ব্যস্ততা বেড়েছে এশিয়ার কারখানা গুলোতে

নিউজ ডেস্কঃ প্রযুক্তি সামগ্রীর চাহিদা বৃদ্ধিতে গত ফেব্রুয়ারি মাসে এশিয়ার কারখানাগুলোতে প্রবৃদ্ধির দেখা মিলেছে। অবশ্য কভিড-১৯ মহামারীর বিপর্যয় কাটিয়ে উঠতে মরিয়া এশিয়ার রফতানিমুখী অর্থনীতিগুলোর চ্যালেঞ্জকে আচ্ছন্ন করে রাখছে চীনের উৎপাদনে মন্দা ভাব। যদিও বিশ্লেষকরা বলছেন, চরম পরিস্থিতিতেও চীন উৎপাদন ধরে রাখতে পেরেছিল, ফলে এ মন্দা ভাব সাময়িক। বিশ্বব্যাপী কভিড ভ্যাকসিনের গণপ্রয়োগ শুরু এবং চাহিদা বৃদ্ধি বিভিন্ন ব্যবসা খাতে নতুন করে […]

» Read more

বন্ধু হিসেবে দেখতে চান ভারত-পাকিস্তানকে

নিউজ ডেস্কঃ স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই ভারত-পাকিস্তান একে অন্যের চির প্রতিদ্বন্দ্বী। লড়াইয়ের ময়দানে একাধিকবার মুখোমুখি হয়েছে এ দুটি দেশ। সীমান্তে যুদ্ধ যেন তাদের কাছে একটি প্রত্যাহিক রুটিনে পরিণত হয়েছে। এমন সময়ে প্রতিবেশী দুই দেশকে নিয়ে শান্তির বার্তা দিলেন মালালা ইউসুফজাই। সোমবার (১ মার্চ) ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ভারতীর সংবাদ মাধ্যম জানিয়েছে, রোববার (২৮ ফেব্রুয়ারি) […]

» Read more

সিরিয়ায় লাখো মানুষ নিখোঁজ

নিউজ ডেস্কঃ জাতিসংঘের তদন্তকারীরা বলছেন, সিরিয়ায় গত দশ বছরের গৃহযুদ্ধের সময় আটক হওয়া লাখ লাখ বেসামরিক নাগরিক এখনো নিখোঁজ। আরও কয়েক হাজার ব্যক্তি হয় নির্যাতনের শিকার হয়েছেন বা নিরাপত্তা হেফাজতে থাকার সময়েই মারা গেছেন। দেশটির গৃহযুদ্ধকালীন যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ বিষয়ে নতুন এক রিপোর্টে এসব তথ্য দেয়া হয়েছে। ভিকটিম ও ঘটনাগুলোর অনেক প্রত্যক্ষদর্শী পরিস্থিতিকে বর্ণনা করেছেন ‘কল্পনাতীত দুর্ভোগ’ হিসেবে, যার […]

» Read more

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারপাতে ২১ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন ৬০ লাখেরও বেশি মানুষ। এতে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। তুষারঝড়ের কবলে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের, আহত আরও অনেকে। দেশটির ১৫ কোটি মানুষ রয়েছেন জরুরি সতর্কতার আওতায়। নাজুক অবস্থা মেক্সিকো, গ্রিস, তুরস্কসহ আরও কয়েকটি দেশের। তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্য। দিনের বেলাতেও নেমে এসেছে রাতের […]

» Read more

মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্কঃ মিয়ানমারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গণতন্ত্রের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে নির্বিচারে গুলি চালানোয় নেইপিদোকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। নিন্দা জানাচ্ছে ব্রিটেন, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশ। এ অবস্থায় দেশটিতে বিক্ষোভ এখনও চলছে। আর প্রথমবারের মতো ভিডিও সংযোগের মাধ্যমে আদালতে হাজিরা দিয়েছেন অং সান সু চি। সোমবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকী বলেন, আমরা বারেবারে সতর্ক করছি […]

» Read more

সারাবিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ১১ কোটি, মৃত্যু সাড়ে ২৫ লাখ

নিউজ ডেস্কঃ সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার আটশ ছয়জন এবং মারা গেছে ২৫ লাখ ৪৯ হাজার সাতশ ২৫ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ৯ কোটি ছয় লাখ ৯৫ হাজার ছয়শ ৮৩ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ১৭ লাখ ৪১ হাজার তিনশ ৯৮ জন। সারাবিশ্বে করোনায় […]

» Read more

২০২৪ এর নির্বাচনেও লড়বেন ডনাল্ট ট্রাম্প

নিউজ ডেস্কঃ মাসখানেক বিশেষ খবরে ছিলেন না তিনি। ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ নেওয়ার ঘণ্টাকয়েক আগে হেলিকপ্টারে চড়ে হোয়াইট হাউস ছেড়েছিলেন। তারপর আর টেলিভিশনের সামনে আসেননি তিনি। রোববার ফের স্বমূর্তিতে অবতীর্ণ হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন, ২০২৪ সালে ফের প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন তিনি। রোববার অ্যামেরিকার ওরল্যান্ডোয় কনসারভেটিভ পলিটিক্যাল অ্যাকশনের অনুষ্ঠান ছিল। রিপাবলিকানদের এই অনুষ্ঠানে যোগ দেন […]

» Read more

ওষুধের উন্নয়নে তাইওয়ানকে অনুদান দিচ্ছে ভারত

নিউজ ডেস্কঃ তাইওয়ানের ন্যাশনাল রিসার্চ ইন্সটিটিউট অব চাইনিজ মেডিসিনকে (এনআরআইসিএম) ১৫ লাখ রুপি অনুদান দিয়েছে ভারত। ঐতিহ্যবাহী ওষুধের সহযোগিতা বাড়াতে গত শুক্রবার এ অনুদান দেওয়া হয়। তাইওয়ান নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই পদক্ষেপটি নজিরবিহীন ছিল। কারণ, ভারত সরকার প্রথমবারের মতো তাইওয়ানের একটি সরকারি প্রতিষ্ঠানের জন্য অনুদান দিয়েছে। বিশেষ করে স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়ের […]

» Read more

রোহিঙ্গাদের অবস্থা দেখতে ভাসানচর যাচ্ছে ওআইসি প্রতিনিধি দল

নিউজ ডেস্কঃ ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি প্রতিনিধি দল রোহিঙ্গাদের অবস্থা দেখতে ভাসানচর পরিদর্শনে যাচ্ছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) হেলিকপ্টারে করে ভাসানচর যাচ্ছে প্রতিনিধি দলটি। ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আল দোবেয়ার নেতৃত্বে প্রতিনিধি দল ভাসানচর যাচ্ছে। ভাসানচর ছাড়াও প্রতিনিধি দলটি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে। ওআইসি অফিস থেকে জানানো হয়েছে, প্রতিনিধি দলটি ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছে। ২ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর […]

» Read more

এক ডোজের টিকা ব্যবহারের অনুমোদন যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত এক ডোজের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এরআগে সে দেশে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন অনুমোদিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, তৃতীয় ভ্যাকসিন হিসেবে জনসনের টিকার অনুমোদন করোনার বিরুদ্ধে বাইডেন প্রশাসনের লড়াইক বেগবান করবে। করোনাভাইরাসের মহামারি অবসানে বর্তমানে যেসব টিকা ব্যবহার করা […]

» Read more
1 76 77 78 79 80 291