যুক্তরাষ্ট্রের চার রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট শুরু

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের চারটি রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট শুরু হয়েছে। মিনেসোটা, ভার্জিনিয়া, সাউথ ডাকোটা এবং উইওমিংয়ে গতকাল থেকে ভোট শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী বাইডেন দু’জনেই মিনেসোটায় প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের শান্তি চুক্তিকে কাজে লাগাচ্ছেন। আর বাইডেন সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে ট্রাম্পের রিরূপ মন্তব্য নিয়ে একটি বিজ্ঞাপন […]

» Read more

৯০ মিনিটেই করোনা টেষ্টের ফল

নিউজ ডেস্কঃ বিজ্ঞানীরা বলছেন, কোনো বিশেষ ল্যাব ছাড়াই একটি যন্ত্র দিয়ে পরীক্ষা করে মাত্র ৯০ মিনিটেই করোনা ভাইরাস সংক্রমণ নির্ভুলভাবে শনাক্ত করা যাবে। বিবিসির এক খবরে বলা হয়েছে, লন্ডনের ইমপিরিয়াল কলেজের বিজ্ঞানীরা দেখিয়েছেন ছোট একটা কম্পিউটার চিপ কীভাবে ল্যাবরেটরির কাজ করবে এবং করোনা ভাইরাসের বর্তমান পরীক্ষায় সংক্রমণ শনাক্ত করে যে ফল পাওয়া যাচ্ছে, এই পদ্ধতিও ঠিক একই ফল দেবে—পার্থক্য হলো […]

» Read more

চীনে নতুন ব্যাকটেরিয়ার সংক্রমণ

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের পর এবার ব্রুসেলোসিস নামে এক ব্যাকটেরিয়াবাহিত রোগে আক্রান্ত হলেন উত্তর-পশ্চিম চীনের কয়েক হাজার পুরুষ। লানঝৌ-এর স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত বছরে সরকারি একটি বায়োফার্মাসিউটিক্যাল সংস্থা প্রাণীর প্রতিষেধক তৈরি করছিল। সে সময় ব্রুসেলা নামে ব্যাকটেরিয়াটি ওই প্ল্যান্ট থেকে কোনও ভাবে বাইরে ছড়িয়ে পড়ে। সেখান থেকেই সংক্রমিত হন অনেকেই। ৩ হাজার ২৪৫ জনের দেহে ইতিমধ্যেই ওই ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটেছে বলে […]

» Read more

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনিয়েজ

নিউজ ডেস্কঃ বলিভিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেসের দলের বিরুদ্ধে দাঁড়ানো প্রার্থীদের ভোট ভাগাভাগি হয়ে যেতে পারে এই শঙ্কায় আগামী মাসের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জেনাইন আনিয়েজ। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে আগামী ১৮ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঠিক হয়েছে। প্রথম রাউন্ডের নির্বাচনে […]

» Read more

মারা গেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক রুথ বেডার গিন্সবার্গ আজ শুক্রবার ওয়াশিংটনে তাঁর বাসভবনে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ জানায়, রুথ গিন্সবার্গ প্যানক্রিয়েটিক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

» Read more

গণপ্রজাতন্ত্রী দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বার্বাডোজ

নিউজ ডেস্কঃ ব্রিটেনের রানি এলিজাবেথকে আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দিয়ে গণপ্রজাতন্ত্রী দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বার্বাডোজ। গত বুধবার দেশটির সরকারি এক ঘোষণায় বলা হয়েছে, ‘উপনিবেশিক অতীত পেছনে ফেলার সময় চলে এসেছে।’ স্বাধীনতা লাভের ৫৫তম বার্ষিকী ২০২১ সালের নভেম্বরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে চায় দেশটি। ব্রিটেনের রাজপ্রাসাদের তরফে বলা হয়েছে, এটে একেবারেই বার্বাডোজের জনগণ ও সরকারের বিষয়। ক্যারিবীয় […]

» Read more

তুরস্কে ট্রায়াল শুরু চীনা ভ্যাকসিনের

নিউজ ডেস্কঃ তুরস্কে তিনজন স্বেচ্ছাসেবীর উপরে প্রয়োগ করার মাধ্যমে চীনের সিনোভাক ভ্যাকসিনের প্রথম ক্লিনিকাল পরীক্ষা শুরু হয়েছে। বুধবার তুর্কী স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোকা এই তথ্য জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের করোনভাইরাস টাস্ক ফোর্সের সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৭৭১ জন কোভিড-১৯ শনাক্ত হয়ে হয়েছেন, এর মাধ্যমে মোট আক্রান্তের সংখ্যা হলো ২ লাখ ৯৬ হাজার […]

» Read more

বিয়ের পিড়িতে রোনালদো

নিউজ ডেস্কঃ ফুটবল বিশ্বের অন্যতম তারকা পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো অবশেষে বিয়ের পিড়িতে বসছেন। তার কনে স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজ। ২০১৮ সালে এই মডেলকে রোনালদো বিয়ের প্রস্তাব দেন। জর্জিনাকে বিশ্বের সবচেয়ে দামি বাগদান আংটিটি উপহার দিয়েছেন সিআর সেভেন। তবে বিয়ের দিনক্ষণ ঠিক না হলেও, এখন থেকেই ফুটবল বা শো-বিজ দুনিয়ায় সাজ সাজ রব। এই বিয়ে নিয়ে আগ্রহের কমতি নেই রোনালদো […]

» Read more

চীনা ভ্যাকসিন নভেম্বরেই আসতে পারে

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের চীনা ভ্যাকসিন জনসাধারণের ব্যবহারের জন্য আগামী নভেম্বরেই বাজারে আসতে পারে। এ সম্ভাবনার কথা জানিয়েছেন চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির এক কর্মকর্তা। চীনের তৈরি কোভিড-১৯ এর চারটি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে অন্তত তিনটি ভ্যাকসিন ইতোমধ্যে জুলাই মাসে ‘ইমার্জেন্সি ইউজ প্রোগ্রাম’ এর আওতায় জরুরি সেবাদাতা কর্মীদের জন্য সহজলভ্য করা হয়েছে।, আগামী নভেম্বর […]

» Read more

গুগল গ্রুপসের নতুন রুপ

নিউজ ডেস্কঃ গুগল গ্রুপস সাইটের জন্য নতুন নকশা উন্মুক্ত করতে যাচ্ছে গুগল গ্রুপস ম্যাটেরিয়াল ডিজাইন। নতুন নকশায় মোবাইল সাইট আরও উন্নত হবে বলে দাবি করেছে গুগল। গুগল গ্রুপস হলো গুগলের এমন একটি সেবা যেখানে বিভিন্ন গ্রুপ সার্চ করতে পারেন গ্রাহক। একটি নির্দিষ্ট বিষয়ের ওপর গড়ে ওঠা বিভিন্ন গ্রুপে যোগ দিয়ে সেখানে নিজের মন্তব্য শেয়ার ও আলোচনায় অংশ নিতে পারেন গ্রাহক। […]

» Read more
1 121 122 123 124 125 291