মহাশূন্যে জন্মানো প্রথম ফুল

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে পৃথিবীর বাইরে মহাবিশ্বে প্রথমবারের মতো ফুল জন্মানোর সফলতা দেখালো নভোচারীরা। নাসার নভোচারী স্কট কেলি শনিবার টুইটারে মহাকাশে জন্ম নেওয়া একটি ফুলের ছবি প্রকাশ করেছেন। দক্ষিণ-পশ্চিম আমেরিকার স্থানীয় কমলা রঙের জিনিয়ার মতোই মহাশূন্যে জন্মানো ওই জিনিয়া। টুইটারে প্রকাশ করা ফুলগুলোর ছবিসহ কেটির মন্তব্য, ‘হ্যাঁ, মহাশূন্যে আরেক প্রাণের অস্তিত্ব দেখা দিল।’ মহাশূন্যের মাইক্রোগ্র্যাভিটি (প্রায় শূন্য মধ্যাকর্ষণ শক্তি) পরিবেশে কীভাবে […]

» Read more

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা: নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলের শহর জালালাবাদে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছে। রোববার সকালের দিকে ওই হামলার ঘটনার ঘটেছে। এতে আহত হয়েছে আরো অন্তত ২০ জন। খবর আলজাজিরা নানগারহার প্রদেশের মুখপাত্র আয়াতুল্লা খিয়োগানি জানান, নানগারহার কাউন্সিল পরিষদের সদস্য ওবায়দুল্লাহ শিনওয়ারির বাসভবনে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টার দিকে আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে। এ ঘটনায় […]

» Read more

পর্যটকশূন্য আগ্রার তাজমহল!

আন্তর্জাতিক ডেস্ক: সম্রাট শাহজাহান স্ত্রী মমতাজের প্রেমের অনন্য নিদর্শন হিসেবে তৈরি করেছিলেন তাজমহল। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা অনন্য কীর্তি তাজমহল দর্শনে প্রতিনিয়ত আসেন। কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) জানিয়েছে, তাজমহলে গত তিন বছর ধরে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে তাজমহলের জনপ্রিয়তায় কি টান পড়েছে? পরিসংখ্যান ঘেঁটে সেরকমই তথ্য মিলছে। এএসআই বলছে, ২০১২ সালে তাজমহলের টানে […]

» Read more

মার্কিন হুমকির জবাব দিতেই হাইড্রোজেন বোমা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পরমাণু যুদ্ধের হুমকি থেকে নিজেদের রক্ষা করতেই হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর পর তিনি এ মন্তব্য করেন। বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে বিশেষ ঘোষণায় বলা হয়, উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে। এছাড়া আরো বলা হয়, পিয়ং ইয়ং আক্রান্ত না […]

» Read more

১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মিয়ানমারের নতুন সংসদ

আন্তর্জাতিক ডেস্ক: যাত্রা শুরু করতে যাচ্ছে মিয়ানমারের বহুল প্রতিক্ষীত গণতান্ত্রিক সরকারের সংসদ। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নতুন এই সংসদের যাত্রা। বর্তমান সংসদের বিদায়ী স্পিকার সুয়ে মান বুধবার নতুন সংসদ শুরু হওয়ার এ তারিখ ঘোষণা করেন। দুই মাস আগে গত ৮ নভেম্বর দেশটিতে গত ২৫ বছরের মধ্যে অনুষ্ঠিত হয় প্রথম কোনো গণতান্ত্রিক নির্বাচন। নির্বাচনে ৮০ শতাংশ আসনে জয় পায় […]

» Read more

চীনে শুরু হয়েছে বরফ উৎসব

আন্তর্জাতিক ডেস্ক: বরাবরের মতো এ বছরও চীনের হারবিন শহরে শুরু হয়েছে বরফ উৎসব। এবারের আয়োজনে এক লাখ ৮০ হাজার টন বরফ কেটে বানানো হয়েছে নানা ধরণের দালান ও ভাস্কর্য। ৫০ বছরেরও বেশি পুরনো এই উৎসব শুরু হয়েছে ৫ জানুয়ারি আর শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। ক্রিসমাস ডে’র আনন্দ শেষ হতে না হতেই বরফ উৎসবের শুরু হওয়ায় আনন্দে ভাসছে চীনের হারবিন শহর। […]

» Read more

বানরের সেলফি নিয়ে আদালতে মামলা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর এক আদালত বলছে, ইন্দোনেশিয়ার একটি বানর, কতগুলো সেল্‌ফি তুলে যে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে, সেই ছবির কপিরাইট তার হতে পারে না। খবর বিবিসি ডিসট্রিক্ট জাজ উইলিয়াম অরিক বুধবার তার রায়ে বলেন, মার্কিন সংসদ বা প্রেসিডেন্ট চাইলে বন্য প্রাণীকেও মানুষের জন্য তৈরি আইনের আওতায় আনতে পারেন, তবে কপিরাইট আইনের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হতে পারে না। `পেটা` […]

» Read more

উ. কোরিয়ায় যুক্তরাষ্ট্রের জেট বিমান মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর পর নড়েচড়ে বসতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। পিয়ং ইয়ং আসলেই বোমার পরীক্ষা চালিয়েছে কিনা সেবিষয়ে তথ্য সংগ্রহ করতে উ. কোরিয়ায় তিনটি জেট বিমান মোতায়েন করেছে দেশটি। বৃহস্পতিবার স্থানীয় সময় সোয়া তিনটায় জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে জেটগুলো উ. কোরিয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য ডেইলি স্টার এক প্রতিবেদনে বলছে, জাপানের একটি […]

» Read more

শ্রীলঙ্কায় সবচেয়ে বড় নীলকান্তমণি আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় নীলকান্তমণির খোঁজ পেয়েছে শ্রীলঙ্কা। দেশটির একটি খনি থেকে এক হাজার চারশ ৪ দশমিক ৪৯ ক্যারেটের ওই তারকা চিহ্নিত নীলাটি তুলে আনা হয়েছে। শ্রীলঙ্কা রত্ন গবেষণা প্রতিষ্ঠান বলছে, এর আগে এর চেয়ে বড় কোন নীলা আবিষ্কারের তথ্য তাদের জানা নেই। খবর বিবিসি রত্মপুরা শহরের খনি থেকে আবিষ্কৃত নীলাটির নামকরণ করা হয়েছে দি স্টার অব আদম। ২০১৩ […]

» Read more

ভূমিকম্পে ভারতে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে

আন্তর্জাতিক ডেস্ক: সোমবার ভোরে ভূমিকম্পে একযোগে কেঁপে ওঠেছে বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও ভুটান। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভূমিকম্পে কমপক্ষে আট জন নিহত ও আরো ২০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে। ভারতের উত্তরপূর্বাঞ্চলের মনিপুরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। সোমবার ভোরে আঘাত হানা এ ভূমিকম্পে আরো শতাধিক আহত হয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা […]

» Read more
1 285 286 287 288 289 291