করোনার টিকা কিনবে বিসিবি

নিউজ ডেস্কঃ সব ঠিক থাকলে এ মাসের শেষ সপ্তাহে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনার টিকা এসে যাওয়ার কথা বাংলাদেশে। সরকারিভাবে অগ্রাধিকার তালিকার ভিত্তিতে টিকা প্রদান শুরু হওয়ার কথা আগামী মাস থেকেই। তবে সরকারি টিকার অপেক্ষা না করে ক্রিকেটার ও ক্রিকেট খেলাসংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য নিজেরাই টিকা কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী […]

» Read more

বিলুপ্তির পথে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর তাঁতশিল্প

নিউজ ডেস্কঃ শেরপুরে ভারত সীমান্তবর্তী গারো পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় প্রায় ২০ হাজার সদস্যের বসবাস। শত শত বছর ধরে ঐতিহ্য ধরে রেখে তারা নিজেরাই নিজেদের পোশাক তৈরি করতেন। নিজ হাতে তাঁতে বুনতেন দক শাড়ি, দক মান্দা, ওড়না, গামছা, লুঙ্গি, বিছানার চাদরসহ বিভিন্ন ধরনের কাপড়। কিন্তু সুতার মূল্য বৃদ্ধি, শ্রমিক সংকট, জীবন-জীবিকার তাগিদে অন্য পেশায় চলে যাওয়াসহ নানা প্রতিকূলতায় এ এলাকার […]

» Read more

দেশে আসা রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে দিয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ দমন-পীড়নের শিকার হয়ে বাংলাদেশে আসা সব রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ২ লাখ ৩৭ হাজার রোহিঙ্গার নাম দেওয়ার মাধ্যমে তালিকা হস্তান্তর পুরোপুরি সম্পন্ন হলো। এর আগে ৫ লাখ ৯৩ হাজার রোহিঙ্গার তালিকা দেওয়া হয়েছিল। নিরাপদে রোহিঙ্গাদের আবাসস্থল মিয়ানমারের রাখাইন রাজ্যে ফেরত পাঠানোই এই তালিকা হস্তান্তরের লক্ষ্য। চুক্তি মোতাবেক, তালিকা যাচাই করে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কথা মিয়ানমারের। […]

» Read more

দেশে করোনার টিকা দিতে জোর প্রস্তুতি স্বাস্থ্য বিভাগের

নিউজ ডেস্কঃ দেশে করোনার টিকাদানের জোর প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। তারা টিকা আনার উদ্যোগের পাশাপাশি টিকা সংরক্ষণ এবং দেশব্যাপী টিকা বিতরণের প্রস্তুতি প্রায় শেষ করেছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, টিকা আসার পর দ্রুততম সময়ে তাঁরা দেশের মানুষকে টিকা দেবেন। এই প্রস্তুতির অংশ হিসেবে কোভিড-১৯ টিকা প্রয়োগ পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হচ্ছে আজ বুধবার। প্রশিক্ষণের মধ্য দিয়ে মাঠপর্যায়ে কাজের গতি […]

» Read more

আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিউজ ডেস্কঃ আজ ১২ জানুয়ারি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রাকৃতিক সৌন্দর্যের রানি খ্যাত বিশ্ববিদ্যালয়টি রাজধানী শহর ঢাকার অদূরে সাভার এলাকায় প্রায় ৭০০ একর জায়গা নিয়ে অবস্থিত। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠানটির সম্পূর্ণ কাজ শেষ হয় ১৯৭২ সালে। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হন অধ্যাপক মফিজ উদ্দিন। ১৯৭১ সালের ১২ জানুয়ারি তত্কালীন পূর্ব পাকিস্তানের গভর্নর বিশ্ববিদ্যালয়টি উদ্বোধন করেন। ১৯৭০ সালে […]

» Read more

শর্ষে ফুলে, মিষ্টি মধু

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের যমুনাতীরের চরগুলোতে যেদিকে তাকাবেন, কেবল হলুদ শর্ষের ফুলই চোখে পড়বে। সব খেতের পাশেই বসানো হয়েছে সারি সারি মৌবাক্স। শর্ষে ফুলের ম-ম গন্ধে ভরা খেতগুলোতে এখন দিনভর গুনগুন গুঞ্জন তুলে ওড়াউড়ি করে মৌমাছিরা। মৌবাক্সের পরিচর্যা আর মধু আহরণে তুমুল ব্যস্ত চাষিরা। রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের বোয়ালিয়ার বিলে গিয়ে গত সপ্তাহে এমন দৃশ্য চোখে পড়ে। স্থানীয়রা ছাড়াও এই মৌচাষিদের […]

» Read more

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় সে ছুটি আরো বাড়ানো হয়। সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৬ জানুয়ারির মধ্যে খুলে দিতে সরকারের শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া নোটিশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) ভাওয়াল মির্জাপুর পাবলিক […]

» Read more

৫০০ কোটি টাকার লেনদেন ১ ঘণ্টায়

নিউজ ডেস্কঃ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ জানুয়ারি) লেনদেনের শুরুতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। প্রথম ঘণ্টার লেনদেনে দুই বাজারেই সবকটি মূল্য সূচক বেড়েছে। সেই সঙ্গে লেনদেনেও ভালো গতি দেখা যাচ্ছে। এক ঘণ্টার লেনদেনে ডিএসইতে ৫০০ কোটি টাকার লেনদেন হয়ে গেছে। এদিন লেনদেন শুরুতেই ডিএসই প্রধান মূল্য সূচক […]

» Read more

জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে গ্র্যাজুয়েশন পাবে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ আর এক মাস পরেই বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে গ্র্যাজুয়েশন পাবে। আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে আগামী মঙ্গলবার সরকারের সঙ্গে বৈঠকে বসবে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) বিশেষজ্ঞ গ্রুপ। বৈঠকে সরকার বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করবেন। এ বিষয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা বাংলাদেশের ওপর একটি প্রেজেন্টেশন দেবো। সিডিপির যদি কোনও কিছুর ব্যাখ্যা চায় তবে বৈঠকে […]

» Read more

৬ হাজার টাকায় সন্তান বিক্রি

নিউজ ডেস্কঃ হবিগঞ্জে মাত্র ৬ হাজার টাকার জন্য ১৫ দিনের সন্তানকে বিক্রি করে দিলেন মা-বাবা। শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, জেলার বানিয়াচং উপজেলার মন্দরি গ্রামে রহিম উদ্দিনের স্ত্রী আকলিমা বেগম ৮ জানুয়ারি অতিরিক্ত রক্তক্ষরণ সংক্রান্ত সমস্যা নিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের গায়নি বিভাগে ভর্তি হন। এ সময় চিকিৎসকরা জানান ৫ ব্যাগ রক্তের […]

» Read more
1 150 151 152 153 154 410