বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ৯ শিক্ষক, ১ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক ‘এলসেভিয়ার’ প্রকাশিত জরিপে বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ জন গবেষক। ওই তালিকার ১০ জন গবেষকের মধ্যে ৯ জন শিক্ষক এবং ১ জন শিক্ষার্থী রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন তালিকায় স্থান পাওয়া বাকৃবির কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তালিকায় স্থানপ্রাপ্ত […]

» Read more

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৬তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১ এর ১২ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক […]

» Read more

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী দেশের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ পুননির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক খলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২৫ অক্টোবর সকাল ১১টায় দেশের […]

» Read more

অনিয়ম-দুর্নীতির তদন্তে বাকৃবিতে গণতদন্ত কমিশন গঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিগত সাড়ে পনের বছরে সংঘঠিত সকল প্রকার দুর্নীতি ও অনিয়মের তদন্ত করার জন্য গণতদন্ত কমিশন গঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এসব তথ্য জানানো হয়। গণতদন্ত কমিশনে চেয়ারম্যান হিসেবে রয়েছেন বাকৃবির পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া এবং কো-চেয়ারম্যান হিসেবে […]

» Read more

বন্যাদুর্গত খামারিদের পুনর্বাসনে বাকৃবির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের খামারিদের পুনর্বাসনে মোরগ-মুরগি সরবরাহ এবং গবাদিপশুর চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান ও বাকৃবির শিক্ষার্থী ডা. মো. উমর ফারুক। তিনি জানান, নয় সদস্যের বাকৃবির একটি পশুচিকিৎসক দল গবাদিপশুর চিকিৎসাসেবা প্রদান করেছে। জানা যায়, নয় সদস্যের দলে ছয় জন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান এবং […]

» Read more

বাকৃবিতে নাতে রাসুল ও নাশিদ সন্ধ্যা পালিত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রবিউল আউয়াল মাস এবং জুলাই বিপ্লবের চেতনায় নাতে রাসুল ও নাশিদ সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ আয়োজন করা হয়। নাতে রাসুল এবং নাশিদ সন্ধ্যার এ আয়োজন বাদ এশা পর্যন্ত চলে। এসময় উপস্থিত ছিলেন বাকৃবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. খন্দকার মো. […]

» Read more

কার্যক্রম শুরুর ২৪ বছর পূর্তিতে বাকৃবির বাঁধন

নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) জোনাল পরিষদের কার্যক্রম শুরুর ২৪ বছর পূর্তি ও ২৫তম বছরে পদার্পণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বাঁধনের বাকৃবি জোনাল পরিষদের কার্যালয়ে কেক কাটার মাধ্যমে সংগঠনটি ২৫ বছরে পদার্পন করে। বাঁধন বাকৃবি জোনাল পরিষদের সভাপতি সোয়েব মীমে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার ফেরদাউস রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত […]

» Read more

এমপক্স নিয়ে যা জানালেন বাকৃবির গবেষক ড. বাহানুর

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জনস্বাস্থ্যে মাঙ্কিপক্স বা এমপক্স নিয়ে জরুরি অবস্থা জারি করেছে। এই এমপক্স সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ও অণুজীববিজ্ঞানী ড. মো. বাহানুর রহমান। ড. বাহানুর বলেন, এমপক্স রোগটি মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্টি হয়, যা পক্সভিরিডি পরিবারের অর্থোপক্সভাইরাস গোত্রের একটি ডাবল-স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস। এর ক্লেড-১ ও ক্লেড-২ […]

» Read more

বাকৃবিতে বন্যার্তদের সহায়তায় স্বাধীনতা ২.০ ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ শামসুল হক হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে “স্বাধীনতা ২.০ ফুটবল টুর্নামেন্ট” আয়োজন করা হয়েছে। ওই টুর্নামেন্টের পুরস্কারের সকল অর্থ বন্যার্তদের পুনর্বাসনে ব্যয় করা হবে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শামসুল হক হলের মাঠে ওই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ শামসুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি […]

» Read more

ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের সাথে বাকৃবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক বিভাগের সাথে বাকৃবি প্রেসক্লাবের (বাউপিসি) সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাকৃবি প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক রায়হান আবিদের সঞ্চালনায় ও সহসভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ […]

» Read more
1 23 24 25 26 27 387