কাশ্মীরি কুল চাষে শিক্ষার্থীর সাফল্য

নিউজ ডেস্ক: কাশ্মীরি কুল চাষে শিক্ষার্থীর সাফল্য এসেছে। শিক্ষার্থী সোহান বাবা-মায়ের কাছে থেকে অনুমতি নিয়ে শখের বশে করেছিলেন কুলের বাগান। তিনি মানিকগঞ্জের দৌলতপুরের জিয়নপুর এলাকায় বাসিন্দা। প্রায় পাঁচশত কুলের চারা লাগানোর আট মাসের মধ্যেই সোয়া দুই লাখ টাকায় কুলের বাগান বিক্রি করেছেন ব্যবসায়ীদের কাছে। তার এই কাশ্মীরি আপেল কুলের বাগান দেখতে প্রতিদিন ভীড় করছেন উৎসুক জনতা। সোহান জানান, ইউটিউবের ভিডিও […]

» Read more

শীত-কুয়াশা উপেক্ষা করে ইরি-বোরো চাষাবাদে ব্যস্ত কৃষক

গাইবান্ধা জেলা প্রতিনিধি: শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে গাইবান্ধায় শুরু হয়েছে ইরি-বোরো চাষাবাদ। শীতে ইরি-বোরোর চারা নষ্ট হলেও রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, শীতের কারণে মাঠে কাজ করতে বেশি টাকা চাচ্ছেন শ্রমিকরা। মৌসুমের শুরুতেই বেড়ে গেছে ধান চাষের উৎপাদন খরচ। খরচ বাড়লেও চাহিদা অনুযায়ী নেই কৃষকের ধানের দাম। বছর বছর উৎপাদন খরচ বাড়লেও বাড়ে না ধানের […]

» Read more

করোনার ধাক্কা: দিশেহারা কয়েক হাজার কাঁকড়া চাষি

বাগেরহাট প্রতিনিধি: সম্প্রতি চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় দেশের উৎপাদিত কাঁকড়া বিদেশে রপ্তানি বন্ধ করে দিয়েছে সরকার। ফলে একদিকে সরকার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে কাঁকড়া শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার চাষি দিশেহারা হয়ে পড়েছেন। সেই সাথে ব্যবসায়ী ও রপ্তানিকারকদেরও দুশ্চিন্তার শেষ নেই। রপ্তানি নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে চাষিরা দারুণভাবে আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে মনে করছে সরকারের মৎস্য […]

» Read more

বাঁশ দিয়েই মাসে আয় ৪০ হাজার টাকা

ভোলার প্রতিনিধি: ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মো. নজির মিয়া ও তার স্ত্রী জাহানারা বেগম বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করছেন। তারা বাঁশ দিয়ে সাজি, কুলা, চালনি, ডালি, খাঁচা তৈরি করে ভাগ্য পরিবর্তন করেছেন। তাদের সফলতা দেখে অন্য নারী-পুরুষও এ পেশায় আগ্রহী হচ্ছেন। জাহানারা জানান, প্রায় ৩০ বছর আগে গরিব কৃষক নজির মিয়ার সাথে বিয়ে হয় তার। […]

» Read more

হাইড্রোফনিক পদ্ধতিতে স্ট্রবেরি চাষে সাফলতা পেল বারি

চট্টগ্রাম প্রতিনিধি: লেটুস পাতার পর হাইড্রোফনিক পদ্ধতিতে (মাটি ছাড়া শুধু পানিতে) এবার স্ট্রবেরি চাষে সাফল্য পেয়েছে চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র (বারি)। নারকেলের ছোবড়ার গুঁড়া দিয়ে তৈরি বিশেষ ধরনের বেডে স্ট্রবেরির চারা লাগানোর মাত্র দুই মাসের মধ্যেই আশাতীত সাফল্য পাওয়ায় খুশি কেন্দ্রের কর্মকর্তারা। তারা বলেন, হাইড্রোফনিক পদ্ধতিতে যারা স্ট্রবেরি চাষে আগ্রহী তাদেরকে এখন এ কেন্দ্র থেকেই প্রয়োজনীয় প্রশিক্ষণ […]

» Read more

ভালোবাসা দিবস উপলক্ষে ব্যস্ততা বেড়েছে সাভারের ফুল চাষিদের

সাভার প্রতিনিধি: বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন সাভারের বিরুলিয়ার ফুল চাষিরা। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে ফুল বিক্রির লক্ষ্যমাত্রায় পৌঁছাতে আগেভাগেই বাগানের পরিচর্যা শুরু করেছেন তারা। ফুল ব্যবসায়ীরা জানান, এই মাসে ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ায় সবচেয়ে বেশি ফুল বিক্রি হয়। সাভারের বিরুলিয়ায় সবচেয়ে বেশি চাষ হয় টুকটুকে লাল গোলাপ। এখানে ৩৫০ হেক্টর জমিতে প্রায় […]

» Read more

পৌনে ৩ লাখ কৃষক পাচ্ছেন সাড়ে ২৩ কোটি টাকার সার ও বীজ

কৃষি ডেস্ক: দেশে আউশ ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ২৩ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ৬৫০ টাকার বরাদ্দ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। বুধবার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই অর্থ ছাড় ও অগ্রিম উত্তোলন সংক্রান্ত আদেশ জারি করেছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: তোফাজ্জল হোসেন স্বাক্ষরিত […]

» Read more

ফসল ফেলে ফুল চাষে ঝুঁকছেন গাইবান্ধার কৃষক

গাইবান্ধা প্রতিনিধি: সবজিসহ অন্য ফসলের চেয়ে ফুল চাষে লাভ বেশি হওয়ায় গাইবান্ধার সাদুল্লাপুরের কৃষকরা ফুল চাষে আগ্রহী হয়ে উঠছেন।২০১৪ সালে মাত্র ২২ শতক জমিতে শুরু হওয়া ফুলের খামার এখন ছড়িয়ে গেছে এ উপজেলার প্রায় ৩০ বিঘা জমিতে। উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর গ্রামের কৃষক মোখলেছুর রহমান বিপ্লব। ২০১৪ সালের মার্চ মাসে উপজেলা কৃষি বিভাগের পরামর্শে ৯০ হাজার টাকা খরচ করে যশোর […]

» Read more

শুধু ফুল চাষ করেই বছরে আয় ৫ লাখ টাকা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের আলীপুর এলাকার আকরাম আলীর ভাগ্য বদলে দিয়েছে ফুল। অন্যের জমি ইজারা নিয়ে ফুল চাষ করেন তিনি। সেই ফুল বাগান থেকে বছরে আয় করছেন ৫ লাখ টাকা। মৃত আহাদুল্লাহ্ সরদারের ছেলে আকরাম আলী (৬০) বর্তমানে ৭ বিঘা ৮ কাঠা জমিতে রজনীগন্ধা, গোলাপ, গাঁধা ও গাজরা ফুল চাষ করছেন। বাড়ির পাশে ২ বিঘা জমিতে রয়েছে গাজরা ফুল। এছাড়া […]

» Read more

বারির নয়া মহাপরিচালক ড. মো. আবদুল ওহাব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. আবদুল ওহাব। মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের আদেশে তিনি বারির মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হন। আজ বৃহস্পতিবার থেকে তিনি বর্তমান মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের স্থলাভিষিক্ত হবেন। এর আগে ড. মো. আবদুল ওহাব বারির পরিচালক (গবেষণা) ও পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) হিসেবে দায়িত্ব পালন করেন। ইতোপূর্বে তিনি […]

» Read more
1 48 49 50 51 52 116