ফিলিপাইনে ডেঙ্গুকে মহামারি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে ডেঙ্গু জ্বরকে মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো ডিউক তৃতীয় এ তথ্য দিয়েছেন। চলতি বছর ফিলিপাইনে ডেঙ্গুতে ৬২২ জনের মৃত্যু হয়েছে। মহামারি হিসেবে ঘোষণা দেওয়ায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভগের সঙ্গে বৈঠকে ফ্রান্সিসকো ডিউক বলেছেন, ‘যেখানে স্থানীয় সাড়া প্রয়োজন এবং মহামারি পরিস্থিতি মোকাবেলার জন্য স্থানীয় […]

» Read more

না ফেরার দেশে ভার‌তের সা‌বেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

আন্তর্জাতিক ডেস্ক: ভার‌তের সা‌বেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গে‌ছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দি‌কে রাজধানী নয়া‌দি‌ল্লির অল ইন্ডিয়া ইন‌স্টি‌টিউট অব মে‌ডিকেল সা‌য়েন্স হাসপাতা‌লে শেষনিশ্বাস ত্যাগ ক‌রেন তি‌নি। হাসপাতা‌লের চি‌কিৎসক‌দের বরাত দি‌য়ে ভারতীয় সংবাদমাধ্যম এন‌ডি‌টি‌ভি এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে। এন‌ডি‌টি‌ভি বল‌ছে, সোমবার সন্ধ্যার দি‌কে অসুস্থ বোধ ক‌রেন সা‌বেক এই পররাষ্ট্রমন্ত্রী। প‌রে প‌রিবা‌রের সদস্যরা তাকে হাসপাতা‌লে নি‌য়ে যান। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় […]

» Read more

জম্মু ও কাশ্মীর ভেঙে দুই ভাগ, পথে পথে সেনা

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তথা স্বায়ত্বশাসনের ৩৭০ ধারা বাতিল এবং রাজ্যটিকে দুই ভাগ করে পুনর্গঠনের বিল পাস হয়েছে ভারতের রাজ্যসভায়। সোমবার এ বিল পাসের পর তাতে সই করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরকে পুনর্গঠিত করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। এর একটি জম্মু ও কাশ্মীর এবং অন্যটি লাদাখ। জম্মু ও কাশ্মীরে যোগযোগ, […]

» Read more

কাশ্মীরের ভাঙনে উদ্বিগ্ন জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ওই অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। অপরদিকে, কাশ্মীর ইস্যুটি গভীরভাবে নজরে রাখা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রও। সোমবার হঠাৎ করেই জম্মু-কাশ্মীরের ওপর থেকে ভারতের বিশেষ মর্যাদা তুলে নেয়ার ঘটনায় বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়েছে। কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করলেও ওই অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। […]

» Read more

একই পাত্রে স্যুপ রান্না হচ্ছে ৪৫ বছর ধরে!

আন্তর্জাতিক ডেস্ক: প্রচলিত ভাষায়, ওয়াইন যত পুরনো হয় এটার স্বাদও তত বাড়ে। এবার জানা গেল, এমন এক স্যুপের কথা যেটা পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে এর স্বাদ বেড়েছে বহুগুণ। জানা গেছে, ব্যাংককের একটি রেস্তোরাঁয় বিশাল পাত্রে ৪৫ বছর ধরে বিশেষ এক ধরনের স্যুপ রান্না চলছে। এখানকার একটি পরিবার পরিচালিত ওই রেস্তোরাঁয় এই স্যুপ সরবরাহ করার হচ্ছে। জানা গেছে, ‘ওয়াত্তানা পানি’চ নামের […]

» Read more

আবারও উত্তাল হংকং

আন্তর্জাতিক ডেস্ক: চীনের হুমকি-ধমকি কিংবা চোখ রাঙানিতে থামছে না হংকংয়ের বিক্ষোভকারীরা। ২৪ ঘন্টা না পেরুতেই রোববার রাস্তায় নেমে বিক্ষোভ করেছে হাজার হাজার লোক। গত জুনে অপরাধী প্রত্যর্পন বিল বাতিলের দাবিতে গণতন্ত্রপন্থীরা আন্দোলন শুরু করে। দাবির মুখে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বিলটিকে ‘মৃত’ ঘোষণা করেন। তবে তিনি এটি বাতিল করেন নি। এর পরই ল্যামের পদত্যাগ, জাতীয় নির্বাচনসহ বেশ কয়েকটি দাবিতে […]

» Read more

কাশ্মীর নিয়ে ট্রাম্পকে এখনই মধ্যস্থতার আহ্বান ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখনই মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার বেশ কয়েকটি টুইটে তিনি এ আহ্বান জানান। এর একদিন আগে পাকিস্তান অভিযোগ করেছে, ভারত কাশ্মীরে নিষিদ্ধঘোষিত গুচ্ছবোমা ব্যবহার করছে এবং এতে দুজন নিহত ও ১১ জন আহত হয়েছে। ভারত অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। রোববার টুইটে পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কাশ্মীর ইস্যুতে […]

» Read more

জুলাই ছিল পৃথিবীর ইতিহাসের উষ্ণতম মাস: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: মানুষের ইতিহাস রেকর্ডে গত জুলাই মাস সবচেয়ে উষ্ণতম সময় ছিল বলে জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) উদ্ধৃতি দিয়ে জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। এই বাড়তি গরমে বিশ্বের মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, যার প্রভাব পড়বে বাংলাদেশের মতো নিচু দেশগুলোতে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিষয়টি নিশ্চিত করে জানান, গত জুলাই ছিল নথিভুক্ত ইতিহাসে সবচেয়ে উষ্ণ মাস। […]

» Read more

কাশ্মীরে হঠাৎ উত্তেজনায় কাশ্মীর ছাড়ছে হাজার হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা সতর্কতা ঘোষণার পর শুক্রবার থেকে ভারত শাসিত কাশ্মীর ছাড়তে শুরু করেছে হাজার হাজার পর্যটক ও তীর্থযাত্রী। শনিবার রাজ্যের বিমানবন্দর ও বাস টার্মিনালে দেখা গেছে উপচেপড়া ভীড়। শুক্রবার ভারতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছিল, তারা অমরনাথে তীর্থযাত্রাগামী হিন্দুদের ওপর পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর হামলা পরিকল্পনার প্রমাণ পেয়েছে। অমরনাথ যাত্রাপথে তল্লাশি চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও স্থলমাইন উদ্ধার করা […]

» Read more

ওসামা বিন লাদেনের ছেলে হামজা মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন মারা গেছেন। মার্কিন তদন্ত কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি কবে, কোথায় মারা গেছেন তা এখনও নিশ্চিত নয়। এর আগে গত ফেব্রুয়ারিতে ৩০ বছর বয়সী হামজার হদিশ দিতে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে হোয়াইট হাউস। একই সঙ্গে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবেও ঘোষণা করা হয়। এছাড়া […]

» Read more
1 159 160 161 162 163 291