অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : ‘দুর্নীতির অভিযোগে’ অভিশংসিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই। শুক্রবার দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যই তাকে অভিশংসনের পক্ষে ভোট দেন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, প্রেসিডেন্ট পার্ক সংবিধান লঙ্ঘন করেছেন এবং ঘনিষ্ঠ বান্ধবী চই সুন-সিলের সঙ্গে গোপন সমঝোতার ভিত্তিতে তিনি অর্থনৈতিক দুর্নীতি করেছেন। এ ঘটনায় দেশটিতে পার্কের পদত্যাগ দাবিতে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। […]

» Read more

৪৭ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী পাকিস্তানের বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ৪৭ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে ডন অনলাইন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) পিকে-৬৬১ ফ্লাইটটি বিকেল ৩ টা ৩০ মিনিটে চিত্রল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বিকেল ৪টা ৪০ মিনিটে ইসলামাবাদের বেনজির ভূট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে এটির অবতরণ করার কথা […]

» Read more

সিরিয়ার আলেপ্পোতে যুদ্ধবিরতি প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় বিদ্রো্হী নিয়ন্ত্রিত যুদ্ধবিধ্বস্ত শহর আলেপ্পোতে সাতদিনের যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করা একটি প্রস্তাবে ভোটো দিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই সদস্য চীন ও রাশিয়া। মিশর, নিউজিল্যান্ড ও স্পেনের তোলা ওই যুদ্ধবিরতির প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র ভেনেজুয়েলা আর পক্ষে ভোট দিয়েছে অপর ১১ অস্থায়ী সদস্য দেশ। তবে ভোটদানে বিরত থেকেছে অ্যাঙ্গোলা। রাশিয়ার […]

» Read more

জয়ললিতা আর নেই

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতা (৬৮) মারা গেছেন। জয়ললিতাকে হারিয়ে তামিলনাড়ুতে শোকের ছায়া নেমে এসেছে। তুমুল জনপ্রিয় এই নেতার জন্য মাতম করছে রাজ্যের মানুষ। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। ২২ সেপ্টেম্বর থেকে একটানা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন […]

» Read more

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের অনলাইন জরিপে ২০১৬ সালের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ নির্বাচিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনলাইনে এই ম্যাগাজিনের পাঠকদের নিয়ে একটি সমীক্ষা রোববার মাঝ রাতে প্রকাশ করা হয়। এই জরিপে দেখা যায়, ১৮ শতাংশ ভোট পেয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিকে পেছনে ফেলেছেন মোদি। ৭ শতাংশ ‘ইয়েস’ ভোট পেয়ে মোদির পরেই রয়েছেন বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প […]

» Read more

মিলেছে ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশীয় পুলিশ বহনকারী নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। বিমানটির ১৩ আরোহীর সবাই নিহত হয়েছে। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। শনিবার সকালে দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি বাংকা দ্বীপের পাংকাল পিয়াং থেকে যাত্রা করেছিল। এতে পাঁচজন ত্রু ও আট আরোহী ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশের একটি প্রতিবেদনে বলা হয়েছে, […]

» Read more

ট্রাম্প পরিবারের নিরাপত্তায় প্রতিদিন ১ মিলিয়ন ডলার ব্যয়

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারকে নিরাপত্তা দিতে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষকে প্রতিদিন ১ মিলিয়ন ডলারের (প্রায় আট কোটি টাকা) বেশি ব্যয় করতে হচ্ছে। সিটি কর্তৃপক্ষের বরাতে সম্প্রতি এ সংবাদ দিয়েছে সিএনএন। এই বিপুল পরিমাণ অর্থ কেন্দ্রীয় তহবিল থেকে যোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন সিটি কর্তৃপক্ষের দুই সদস্য। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত নিউ ইয়র্কের […]

» Read more

হাইতিবাসীর কাছে ক্ষমা চাইলেন বান কি মুন

আন্তর্জাতিক ডেস্ক: বান কি মুনপ্রাণঘাতী কলেরার প্রাদুর্ভাব ঠেকাতে কার্যকর ভূমিকা নিতে না পারার কথা জানিয়ে প্রথমবারের মতো হাইতিবাসীর ক্ষমা চাইলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। যদিও জাতিসংঘের কার্যকর ভূমিকার অভাবে নয়, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী শান্তিরক্ষীদের মাধ্যমে হাইতিতে কলেরা ছড়িয়ে পড়েছিলো। উল্লেখ্য, ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের পর ব্যাপক ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে হাইতি। ওই বছরই জাতিসংঘ ঘাঁটিতে […]

» Read more

ভারতে কারখানা বিস্ফোরণ -‘নিহত ১৬’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নামিলনাড়– রাজ্যে একটি বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, তিরুচিরাপ্পাল্লির এ কারখানায় বিস্ফোরণে ভবনের দুটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। সত্যনারায়নান নামে অগ্নিনির্বাপণ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে তিরুচিরাপ্পাল্লির ভেট্রিভেল এক্সপ্লোসিভস নামে একটি কারখানায় বিস্ফোরণ হয়েছে। এতে কারখানা […]

» Read more

পাকিস্তানের প্রশংসা করল ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপে পাকিস্তান ও নওয়াজ শরিফের প্রশংসা করেন ট্রাম্প। তিনি নওয়াজকে ‘চরম মানুষ’ হিসেবে অভিহিত করেন। উল্লেখ্য, চরম মানুষ ইতিবাচক অর্থেই ব্যবহার করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের রূপরেখা কেমন হবে, তা এখনো নিশ্চিত না হলেও ট্রাম্প-শরিফের কথোপকথনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত […]

» Read more
1 257 258 259 260 261 291