাদনের পথে

নিউজ ডেস্কঃ সময়মতো পর্যাপ্ত বৃষ্টিপাত ভারতের শস্য উৎপাদন খাতের জন্য আশীর্বাদ বয়ে এনেছে। এর জের ধরে ২০২০-২১ মৌসুমে দেশটিতে চাল উৎপাদন বেড়ে প্রায় ১২ কোটি টনের কাছাকাছি পৌঁছে যেতে পারে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ চাল উৎপাদনকারী দেশ। ইউএসডিএর পূর্বাভাসে বলা হয়েছে ২০২০-২১ মৌসুমে ভারতে সব মিলিয়ে […]

» Read more

বছরে ১৯ হাজার বেল তুলা উৎপাদন যশোরে

নিউজ ডেস্কঃ যশোরাঞ্চলের ছয় জেলার ১২টি উপজেলায় তুলার আবাদ প্রতি বছর বাড়ছে। বর্তমানে এ অঞ্চলে বছরে ১৯ হাজার বেল তুলা উৎপাদন হচ্ছে। কয়েক বছর ধরে ধানসহ অন্যান্য ফসলে লাভ না হওয়ায় চাষীরা লাভজনক বিবেচনা করে তুলা আবাদে ঝুঁকছেন। তাদের মতে, তুলা দেরিতে ফলন দিলেও লোকসানের আশঙ্কা থাকে না। এ কারণে বৃহত্তর যশোরাঞ্চলে তুলা আবাদ ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে। যশোর তুলা উন্নয়ন […]

» Read more

দেশী আদা ১৮০ টাকা আমদানি করা ১৫৫ টাকা কেজি দরে বিক্রী হচ্ছে

নিউজ ডেস্কঃ করোনা মহামারী শুরুর পর থেকে মসলাপণ্যের বাজারে আলোচনার কেন্দ্রে রয়েছে আদা। বহুমুখী ঔষধি গুণের কারণে মসলাটির চাহিদা আগের তুলনায় বেড়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে আদার দামে। পাইকারি পর্যায়ে এরই মধ্যে আমদানি করা আদার কেজি ১৫০ টাকা ছাড়িয়ে গেছে। দেশে উৎপাদিত আদা বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, বাড়তি চাহিদার বিপরীতে সরবরাহ সীমিত হয়ে আসায় […]

» Read more

ভিয়েতনামে ১৬% রফতানি বেড়েছে কাজুবাদামে

নিউজ ডেস্কঃ ভিয়েতনামের কাজুবাদাম রফতানি খাতে প্রবৃদ্ধির দেখা মিলেছে। নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর মাঝেও চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে কাজুবাদাম রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেড়েছে। একই সময়ে পণ্যটির রফতানি বাবদ দেশটির আয় বেড়েছে ১ শতাংশ। ভিয়েতনাম ক্যাশিউ অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও এগ্রিমানি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি […]

» Read more

চাহিদা মিটিয়ে দেশে ৫৫ লাখ টন চাল উদ্বৃত্ত থাকবে

নিউজ ডেস্কঃ গত বোরো মৌসুমে দেশে রেকর্ড পরিমাণ চাল উৎপাদন হয়েছে। এ মৌসুমে প্রথমবারের মতো শস্যটির উৎপাদন দুই কোটি টন ছাড়িয়েছে। এর সুবাদে আগামী নভেম্বর পর্যন্ত চাহিদা মিটিয়ে দেশে ৫৫ লাখ টন চাল উদ্বৃত্ত থাকবে। এ অবস্থায় চাল আমদানির বিষয়ে বিকল্প পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। গতকাল অনলাইনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে আয়োজিত ‘কভিড-১৯ যুগে খাদ্যনিরাপত্তা: বাংলাদেশ কি শিগগিরই […]

» Read more

কৃষির উন্নয়নে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান কৃষিমন্ত্রীর

নিউজ ডেস্কঃ বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষির উন্নয়নের মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন ও টেকসই দারিদ্র্য বিমোচন করা সম্ভব হবে। আর এটি করতে হলে গ্রামীণ অর্থনীতির বিকাশে কৃষি ও অকৃষি উভয় খাতে উদ্যোক্তা তৈরি করতে হবে এবং তাদের সহযোগিতা করতে হবে। তাই কৃষি ও অকৃষি উভয় খাতে উদ্যোক্তা তৈরিতে সহজ শর্তে ঋণ নিয়ে ব্যাংকগুলোকে আরো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী […]

» Read more

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাত প্রবাসীর বাংলা সবজি খামার

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র প্রবাসী নতুন প্রজন্মের কাছে বাঙালি শাক-সবজি পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়ে কৃষি খামার করেছেন সাত প্রবাসী বাংলাদেশি। সে খামারের কাজে শ্রমও দিচ্ছেন বাংলাদেশ থেকে যাওয়া বয়স্ক ব্যক্তিরা যারা অন্য কোথাও বয়সজনিত কারণে কাজ পাবেন না। ভিন্ন ভিন্ন পেশা এবং বয়সের ওই ছয় প্রবাসী নিউ ইয়র্কে প্রায় ৯০ একর জমিতে ‘বাংলা ফ্রেশ’ নামের ওই কৃষি খামার স্থাপন করেন। যুক্তরাষ্ট্রের […]

» Read more

চুয়াডাঙ্গার জীবননগরে ঘাস কাটতে না দেয়ায় পেয়ারাবাগান-মরিচখেত কেটে সাবাড়

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া করচাডাঙ্গা মাঠে রাতের আধারে দুই বিঘা জমির ফলন্ত পেয়ারাবাগান ও ১০ কাঠা জমির মরিচখেত কেটে সাবাড় করে দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জীবননগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউপির করচাডাঙ্গা লাইনপাড়ার ভুক্তভোগী চাষি হানিফ মিয়া বলেন, আমি ও আমার প্রতিবেশী আবেদ আলী মোল্লার ছেলে মিলন, জাহিদুল […]

» Read more
1 39 40 41 42 43 116