৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর নোভাভ্যাক্সের টিকা

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে নোভাভ্যাক্সের টিকা ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর। যুক্তরাজ্যে বড় পরিসরে চালানো এক ট্রায়ালে টিকাটির এই কার্যকারিতার প্রমাণ হয়েছে। সেই সঙ্গে এই টিকা যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন প্রতিরোধেও কার্যকর বলে নোভাভ্যাক্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন নোভাভ্যাক্সের টিকার এই সুসংবাদ জানিয়ে বলেছেন, […]

» Read more

সারাবিশ্বে করোনায় প্রাণ গেল ২২ লাখ

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৭৬৮ জন। এতে মারা গেছেন ২২ লাখ ৯১০ জন আর সুস্থ হয়েছেন সাত কোটি ৩৮ লাখ ৬৩ হাজার ৫২২ জন। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য […]

» Read more

ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন

নিউজ ডেস্কঃ দেশে দেশে ছড়িয়ে পড়ছে মহামারি করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন)। এক দেশ থেকে অন্য দেশে দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। যুক্তরাজ্য ও আফ্রিকার এই স্ট্রেইন বিভিন্ন দেশে পাওয়া গেছে। গতকাল বুধবার এক বিবৃতিতে এক সতর্কবার্তা এ তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বলা হয়েছে, এখন পর্যন্ত যুক্তরাজ্যের স্ট্রেইন পাওয়া গেছে ৭০টি দেশে। আর দক্ষিণ আফ্রিকার স্ট্রেইন ছড়িয়েছে ৩১টি দেশে। এই […]

» Read more

টিকাদান শুরু মিয়ানমারে

নিউজ ডেস্কঃ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিন দিয়ে গতকাল বুধবার টিকাদান কর্মসূচি শুরু করেছে মিয়ানমার। দেশটিতে প্রথমে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী মেডিকেল কর্মীরা করোনাভাইরাসের প্রতিষেধক পাচ্ছে। গত সপ্তাহে মিয়ানমার ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১৫ লাখ ডোজ টিকা উপহার পেয়েছে। দেশটিতে সরকারি হিসাবে এখন দৈনিক কোভিড-১৯ রোগীর সংখ্যা কমতে দেখা গেলেও বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলক কম শনাক্তকরণ পরীক্ষার কারণে সংক্রমণের পুরো চিত্রটা স্পষ্ট হচ্ছে […]

» Read more

ভাসানচরের দিকে রোহিঙ্গাদের তৃতীয় দলের যাত্রা শুরু

নিউজ ডেস্কঃ কক্সবাজারের আশ্রয়কেন্দ্র থেকে নোয়াখালীর ভাসানচরে যেতে যাত্রা শুরু করেছে রোহিঙ্গাদের তৃতীয় দল। বৃহস্পতিবার বেলা সোয়া ১২টায় উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে তাদের বহনকারী ১৭টি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ওই কলেজের মাঠে আরও বেশ কিছু বাস অবস্থান করছে জানালেও চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড়ে যাওয়া বাসগুলোয় কতজন রোহিঙ্গা রয়েছেন তা নিশ্চিত করতে পারেননি তারা। শরণার্থী ত্রাণ […]

» Read more

সন্ত্রাসবাদবিরোধী সতর্কতা জারি যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্কঃ জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে না পারা সরকারবিরোধী চরমপন্থিদের সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দেশজুড়ে সন্ত্রাসবিরোধী সতর্কতা জারি করেছে। বুধবার এ সতর্কর্তা জারি করে দেশটির নিরাপত্তা প্রধানরা বলেছেন, নভেম্বরের নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তুষ্ট লোকদের মধ্য থেকে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের উচ্চ ঝুঁকি আছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে ডনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলা […]

» Read more

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

নিউজ ডেস্কঃ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মঙ্গলবার ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথ (এনআইএইচ) থেকে ভ্যাকসিন গ্রহণের সময় আমেরিকানদের ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কমলা হ্যারিস বলেন, আপনার পালা এলে প্রত্যেককে আমি ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানাতে চাই। সময় হলে প্রত্যেকেই ভ্যাকসিন গ্রহণ করুন। এটা আপনাদের জীবন বাঁচাবে। এর আগে গত ২৯ ডিসেম্বর ওয়াশিংটনের ইউনাইটেড মেডিকেল সেন্টারে […]

» Read more

সুখবর সৌদি প্রবাসীদের জন্য

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারির এই সময়ে প্রবাসীদের জন্য তিন মাসের কাজের অনুমতিসহ রেসিডেন্সি পারমিট (ইকামা) প্রদান ও নবায়ন অনুমোদন দিয়েছে সৌদি সরকার। খবর সৌদি গেজেটের। মঙ্গলবার সৌদি আরবের মন্ত্রিসভা এ অনুমোদন দেয়। এখন থেকে সৌদি প্রবাসীরা তিন মাস করে ইকামা নবায়ন করতে পারবেন। যে সকল প্রবাসীরা এক বছরের ইকামা রিনিউয়ের অর্থ ব্যবস্থা করতে সমস্যা হবে তাদের জন্য নিঃসন্দেহে এটি ভাল […]

» Read more

জো বাইডেনের কথা রাখলেন পুতিন

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় যাওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো ফোন করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সেখানে বাইডেন নিউ স্টার্ট পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি আরো পাঁচ বছর বাড়ানোর পুতিনের সঙ্গে আলোচনা করেন। আর এরপরই রাশিয়ার সংসদে এই চুক্তি বাড়ানোর জন্য একটি বিল উত্থাপন করা হয় । রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ স্টেট ডুমা-এর ওয়েবসাইটে মঙ্গলবার এমনটি জানানো হয়। জানা […]

» Read more

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গিসেপে কন্তে

নিউজ ডেস্কঃ ইতালিতে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী গিসেপে কন্তে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে কন্তে জানিয়েছেন, তিনি মঙ্গলবার পদত্যাগ করবেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে চলা রাজনৈতিক অস্থিরতার পর নতুন সরকার গঠনের চেষ্টা চলছে। মঙ্গলবার সকাল ৯টায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী কন্তে। তার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনি ওই বৈঠকে তার নিজের ইচ্ছার কথা […]

» Read more
1 81 82 83 84 85 291