আইনজীবী নন, আদালতে ঘাতক ব্রেন্টন নিজেই লড়বে

আন্তর্জাতিক ডেস্ক: আদালতে সরকারি আইনজীবীদের সঙ্গে নিজেই লড়ার পরিকল্পনা করেছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হত্যাযজ্ঞ চালানো অস্ট্রেলীয় বংশোদ্ভূত শেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্ট। সোমবার আদালতে নিযুক্ত তার আইনজীবী ব্রেন্টনের এই পরিকল্পনার তথ্য জানিয়েছেন। গত শুক্রবার ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে বন্দুক হামলা চালিয়ে অন্তত ৫০ জনকে হত্যা করে ব্রেন্টন। আদালতে তার বিরুদ্ধে শুধুমাত্র খুনের অভিযোগ আনা হয়েছে। তবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন […]

» Read more

পাকিস্তানের গোলাবর্ষণে নিহত ভারতীয় সেনা

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন। নিয়ন্ত্রণ রেখার রাজৌরি জেলায় পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ এনেছে ভারত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে নিয়ন্ত্রণ রেখায় পাক সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। পাকিস্তান সেনা বাহিনীর গোলাবর্ষণে ভারতের এক জওয়ান প্রাণ হারিয়েছেন এবং আরও চারজন আহত হয়েছে। সুন্দরবানি […]

» Read more

নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় ৪৯ নিহত অর্ধশতাধিক আহত

অনলাইন ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে আল নূর মসজিদসহ দুটি মসজিদে হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। এছাড়াও আরও ৪৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশির একজন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের কৃষিতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সামাদ। নিহতদের মধ্যে বাংলাদেশির একজন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের কৃষিতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সামাদ বলে […]

» Read more

‘পাকিস্তান ডে’ প্যারেডে প্রধান অতিথি মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের জাতীয় দিবসের প্যারেড অনুষ্ঠানে এবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মাদ। আগামী ২৩ মার্চ পাকিস্তান ডে প্যারেড অনুষ্ঠিত হবে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুরের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম পার্সটুডে জানিয়েছে, আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী, বাহরাইনের সেনাপ্রধান এবং ওমান থেকে কয়েকজন সরকারি […]

» Read more

ভারতে ৬ টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বানাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তা ও বেসামরিক পরমাণু শক্তি উৎপাদনে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভারতে ছয়টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে যুক্তরাষ্ট্র। টানা দু’দিনের বৈঠকের পর বুধবার ওয়াশিংটনে বিষয়টি নিয়ে একমত হয়েছে দু’পক্ষই। এক যৌথ বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সারা বিশ্বে তেল ক্রয়ে তৃতীয় বৃহত্তম দেশ ভারত। তাই ভারতকে পরমাণু বিদ্যুৎ চুল্লিসহ অন্যান্য যন্ত্রাংশ বিক্রি করার ব্যাপারে যুক্তরাষ্ট্রেরও উৎসাহ রয়েছে। পারস্পরিক […]

» Read more

পাউডারে ক্যান্সার, জনসনকে জরিমানা ৩ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক: প্রসাধনী নির্মাতা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। কিন্তু সম্প্রতি এই প্রতিষ্ঠানের বেবি পাউডার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জনসনের বেবি পাউডার থেকে মেসোথ্যালমিয়া নামক ক্যান্সারে আক্রান্ত হওয়া এক নারীকে ২ কোটি ৯০ লাখ ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে ক্যালিফোর্নিয়ার একটি আদালত। বুধবার অকল্যান্ডের ক্যালিফোর্নিয়ার সুপিরিয়ার কোর্টে মামলার শুনানিতে ওই আদেশ দেয়া হয়। জনসন অ্যান্ড জনসন অবশ্য জানিয়েছে, এই রায়ে […]

» Read more

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সংযত আচরণের আহ্বান আরসার

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরকে শিবিরে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ ও সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। বুধবার তারা এ আহ্বান জানিয়েছে বলে রয়টার্স এক প্রতিবেদনে বলেছে। ২০১৬ সালে রাখাইনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে আলোচনায় আসে আরসা। ওই ঘটনার জের ধরে রাখাইন থেকে রোহিঙ্গা উচ্ছেদ অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। সম্প্রতি বাংলাদেশের […]

» Read more

অন্য দেশে হস্তক্ষেপের দিন শেষ : যুক্তরাষ্ট্রকে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। তেহরান বলেছে, সময় পাল্টে গেছে। তাই যুক্তরাষ্ট্র যেন নিজেকে সময়ের সঙ্গে বদলে ফেলার চেষ্টা করে। খবর পার্স ট্যুডে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সম্প্রতি তিনদিনের সফরে ইরাকে রয়েছেন। তার এই সফরের উদ্দেশ্য নিয়ে এক মার্কিন কর্মকর্তা সংশয় প্রকাশ করার পর তেহরান এই প্রতিক্রিয়া জানাল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম […]

» Read more

থেরেসা মে আবারও হেরে গেলেন বড় ব্যবধানে

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দীর্ঘ দেন-দরবার করে জোট থেকে বেরিয়ে যাওয়ার খসড়া চুক্তি চূড়ান্ত করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ওই চুক্তির প্রতি সমর্থন আদায়ে দ্বিতীয়বারের মতো তা মঙ্গলবার সন্ধ্যায় সংসদের সামনে পেশ করেছিলেন তিনি। কিন্তু চুক্তিটি ৩৯১-২৪২ ভোটে প্রত্যাখ্যাত হয়েছে সংসদে। অর্থাৎ ১৪৯ ভোটের বড় ব্যবধানে হেরে গেছে থেরেসা মে’র খসড়া চুক্তি।এর আগে গত জানুয়ারিতে তার প্রথম চেষ্টা চরম […]

» Read more

পরবর্তী নির্বাচনে আলজেরিয়ার প্রেসিডেন্ট অংশ নিচ্ছেন না

আন্তর্জাতিক ডেস্ক: দেশের পরবর্তী নির্বাচনে অংশ নিচ্ছেন না আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফলিকা। প্রেসিডেন্ট এক ঘোষণায় জানিয়েছেন, তিনি নিজের পঞ্চম মেয়াদের জন্য নির্বাচনে লড়ছেন না। বর্তমানে তিনি চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার বিক্ষোভের মধ্যেই জেনেভা থেকে দেশে ফিরেছেন বুতেফলিকা। এর আগে বুতেফলিকার নির্বাচনে অংশ গ্রহণ করার ঘোষণা দেয়ার পর থেকেই দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে বিক্ষোভে […]

» Read more
1 174 175 176 177 178 291