এক মাসে আড়াই হাজার রোহিঙ্গা উদ্বাস্তু হয়েছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: গত এক মাসে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আরো অন্তত আড়াই হাজার মুসলিম রোহিঙ্গা উদ্বাস্তু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। আলজাজিরা ও আনাদলুর খবরে বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, মিয়ানমার সেনাবাহিনী ও দেশটির বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে গত মাসে শুরু হওয়া সংঘর্ষের কারণে এসব রোহিঙ্গা মুসলিম […]

» Read more

ইউনানে তিনটি মসজিদ বন্ধ করে দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণের ইউনান প্রদেশের ওয়েইশান শহরের তিনটি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। হংকংভিত্তিক পত্রিকাটি জানায়, ‘অবৈধ ধর্মীয় শিক্ষা দেয়ার’ দায়ে হুই মুসলিমদের মসজিদগুলো বন্ধ করে দেয়া হয়েছে। টুইটারের বিভিন্ন ভিডিওর উদ্ধৃতি দিয়ে সোমবার পত্রিকাটি জানায়, কর্তৃপক্ষ মসজিদটি বন্ধ করে দেয়ার চেষ্টা করলে কয়েক ডজন পুলিশ অফিসারের মুখোমুখি হয় মুসলিম প্রার্থনাকারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী […]

» Read more

কিমের সঙ্গে ‘ফের বৈঠকের অপেক্ষায়’ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন তিনিও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নতুন বৈঠকের বিষয়ে আগ্রহী। যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নিলে উত্তর কোরিয়া তাদের কর্মপন্থা পরিবর্তন করবে বলে নববর্ষের ভাষণে হুঁশিয়ার করে দেন কিম। এরপরই ট্রাম্প নতুন বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করলেন বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ‘আমিও চেয়ারম্যান কিমের সঙ্গে বৈঠক প্রত্যাশা করছি। তিনি খুব […]

» Read more

চাঁদের অদেখা অংশে চীনের রোবটযান সফলভাবে অবতরণ করেছে

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদের অদেখা অংশে প্রথমবারের মতো সফলভাবে অবতরণ করেছে চীনের রোবটযান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চাং’ই-৪ নামের এ অভিযানে চাঁদে ‘ভন কারমান ক্র্যাটার’ নামের যে অংশে রোবটযানটি পাঠানো হয়েছে, চাঁদের সেই অংশটি কখনো পৃথিবীর দিকে ঘোরে না। ফলে এ অংশটি নিয়ে বরাবরই মানুষের আগ্রহ রয়েছে। গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানের মাধ্যমে […]

» Read more

পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে যুক্তরাষ্ট্রকে কিমের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, পরমাণু নিরস্ত্রীকরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখলে তিনি কর্মপন্থা পরিবর্তন করবেন বলে হুমকি দিয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানায়, কূটনৈতিক সম্পর্কের অগ্রগতির ১২ মাস পর মঙ্গলবার নতুন বছর উপলক্ষে দেয়া ভাষণে দেশটির নেতা কিম জং উন এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। কিম বলেন, ‘যুক্তরাষ্ট্র সমগ্র বিশ্বের সামনে করা তাদের প্রতিশ্রুতি রক্ষা […]

» Read more

ভারতে ৫০ লাখ নারীর ৩৮৫ মাইল জুড়ে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক: মন্দিরে লিঙ্গবৈষম্যের প্রতিবাদে ৬২০ কিলোমিটারের (৩৮৫ মাইল) দীর্ঘ মানববন্ধন করেছে ভারতের কেরালা রাজ্যের নারীরা। শনিবার মানবাধিকার একটি গ্রপ এ মানববন্ধনের আয়োজন করে। ভারতের আলোচিত শবরীমালা মন্দিরে নারীদের প্রবেশাধিকার নিয়ে বিতর্কের পর এ মানববন্ধন করল নারীরা। মন্দিরটিতে ঋতুমতী মেয়েদের (বয়স ১০ থেকে ৫০) প্রবেশ আটকাতে রাজ্যের বিজেপি নেতারা এখনও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নিয়মিত। তাছাড়া শবরীমালায় আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির […]

» Read more

টোকিওতে বর্ষবরণের ভিড়ে গাড়ি হামলায় আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের রাজধানী টোকিওর একটি জনপ্রিয় সড়কে বর্ষবরণ উদযাপন করতে আসা মানুষের ওপর এক ব্যক্তি দ্রুত গতিতে গাড়ি তুলে দেয়ায় নয়জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির পুলিশের এক মুখপাত্র জানান, মানুষকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে ২১ বছর বয়সী কাজুহিরো কুসাকাবি মধ্যরাতের মাত্র ১০ মিনিট আগে টোকিও’র ফ্যাশন ডিস্ট্রিক হারাজুকুর তাকাশিতা স্ট্রিটে জনতার ভিড়ের মধ্যে একটি ছোট […]

» Read more

ব্রাজিলের প্রেসিডেন্ট শপথ নেবেন আজ

আন্তর্জাতিক ডেস্ক: আজ (মঙ্গলবার) শপথ নেবেন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট ডানপন্থি সাবেক সেনা প্রধান জেইর বোলসোনারো (৬৩)। গত ২৮ অক্টোবর বামপন্থি ওয়ার্কার্স পার্টির ফার্নান্দো হাদ্দাদকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন জেইর বোলসোনারো। নির্বাচনী প্রচারণায় দেশজুড়ে ভয়াবহ অপরাধ ও দুর্নীতি দমনের প্রতিজ্ঞা করেছেন বোলসোনারো। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে কংগ্রেসের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিসে সাতবার দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে বেশ […]

» Read more

ভারতের মধ্যপ্রদেশের কয়লা খনিতে হীরার সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের একটি কয়লা খনিতে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের একটি হীরার সন্ধান পাওয়া গেছে। ওজন ৪২.৫৯ ক্যারেট। মধ্যপ্রদেশের পান্নার কৃষ্ণকল্যাণপুর এলাকার একটি কয়লা খনি থেকে মিলেছে হীরাটি। তবে এই হীরার পেছনে রয়েছে অন্য ঘটনাও। কৃষ্ণকল্যাণপুর এলাকায় একটি কয়লা খনি লিজ নিয়েছিলেন মোতিলাল প্রজাপতি নাম এক ব্যক্তি। সেই খনি থেকেই মিলেছে এই হীরা। পান্নার মাইনিং অ্যান্ড ডায়মন্ড অফিসার […]

» Read more

বছরের সেরা মুসলিম পুরুষ মাহাথির, নারী তামিমি

আন্তর্জাতিক ডেস্ক: এ বছরের সেরা মুসলিম ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মুহাম্মদ। ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগাজিনের নির্বাচিত ৫০০ মুসলিমের মধ্যে সবচেয়ে সফল ব্যক্তি হিসেবে তিনি মনোনীত হয়েছেন। চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে বিরোধী দল পাকতান হারাপানের জয়ে বড় ধরনের ভূমিকা রাখায় তিনি সেরা মুসলিম ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচনে দীর্ঘদিন পর দেশের […]

» Read more
1 186 187 188 189 190 291