সিটি মেয়র ও রাজ্য সরকারের মধ্যে চলছে তুমুল দ্বন্দ্ব

নিউজ ডেস্কঃ নিউইয়র্কে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ফের স্কুল ও রেস্তোরাঁ বন্ধের বিষয় নিয়ে সিটি মেয়র ও রাজ্য সরকারের মধ্যে চলছে তুমুল দ্বন্দ্ব। সিটি মেয়র বিল ডি ব্লাজিও স্কুল, রেস্তোরাঁ ও জরুরি নয়-এমন ব্যবসা প্রতিষ্ঠান ৭ অক্টোবর থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিলে রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো তা অনুমোদন দেননি। ফলে তাদের মধ্যে শুরু হয়েছে তুমুল দ্বন্দ্ব। মার্কিন গণমাধ্যমের খবরে বলা […]

» Read more

বাচ্চা নিলেই বোনাস এই মহামারিতে

নিউজ ডেস্কঃ করোনা মহামারির সংকটময় সময়ে নাগরিকদের সন্তান নিতে উৎসাহিত করছে সিঙ্গাপুর। মহামারির এই সময় সন্তান নিলে পিতা-মাতা পাবেন মোটা অঙ্কের অর্থ। বিবিসির এক খবরে বলা হয়েছে, চাকরি হারিয়ে এবং আর্থিক চাপের কারণে অনেক নাগরিক এই মুহূর্তে সন্তান না নেওয়ার চিন্তা করছেন। এ বিষয়টি জানতে পেরে দেশটির সরকার ‘মহামারি বেবি বোনাস’ ঘোষণা করেছে। সিঙ্গাপুরে সন্তান জন্ম দেওয়ার কারণে আগেও বেশ […]

» Read more

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন-২০২০

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের চার সপ্তাহ আগেই ৪০ লাখের বেশি মার্কিনী ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের মধ্যকার প্রতিযোগিতায় রেকর্ড পরিমাণ ভোট পড়ার আশা করা হচ্ছে। ইউনাইটেড স্টেটস ইলেকশন প্রজেক্ট জানিয়েছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে ৫০ গুন বেশি ভোট পড়েছে এবার। ঐ বছর এই সময় পর্যন্ত ভোট পড়েছিল মাত্র ৭৫ হাজার। প্রজেক্টের ব্যবস্থাপক ইউনিভার্সিটি […]

» Read more

সৌদি সরকার ১৭ হাজার নারী শ্রমিককে দেশে পাঠিয়েছে

নিউজ ডেস্কঃ বিদেশ থেকে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকদেরও দেশে ফেরত পাঠানো হচ্ছে। গত ৬ মাসে সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে ১৭ হাজারেরও বেশি নারী শ্রমিক ফেরত এসেছেন। এ দিকে সৌদি আরব পাড়ি জমানো নারী শ্রমিকদের মধ্যে অনেকেই গৃহকর্তা-গৃহকর্ত্রী বা তাদের সন্তানদের হাতে নানা অজুহাতে নির্যাতিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে সম্প্রতি কুমিল্লা থেকে পাড়ি জমানো নদী আক্তার নামে […]

» Read more

প্রেসিডেন্ট মাদুরোর ছেলে অংশ নিচ্ছেন রুশ ভ্যাকসিনের ট্রায়ালে

নিউজ ডেস্কঃ রাশিয়ার তৈরি স্পুটনিক ভি নামে করোনাভাইরাস ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে নিকোলা আর্নেস্তো মাদুরো গুয়েরা। রবিবার নিকোলাস মাদুরো জানিয়েছেন, তার ছেলে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি নামের করোনাভাইরাস ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেবেন। এছাড়াও ভেনেজুয়েলায় রুশ টিকার ট্রায়ালে স্বেচ্ছাসেবী হিসেবে থাকছেন প্রেসিডেন্ট মাদুরোর বোনও। প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘আমার ছেলে নিকোলা আর্নেস্তো মাদুরো গুয়েরা আমাকে জানিয়েছে, সে […]

» Read more

বিক্ষোভে উত্তাল কিরগিজস্তান

নিউজ ডেস্কঃ মধ্য-এশিয়ার দেশ কিরগিজস্তানের হাজার হাজার মানুষ নির্বাচনে জালিয়াতির অভিযোগে তা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন । সোমবারের এই বিক্ষোভ থেকে দেশটির পার্লামেন্ট ভবনে ভাঙচুর ও কিছু অংশে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। দুর্নীতির দায়ে রাজধানী বিশকেকে বন্দি দেশটির বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভকে মুক্ত করেছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিক্ষোভের ভিডিও ফুটেজে দেখা যায়, বর্তমান প্রেসিডেন্ট সুনোরবাই […]

» Read more

বিশ্বের প্রায় ১০ শতাংশ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত

নিউজ ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও বলছেন, বিশ্বের কোটি কোটি মানুষ ইতোমধ্যেই হয়তো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ডব্লিউএইচও’র এই আশঙ্কা সত্য হলে, বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে তিন কোটির চেয়ে আরও কয়েক গুণ বেশি হবে। ডব্লিউএইচও’র ইমার্জেন্সি অপারেশন্সের প্রধান মাইক রায়ান বলেচেন, আমাদের হিসাব অনুযায়ী বিশ্বের প্রায় ১০ শতাংশ মানুষ হয়তো এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সংস্থাটির এক্সিকিউটিভ বোর্ডে তিনি […]

» Read more

করোনা সংক্রমণ বাড়ায় ফের বন্ধ হচ্ছে নিউইয়র্কে স্কুল-রেস্তোরাঁ

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় শহরের ৯টি এলাকায় স্কুল, রেঁস্তোরা ও জরুরি নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ। আগামী বুধবার (৭ অক্টোবর) থেকে তা কার্যকর হবে বলে জানিয়েছেন নগরীর মেয়র বিল ডি ব্লাজিও। গত রোবাবার নগরীর সিটি হলে মেয়র বিল ডি ব্লাজিও এসব কথা বলেছেন। তবে বিষয়টি বর্তমানে রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় […]

» Read more

করোনাকে ভয় না পাবার পরামর্শ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্কঃ হাসপাতালে তিনরাত কাটানোর পর করোনাভাইরাসের চিকিৎসা অব্যাহত রাখতে নাটকীয়ভাবে হোয়াইট হাউসে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে হোয়াইট হাউসের দক্ষিণের ব্যালকনিতে দাঁড়িয়ে মাস্ক খুলে ফেলেন তিনি। সম্প্রতি এই হোয়াইট হাউসের বেশ কয়েকজন স্টাফ এবং প্রেসিডেন্টের শীর্ষ সহযোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউসে ফেরার আগে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, আসলেই খুব ভালো বোধ করছি। কোভিডকে ভয় পাবেন না। […]

» Read more

নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

নিউজ ডেস্কঃ যাদের গবেষণার মধ্য দিয়ে হেপাটাইটিস সি ভাইরাস শনাক্ত করা এবং নিরাময়ের কৌশল জানা সম্ভব হয়েছিল, সেই তিন বিজ্ঞানী পেলেন নোবেল পুরস্কার। সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট সোমবার চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের বিজয়ী হিসেবে মার্কিন বিজ্ঞানী হার্ভি জে অল্টার ও চার্লস রাইস এবং ব্রিটিশ বিজ্ঞনী মাইকেল হগটনের নাম ঘোষণা করে। কারোলিনস্কা ইনস্টিটিউট বলেছে, তারা রক্ত পরীক্ষার মাধ্যমে এই ভাইরাস শনাক্ত করার […]

» Read more
1 113 114 115 116 117 291