দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিস্কুট বাক্সে লুকানো ছিল ব্রিটিশ রাজমুকুট!

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রানীর রাজমুকুটটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বিস্কুটের টিনের বাক্সে লুকিয়ে রাখা হয়েছিল। শুধু তাই নয়, রাজমুকুটসহ টিনের বাক্সটি উইন্ডসর প্রাসাদে মাটির নিচে রাখা হয়েছিল। আরকুহার্ট আরভিন নামে এক ব্যক্তির বরাত দিয়ে বিবিসির তথ্যচিত্রে এসব তথ্য জানানো হয়েছে। আরকুহার্ট আরভিন রাজকীয় নথিপত্রের একজন তদারককারী বলে জানা গেছে। আরভিন জানান, এ বিষয়ে এতোটাই গোপনীয়তা করা হয়েছিল যে, রানী এলিজাবেথ […]

» Read more

তিউনিসিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে ৮ শতাধিক আটক

আন্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ৮ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার তিউনিসীয় কর্তৃপক্ষ জানায়, এক প্রদেশীয় শহরে রাতভর বিক্ষুব্ধ অস্থিরতায় নতুন করে আরও অনেক প্রতিবাদকারীকে আটক করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এদিন বড় ধরনের বিক্ষোভের ডাক দেয় এর কর্মীরা। উত্তরাঞ্চলীয় সিলিয়ানা শহরে এসময় যুবকেরা পুলিশকে লক্ষ করে পাথর ছুঁড়ে মারে। জবাবে টিয়ার গ্যাস নিক্ষেপ […]

» Read more

কঙ্গোতে বন্যায় ৪৫জনের প্রাণহানী

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিনের টানা বর্ষণে আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে পাঁচ হাজারের বেশি মানুষ। স্থানীয় রেডক্রসের বরাত দিয়ে বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। গত ৩ জানুয়ারি থেকে কঙ্গোতে টানা বৃষ্টিপাত শুরু হয়। রোববার পর্যন্ত বৃষ্টিতে রাজধানী কিনশাসার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। কোথাও দেয়াল ধসে পড়েছে আবার কোথায় ভূমিধস […]

» Read more

ক্যালিফোর্নিয়ায় ভূমিধসে ১৭জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভূমিধসে ১৭ জনের প্রাণহানি হয়েছে। এতে বহুসংখ্যক লোক আহত হয়েছে। বিভিন্ন বয়সের লোকজন নিখোঁজ রয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে চার শতাধিক বাড়িঘর কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় গত বুধবার ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অঞ্চলে এক ঘণ্টার মত বৃষ্টিপাত হয়। এতে ওই অঞ্চলের সান্টা বারবারা কাউন্টির শতাধিক বাড়িঘর পানিতে ভেসে যায়। সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তাদের তথ্য মতে […]

» Read more

মোদির ফোন আমিরাতের ক্রাউন প্রিন্সকে

আন্তর্জাতিক ডেস্ক: আরব আমিরাতের ক্রাউন প্রিন্স এবং দেশটির সামরিক বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তাদের দু’জনের মধ্যে ফোনে আলাপ হয়। খবর গালফ নিউজ। তারা দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতার সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলাপ করেন তারা। অর্থনৈতিক এবং বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা এবং দু’দেশের জন্য উদ্বেগজনক […]

» Read more

শিশু দত্তক নেয়া বন্ধ করছে ইথিওপিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়া থেকে দত্তক নেওয়া শিশুরা বিদেশে অবহেলা ও নির্যাতনের মধ্যে বড় হচ্ছে। এমন আশঙ্কা থেকে দেশটি থেকে বিদেশি নাগরিকদের শিশু দত্তক নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন নাগরিকরা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সব শিশু দত্তক নেন তার সবচেয়ে বড় উৎসই হল ইথিওপিয়া। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিকভাবে দত্তক নেওয়া শিশুদের প্রায় বিশ শতাংশই ইথিওপিয়া থেকে নেয়া হয়। খবর বিবিসি। ইথিওপিয়া […]

» Read more

সম্পদে বিল গেটসকে পেছনে ফেললেন এই ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক: অনেকবছর ধরেই বিল গেটস পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর তালিকার শীর্ষে অবস্থান করছিলেন। কিন্তু এবার বিল গেটসকে পেছনে ফেলে সর্বকালের সেরা ধনী ব্যক্তি এখন জেফ বেজোস। সোমবার ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের এই প্রধান নির্বাহীর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০৫ দশমিক ১ বিলিয়ন ডলারে। আর এটি জানাচ্ছে আর্থিক প্রতিষ্ঠান ব্লুমবার্গের বিলিনিওয়র ট্রাকার। এর মধ্য দিয়ে তিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে টপকে গেলেন। বিশ্বের […]

» Read more

ছয়দিন পার এক ঘুমে

আন্তর্জাতিক ডেস্ক: এ যেন এক ভূতুড়ে গ্রাম। একবার ঘুমিয়ে পড়লে, সেই ঘুম ভাঙে একেবারে ছয়দিন পরে। অথচ চারবছর আগেও এমনটা ছিল না। বরং স্বাভাবিকই ছিল কাজাখস্তানের কালাচি গ্রামের জনজীবন। কাজাখস্তানের রাজধানী আস্তানা থেকে ৩শ মাইল দূরের এই গ্রামে ঘুমের এই ভূতুড়ে ঘটনার কথা সামনে আসে ২০১৩ সাল থেকেই।এ যেন এক ভূতুড়ে গ্রাম। একবার ঘুমিয়ে পড়লে, সেই ঘুম ভাঙে একেবারে ছয়দিন […]

» Read more

আট দশকে সিডনিতে সবচেয়ে উষ্ণ দিন

আন্তর্জাতিক ডেস্ক: প্রচণ্ড শীতে কাঁপছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় সব দেশ। কিন্তু ভিন্ন চিত্র দেখা গেছে অস্ট্রেলিয়ায়। গত ৭৯ বছরের মধ্যে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। রোববার সিডনিতে তাপমাত্রার পারদ ৪৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। গত আট দশকে ওই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এটি। খবর বিবিসি। সিডনির পশ্চিমাঞ্চলীয় পেনরিথ শহরে রোববার তীব্র গরমে ঘেমে একাকার হয়েছেন বাসিন্দারা। ১৯৩৯ সালের পর […]

» Read more

পাকিস্তানে সামরিক ঘাঁটি বানাতে যাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক: চীন পাকিস্তানে একটি নৌ-ঘাঁটি নির্মাণ করবে বলে জানিয়েছে। সামরিক তথা নিরাপত্তা সহায়তা বন্ধ করা নিয়ে যখন পাক-মার্কিন সম্পর্কে উত্তেজনা চলছে তখন এমন ঘোষণা দিলো চীন। সাউথ চায়না মর্নিং পোস্ট নামের একটি চীনা গণমাধ্যম শনিবার জানিয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের গোয়াদর বন্দরে এই নৌ-ঘাঁটি নির্মাণ করবে চীন। ওই বন্দরে আসা সামরিক জাহাজগুলোকে ‘বিশেষ সেবা’ দিতে এই নৌ-ঘাঁটি নির্মাণ করা […]

» Read more
1 223 224 225 226 227 291