ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের সত্যতা মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক: আরও অস্বস্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে জুডিশিয়াল কমিটি। এরপর ট্রাম্পের বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব নিয়ে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ভোটাভুটি হবে। ইম্পিচমেন্ট করা হলে মার্কিন প্রেসিডেন্টের পদ ছাড়তে হবে ডোনাল্ড ট্রাম্পকে। তার বিরুদ্ধে ওঠা যাবতীয় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে জুডিশিয়াল কমিটি নিয়োগ করেছিল হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। গতকাল শুক্রবার সেই […]

» Read more

লেবার পার্টির হারের রাতেও জয়ী চার বাঙালি কন্যা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে পাঁচ বছরের মধ্যে তৃতীয় সাধারণ নির্বাচন লেবার পার্টির জন্য সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় হার বয়ে আনলেও দমানো যায়নি চার বাঙালি কন্যাকে। লেবার পার্টির এমপি বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও রূপা হক বড় জয়ে তাদের আসন ধরে রেখেছেন। তাদের সঙ্গে এবার আফসানা বেগমও ব্রিটিশ পার্লামেন্টে প্রধান বিরোধী দলের বেঞ্চে বসবেন। এবারই প্রথম চারজন ব্রিটিশ বাংলাদেশি […]

» Read more

রোহিঙ্গা গণহত্যা অভিযানের সব অভিযোগ অস্বীকার সু চির

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৭ সালে রাখাইন রাজ্যে চালানো সেনা অভিযানকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় বলে গণহত্যা, গণধর্ষণ ও জাতিগত নির্মূল অভিযানের সব অভিযোগ অস্বীকার করেছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি। বুধবার (১১ ডিসেম্বর) নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইজেসি) গাম্বিয়ার দায়ের করা রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানির দ্বিতীয় দিনে আত্মপক্ষ সমর্থনে এসব কথা বলেন সু চি। এদিন আত্মপক্ষ সমর্থনে বক্তব্য […]

» Read more

বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী সানা ম্যারিন

আন্তর্জাতিক ডেস্ক: ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ৩৪ বছর বয়সী সানা ম্যারিন। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী পেলো উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড। একই সঙ্গে দেশটির তৃতীয় নারী হিসেবে সরকার প্রধানের দায়িত্ব পেলেন ম্যারিন। রোববার (৮ ডিসেম্বর) ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির এ নেতা। এর আগে দেশটির পরিবহন মন্ত্রী ছিলেন তিনি। গত মঙ্গলবার এক আস্থা […]

» Read more

বর্জ্য নিয়ে নিরুপায় হয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ১৯৭৯ সালে এবং ইউক্রেনে ১৯৮৬ সালে পারমাণবিক বিস্ফোরণের পর পারমাণবিক শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়। ২০১১ সালে জাপানে ফুকুশিমা দুর্ঘটনার পর জার্মানি ঘোষণা দিয়েছিল তারা ২০২২ সালের মধ্যেই চালু থাকা সব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেবে। সেই লক্ষ্যে কাজ শুরু করেছে দেশটি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে জার্মানিতে যে সাতটি সচল পারমাণবিক […]

» Read more

ভারতে আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল মন্ত্রিসভায় অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিলে (সিএবি) অনুমোদন দিয়েছে ভারতীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে বিলটি সংসদে উত্থাপন করা হবে। সেখানে বিলটি পাসের জন্য ইতোমধ্যেই দলীয় সব সংসদ সদস্যকে বলে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট অধিবেশনে সবাইকে বাধ্যতামূলক হাজির থাকতে হবে। বুধবার (০৪ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে দেশটির মন্ত্রিসভার বৈঠক হয়। এই বৈঠকে অন্যান্য কয়েকটি বিলের সঙ্গে এই নাগরিকত্ব বিলও অনুমোদন […]

» Read more

ইংল্যান্ডের নতুন মুদ্রায় জগদীশ চন্দ্র বসুর ছবি!

আন্তর্জাতিক ডেস্ক: নিরহংকারী বাঙালী বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর কথা কম-বেশি সবাই জানি। তিনি আবিষ্কার করেছিলেন বেতার তরঙ্গ, কিন্তু পেটেন্টের প্রতি অনুরাগী ছিলেন না। তাইতো টেলিগ্রাফের আবিষ্কারক হিসেবে লিপিবদ্ধ গুলিয়েলমো মার্কোনির নাম। তবে সম্মানটা ঠিকই পাচ্ছেন বাংলাদেশি এই বিজ্ঞানী। স্যার জগদীশ চন্দ্র বসুই বিশ্ববাসীকে প্রথমবারের মত জানিয়েছিলেন উদ্ভিদের মধ্যে আছে প্রাণশক্তি। এটি প্রমাণের জন্যে তিনি ‘ক্রেসকোগ্রাফ’ নামক একটি যন্ত্র আবিষ্কার […]

» Read more

ছয় ফুট কনের দুই ফুট বর; ধুমধাম আয়োজনে বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশে বিশাল আয়োজনে বিয়ের ‘রিসেপশন’ হয়েছে। বিশ্বের ১৩ দেশের আমন্ত্রিত অতিথিরা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে। বলিউড তারকা থেকে শুরু করে ক্রিকেট তারকা, সবার উপস্থিতিতে বিয়ের আসর ছিল জাঁকজমকপূর্ণ। কিন্তু বর-কনের ছবি দেখে খানিকটা চমকে যাবেন। কেননা সবার আগে আপনার চোখে পড়বে তাদের উচ্চতা। তবে যে বরকে নিয়ে কথা হচ্ছে তিনি বলিউড, হলিউড কিংবা ক্রিকেটের তারকা নন। কখনো তাকে […]

» Read more

হংকং নির্বাচনে গণতন্ত্রপন্থীদের নিরঙ্কুশ জয়

আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ের ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে গণতন্ত্রপন্থী প্রার্থীরা। এ পর্যন্ত ঘোষিত ২৪১ আসনের ফলাফলে ২০১টিতেই জয় পেয়েছে গণতন্ত্রপন্থীরা। অন্যদিকে বেইজিংপন্থীরা সংখ্যাগরিষ্ঠাতা পেয়েছে মাত্র ২৮টি আসনে। রোববারের নির্বাচনে রেকর্ড ৭১ শতাংশের বেশি ভোটার উপস্থিতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। হংকংয়ে চলমান গণতন্ত্রপন্থী বিক্ষোভের নেতিবাচক প্রভাব নির্বাচনে পড়ার আশঙ্কা করা হলেও বাস্তবে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রায় ছয় মাস ধরে […]

» Read more

কেনিয়ায় ব্যাপক ভূমিধস: নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার ওয়েস্ট পোকোট জেলায় ভূমিধসে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে শনিবার অন্তত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বৃষ্টিপাতের কারণে নায়রাকুলিয়ান ও পারুয়া গ্রামে ভূমিধস দেখা দেয়। বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অন্তত একটি সেতু পানির তোড়ে ভেসে গেছে। স্থানী প্রশাসক জোয়েল বুলাল জানান, […]

» Read more
1 152 153 154 155 156 291