ভিয়েতনামে ১৬% রফতানি বেড়েছে কাজুবাদামে

নিউজ ডেস্কঃ ভিয়েতনামের কাজুবাদাম রফতানি খাতে প্রবৃদ্ধির দেখা মিলেছে। নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর মাঝেও চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে কাজুবাদাম রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেড়েছে। একই সময়ে পণ্যটির রফতানি বাবদ দেশটির আয় বেড়েছে ১ শতাংশ। ভিয়েতনাম ক্যাশিউ অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও এগ্রিমানি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি […]

» Read more

ব্রিটেনের অর্ধেক নাগরিক করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করবে

নিউজ ডেস্কঃ ব্রিটেনের অর্ধেক নাগরিক অবশ্যই করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করবে বলে একটি জরিপে উঠে এসেছে। একদল বিজ্ঞানী তাদের একটি জরিপে দেখেছেন ৫৩ শতাংশ নাগরিক বলেছে, তারা যদি নিশ্চিত হয় বা তাদের ভ্যাকসিন গ্রহণের সুযোগ হয় তবে তারা ভ্যাকসিন গ্রহণে সম্মত হবে। কিংস কলেজ লন্ডন ও ইপসোস মরির গবেষণা অনুসারে, ছয়জনের একজন (১৬%) বলেছে, তারা অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করবে না বা […]

» Read more

টিকা ছাড়াই করোনাভাইরাস নিয়ন্ত্রণের পথ দেখালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

নিউজ ডেস্কঃ টিকা ছাড়াই করোনাভাইরাসের মহামারি নিয়ন্ত্রণের পথ দেখিয়েছেন জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস। সোমবার (১০ আগস্ট) জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার যদি কেবল কমিউনিটি ট্রান্সমিশন (নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে বিস্তৃত হওয়া) দমন করতে পারে তাহলেই এই মহামারি নিয়ন্ত্রণ করা সম্ভব। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ডব্লিউএইচও ধারণা […]

» Read more

লেবাননের বৈরুতে বাংলাদেশের সহায়তা পৌঁছে গেছে

নিউজ ডেস্কঃ লেবাননের বৈরুতে জোড়া বিস্ফোরণের ঘটনার পর দেশটিকে সহায়তার জন্য খাদ্য ও ওষুধ পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার (১০ আগস্ট) এই সহায়তা পৌঁছায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে নৌবাহিনীর চার উচ্চ পর্যায়ের কর্মকর্তা, সেনাবাহিনীর একজন কর্মকর্তা ও বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন সহায়তা নিয়ে সেখানে পৌঁছায়। এই সময় ৯ টন খাদ্যসামগ্রী এবং ২ টন […]

» Read more

সম্মেলন চলাকালীন হোয়াইট হাউসের সামনে গুলি , ট্রাম্পকে সরিয়ে নেয়া হয়েছে

নিউজ ডেস্কঃ হোয়াইট হাউসে দৈনন্দিন সংবাদ সম্মেলন করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । কিন্তু হঠাৎই সেই বৈঠক থেকে মাঝপথে সরিয়ে নিয়ে যাওয়া হলো তাকে। আমেরিকার সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। এরপরই লক করে দেয়া হয় ব্রিফিং রুম। তবে কিছুক্ষণ পর তিনি আবার প্রেস ব্রিফিংয়ে এসে গুলির বিষয়টি নিশ্চিত করেন। সোমবার সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, হোয়াইট হাউসের […]

» Read more

রাশিয়ার খনি থেকে পাওয়া গেছে ২৩৬ ক্যারাট ওজনের রঙিন হিরের সন্ধান

নিউজ ডেস্কঃ উত্তর রাশিয়ার একটি খনি থেকে মিলল ২৩৬ ক্যারাট ওজনের গাঢ় হলুদ রঙের বিরল হিরে। ওই খনিটি বিশ্বের অন্যতম বৃহৎ হিরে উৎপাদক সংস্থা অলরোসা’র মালিকানাধীন। রাশিয়ার কোনও খনি থেকে এর আগে এত বড়ো রঙিন হিরে পাওয়া যায়নি বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। রাশিয়ার একেবারে উত্তর প্রান্তের ইতুকিয়া অঞ্চল চরম জলবায়ুর জন্য পরিচিত। শীতকালে এখানে প্রায় কোনও কাজকর্ম করা যায় না। […]

» Read more

৯৭ হাজার শিশু দুই সপ্তাহে করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্কঃ জুলাইয়ের শেষ দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রায় এক লাখ শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সম্প্রতি আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, গত ১৬ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রে ৯৭ হাজারেরও বেশি শিশু করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত শনাক্ত প্রায় ৫০ লাখ করোনা রোগীর মধ্যে ৩ লাখ […]

» Read more

লেবানন মানবিক সংকটের মুখে: জাতিসংঘ

নিউজ ডেস্কঃ লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে বন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে খাদ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়া ও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে দেশটিতে মানবিক সংকট তৈরি হওয়ার বিষয়ে সতর্ক করছে জাতিসংঘ। খবর বিবিসি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক মুখপাত্র জানিয়েছেন, লেবানন প্রায় ৮৫ শতাংশ খাদ্যশস্য আমদানি করে। সংস্থাটি এরই মধ্যে বৈরুতবাসীর জন্য পাঁচ হাজার প্যাকেট খাদ্যদ্রব্য পাঠিয়েছে। প্রতি প্যাকেটে পাঁচ […]

» Read more

হাজারো স্বেচ্ছাসেবক ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিতে আগ্রহী

নিউজ ডেস্কঃ কভিড-১৯-এর ভ্যাকসিন ট্রায়ালে সাহায্য করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ডা. এরিক কোয়ে। এরিকের আহ্বানে সাড়া দিয়ে তার বান্ধবী, ছেলে ও পুত্রবধূও এ কর্মসূচিতে অংশ নেন। গত সপ্তাহে ফ্লোরিডার ক্লিনিক্যাল রিসার্চ সেন্টারে তারা সবাই ভ্যাকসিনের ডোজ নিয়েছেন। এরিক বলেন, ‘এটি করার পেছনে আমার মূল উদ্দেশ্য হলো, যাতে আমি পরিবার ও নাতি-নাতনিদের সঙ্গে আরো বেশি সময় কাটাতে পারি।’ তিনি জানান, […]

» Read more

সবধরনের আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা পাকিস্তানের

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারির প্রকোপ কমে আসায় আবারও সবধরনের আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। রোববার থেকেই দেশটির সব বিমানবন্দর থেকে পুরোদমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের বিমান চলাচল করবে। গত মাসেই আংশিকভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলের অনুমতি দিয়েছিল পাকিস্তান। চলতি সপ্তাহের শুরুতে দেশটিতে সবগুলো অভ্যন্তরীণ ফ্লাইট চালুর অনুমতি দেয়া হয়। এবার সব আন্তর্জাতিক ফ্লাইটও চালু হচ্ছে সেখানে। গত মার্চে […]

» Read more
1 130 131 132 133 134 291