এক গাভীর ৩ বাচ্চা প্রসব

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের হাতীবান্ধায় এক সাথে তিনটি বাচ্চা প্রসব করেছে একটি দেশি গাভী। এমন ঘটনা যদিও প্রথম নয় তবুও ওই বাচ্চা তিনটি দেখতে ওই এলাকার উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন সেখানে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করায় বেশ ভাইরাল হয়েছে ওই গাভীসহ বাচ্চা তিনটি। বুধবার দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বোর্ডের হাট কাল্টুর বাজার এলাকার বাসিন্দা নুর হোসেনের বাড়িতে ওই গাভীটি বাচ্চা […]

» Read more

গৃহপালিত সজারু

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বড় সাঁওতালপাড়া বা প্রদীপপাড়ায় মনের মতো ঘুরে বেড়ায় গৃহপালিত সজারু। প্রাণিটি পাহাড়ি এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মাঝে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। চাকমা সম্প্রদায়ে খুদুক, মারমায় প্রু, ত্রিপুরায় মাসুংদুই ও সাঁওতাল সম্প্রদায়ে ঝিন্ক নামেই পরিচিত। পোষমানা এই সজারু দেখতে চেংগী নদী পার হয়ে ছুটে আসেন দর্শনার্থীরা। সরেজমিনে দেখা যায়, সামাই সাঁওতালের ঘরের ওপর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে একটি […]

» Read more

গাভীর তিন বাচ্চা প্রসব

নিউজ ডেস্কঃ বিশ্বনাথে একটি গাভী একসাথে তিন বাচ্চা প্রসব করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শাহজির গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। দেশীয় প্রজাতির এ গাভীটি এক সাথে তিন বাচ্চা প্রসব করবে এমন লক্ষণ ছিলনা। মালিকও বুঝতে পারেননি তার গাভীটি একসাথে তিন বাচ্চা প্রসব করবে। গাভীটির তিনটি বাচ্চা প্রসবে মালিক সালেহ আহমদের বাড়িতে আনন্দের কোন সীমা নেই। পাড়া প্রতিবেশিরা […]

» Read more

জোড়া বাছুর জন্মানোর প্রযুক্তি ‘শিগগিরই মাঠপর্যায়ে’

নিউজ ডেস্কঃ সাধারণত গাভি বছরে একটি বাছুরের জন্ম দেয়। তবে ভ্রূণ স্থাপন প্রযুক্তির মাধ্যমে একটি গাভির গর্ভে থেকে জোড়া বাছুর উৎপাদনে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট। ইনভারট্রো অ্যামব্রায়ো প্রডাকশন বা আইভিপি প্রযুক্তিটি অচিরেই মাঠপর্যায়ে নিয়ে যাওয়ার আশা করছেন গবেষকরা। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথুরাম সরকার বলেন, “জোড়া গরু উৎপাদনে গত বছর আমরা সাফল্য পেয়েছি। এটা গবেষণার বিষয়। […]

» Read more

ব্রয়লার ‍মুরগিতে ক্ষতিকর উপাদান আছে কিনা জানতে পরীক্ষা

নিউজ ডেস্কঃ দাম কম হলেও অনেকে ভয়ে ব্রয়লার মুরগি খাচ্ছেন না জানিয়ে এই মুরগিতে ক্ষতিকারণ কোনো উপাদান রয়েছে কি না, তা পরীক্ষার নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও সব মানুষকে পুষ্টির নিশ্চয়তা দেওয়াকেই সরকার এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বলে জানিয়েছেন তিনি। কোভিড-১৯ পরবর্তী খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সেমিনারে বক্তব্য […]

» Read more

বাকৃবিতে বাউব্ল্যাক এন্ড হোয়াইট নামে হাঁসের জাত উদ্ভাবন

বাকৃবি প্রতিনিধিঃ দেশী ও বিদেশী বিভিন্ন জাতের হাঁসের মধ্যে সংকরায়নের ফলে একটি কাঙ্খিত উৎপাদনশীল সংকর জাতের হাঁস উদ্ভাবিত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ময়মনসিংহে। প্রথমিকভাবে এটির নাম দেওয়া হয়েছে বাউব্ল্যাক এন্ড হোয়াইট (BAU Black and White)। বাকৃবি পশুপালন অনুষদের একদল গবেষক র্দীঘদীন গবেষণা করে সম্ভাবনাময় এই সংকর জাতের বাংলাদেশী হাঁস উদ্ভাবন করেন। গবেষকদলের প্রধান পশুপ্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. […]

» Read more

বাকৃবিতে চালু হচ্ছে অত্যাধুনিক পোলট্রি হাউস

নিউজ ডেস্কঃ পোলট্রি পালন ও খামার ব্যবস্থাপনাবিষয়ক ব্যবহারিক জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির সম্মীলন ঘটিয়ে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিগগিরই চালু হতে যাচ্ছে অত্যাধুনিক দুটি অটোমেটেড পোলট্রি হাউস। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পটিকে পোলট্রি বিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা ও গবেষণা কাজে নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। গতকাল এ উপলক্ষে আয়োজিত […]

» Read more

পাখির কলকাকলিতে মুখরিত রাজশাহী নগর

নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকা। যেদিকে চোখ যায় শুধু পাখি আর পাখি। কিচিরমিচির শব্দে মনে হয় গহীন অরণ্যের কোনো পাখিরাজ্য যেন। মাথার ওপর উড়ে যাচ্ছে হাজারো শামুক খোল, পানকৌড়ি ও নিশি বক। কেউ ছুটছে খাবার সংগ্রহ করতে, কেউবা গাছের ছোট-ছোট ডাল ছিঁড়ে আনছে বাসা বাননোর জন্য। আবার কেউবা তৈরি করা বাসায় ও গাছের ডালে বসে আছে করছে […]

» Read more

রাজধানী থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কুকুর ,দেয়ালচিত্র এঁকে প্রতিবাদ প্রাণি প্রেমীদের।

নিউজ ডেস্কঃ রাজধানী থেকে ৩০ হাজার কুকুর সরিয়ে নেয়ার সিদ্ধান্তে ধানমন্ডিতে দেয়ালচিত্র এঁকে প্রতিবাদ জানিয়েছেন প্রাণি প্রেমীদের। দেয়ালচিত্রে তুলে ধরা হয়েছে, নগর সভ্যতায় কুকুর, বিড়ালের মতো প্রাণিদের প্রয়োজনীয়তা। দুইদিনের এ কর্মসূচির শেষ দিনে যোগ দিয়ে, কুকুর সরিয়ে নেয়ার পরিবর্তে বন্ধ্যাত্বকরণে গুরুত্ব দেয়ার দাবি তুলেন বিশিষ্টজনেরা। কুকুর মানুষের পরম বন্ধু। নগরীর পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় তাদের অবদানের শেষ নেই। কিন্তু উপকারের বিপরীতে […]

» Read more

করোনার ক্ষত কাটিয়ে চিংড়ি শিল্প ফের পুনরুজ্জীবিত হতে শুরু করেছে

নিউজ ডেস্কঃ মহামারি করোনার ক্ষত কাটিয়ে চিংড়ি শিল্প ফের পুনরুজ্জীবিত হতে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে চিংড়ির দাম বাড়ায় বৃহত্তর খুলনাঞ্চলে এ শিল্পের সঙ্গে জড়িতরা আশায় বুক বেঁধেছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পতনের সম্মুখীন হওয়া চিংড়ির দাম গত দুই সপ্তাহ ধরে বাড়ছে। এতে চাষিদের মুখে হাসি ফুটতে শুরু করেছে। পাশাপাশি গোটা সেক্টরের সঙ্গে সংশ্লিষ্টরা নড়ে চড়ে বসেছেন। আগামী ১ […]

» Read more
1 9 10 11 12 13 34