আনন্দ, ঐতিহ্য ও পরিবেশ সচেতনতায় শেষ হলো বাকৃবির শাহী ফিস্ট ‘জাশন-ই জালালি’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঐতিহ্যবাহী শাহজালাল হলের তিন দিনব্যাপী ‘জাশন-ই জালালি শাহি ফিস্ট ৭.০’ আনন্দ, ঐতিহ্য ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে সমাপ্ত হয়েছে। হলটির ৬৪তম ব্যাচের শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই বিশেষ আয়োজনের শুরু করেন।   শনিবার (১৬ মে) বিকেলে কালার ফিস্টের মাধ্যমে তিন দিনব্যাপী এই উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   এর আগে গত বৃহস্পতিবার হল প্রাঙ্গণে নিমগাছের চারা […]

» Read more

বাঁধনের কার্যক্রমে নতুন মাত্রা, বাকৃবিতে চালু হলো ডোনার ট্র্যাকিং অ্যাপ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধনের হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী হল ইউনিটের কার্যক্রমে নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোগ যুক্ত হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সহজতর করার লক্ষ্যে অ্যাপভিত্তিক প্ল্যাটফর্ম “ব্লাড ডোনার ট্র্যাকার” চালু করা হয়েছে।   শুক্রবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেন হল ইউনিটের সভাপতি মোঃ লিমন মিয়া।   বাঁধন, বাকৃবি জোনের অধীনে প্রতিষ্ঠার পর থেকে গত ২৫ বছর ধরে […]

» Read more

সমাপ্ত হলো বাকৃবিতে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন-টিটি প্রতিযোগিতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।   সোমবার (১১ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।   অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের […]

» Read more

বাকৃবিতে বাঁধন শহীদ নাজমুল আহসান হল ইউনিটের নবীনবরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)  স্বেচ্ছায় রক্তদাতাদেরর সংগঠন বাঁধনের শহীদ নাজমুল আহসান হলের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।   শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টায় বাকৃবির শহীদ নাজমুল আহসান হলে ওই অনুষ্ঠানের আয়োজন করে বাঁধন, শহীদ নাজমুল আহসান হল ইউনিট।   এসময় ১২ জন রক্তদাতাকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন রাকিব হোসেন সৌরভ, মো. আতিকুর রহমান আশিক, মো. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. […]

» Read more

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: “ভেটেরিনারিয়ানরা খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক” এই স্লোগানকে সামনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে।   শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালির আয়োজন করে ভেটেরিনারি অনুষদ।   র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্ত্বর থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন, কে.আর মার্কেট হয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতালে গিয়ে শেষ হয়। র‍্যালিতে ভেটেরিনারি অনুষদের […]

» Read more

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বাকৃবিতে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের আয়োজনে একটি পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষদীয় করিডোরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাউন্সিলের পরিচালক, বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন কমিটির সভাপতি এবং […]

» Read more

বাকৃবিতে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের দ্বিতীয় ইন্টার্নশিপ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয়বারের মতো ইন্টার্নশিপ শুরু হতে যাচ্ছে। আগামী ২৬ এপ্রিল থেকে এক মাসব্যাপী এই ইন্টার্নশিপ প্রোগ্রাম চলবে।   বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের দ্বিতীয় ইন্টার্নশিপ-২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।   অনুষ্ঠানে কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের […]

» Read more

বাকৃবির কেবি কলেজে দীক্ষা পেলেন ৫০ রোভার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের (কেবি কলেজ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের রোভার স্কাউট ইউনিটের দীক্ষা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে। দিনব্যাপী নানা কার্যক্রম শেষে প্রায় ৫০ জন রোভার স্কাউট শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে দীক্ষা প্রদান করা হয়।   বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় কলেজ প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ […]

» Read more

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন বাকৃবি অধ্যাপক ড. প্রতীক

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২১ এর ধারা ১৮(১)(জ) […]

» Read more

বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদে নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক।   রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় অনুষদীয় সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। বিদায়ী ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুকের কাছে অনুষদের প্রশাসনিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে […]

» Read more
1 2 3 387