ঢাকায় বেড়েছে শীতের তীব্রতা

নিউজ ডেস্কঃ রাজধানীতে প্রতিদিনই যেন বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েক দিনের চেয়ে আজ বেশি শীত অনুভূত হচ্ছে ঢাকায়। পড়েছে মাঝারি ধরনের কুয়াশা। মাঝেমাঝে তেজহীন সূর্যের দেখা মিললেও অধিকাংশ সময়ই মিলছে না। রয়েছে হিমেল হাওয়া। এর তীব্রতাও আগের তুলনায় বেশি। রাতে তো বটেই, দিনের বেলায়ও গরম কাপড় মোড়ানো শীত পড়েছে ঢাকায়। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা […]

» Read more

মানবেতর জীবন-যাপন করছেন ভোলার জেলেরা

নিউজ ডেস্কঃ ভোলার মেঘনা-তেতুঁলিয়া নদীতে দীর্ঘদিন জালে ইলিশ ধরা না পড়ায় মানবেতর জীবন-যাপন করছেন জেলেরা। পরিবার পরিজন নিয়ে অনাহার ও অর্ধাহারে জীবন কাটছে তাদের। একদিকে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেয়া অন্যদিকে মহাজন ও বিভিন্ন এনজিওর কিস্তির টাকার চাপে অনেক জেলে পেশা বদল করে এখন অন্য পেশায় চলে গেছেন। কেউ কেউ দেনা পরিশোধের চাপে ঘর-বাড়ি ছেড়ে বিভিন্ন জেলায় পালিয়ে অন্য […]

» Read more

তিন শতাধিক বিমান যাত্রী কোয়ারেন্টাইনে

নিউজ ডেস্কঃ করোনা নেগেটিভ সনদ সঙ্গে না থাকায় গত ২৪ ঘণ্টায় (৫ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৬ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত) বিভিন্ন এয়ারলাইন্সের তিন শতাধিক যাত্রীকে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনা অনুসারে শুক্রবার দিবাগত মধ্যরাত ১২টা ১ মিনিট থেকে কোনো এয়ারলাইন্সই করোনা নেগেটিভ সনদ ছাড়া যাত্রী পরিবহন করতে পারবেন না বলা হলেও […]

» Read more

বাংলাদেশ ও ভুটানের মধ্যে ঐতিহাসিক চুক্তিটি সই হবে আজ

নিউজ ডেস্কঃ বাংলাদেশকে ভুটানের স্বীকৃতি প্রদানের ৫০ বছর পূর্তি আজ। ঐতিহাসিক দিনটিকে উদযাপন করতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভুটানের সঙ্গে চুক্তির বিষয়ে কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাশফি বিনতে শামস, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজম, শহিদুল […]

» Read more

করোনার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ডেঙ্গুরোগী

নিউজ ডেস্কঃ করোনার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ডেঙ্গুরোগীও। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬২৭ জন। অন্যদিকে শুধু নভেম্বর ও ৫ ডিসেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬২৬ জন। অর্থাৎ ধারণা করা যায়, চলতি মাসের শেষে দুই মাসের ডেঙ্গুরোগীর সংখ্যা ছাড়িয়ে যাবে তার আগের ১০ মাসকেও। […]

» Read more

দেশে ২৪ ঘন্টায় ৩৫ জনের মৃত্যু , কমেছে আক্রান্ত

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮০৭ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ২৪ জনের। দেশের করোনা শনাক্তের ২৭৩তম দিন। এ দিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো এক হাজার ৮৮৮ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৭৫ হাজার ৮৭৯ জন […]

» Read more

বিশ্ব মৃত্তিকা দিবস আজ

নিউজ ডেস্কঃ বিশ্ব মৃত্তিকা দিবস আজ (৫ ডিসেম্বর)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মাটিকে সজীব রাখুন, মাটির জীববৈচিত্র্য রক্ষা করুন’। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, পৃথিবীর জীববৈচিত্র্যের প্রায় এক-চতুর্থাংশের আবাসস্থল হচ্ছে মাটি। সুস্থ […]

» Read more

ভাসানচরে পৌঁছাল রোহিঙ্গাদের প্রথম দল

নিউজ ডেস্কঃ কক্সবাজারের ক্যাম্প থেকে স্থানান্তরের প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গার একটি দল নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। উখিয়ার আশ্রয়শিবির থেকে বৃহস্পতিবার এই রোহিঙ্গাদের বাসে করে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছিল। চট্টগ্রাম থেকে মোট সাতটি জাহাজ তাদের নিয়ে শুক্রবার বেলা ২টায় ভাসানচরে ভেড়ে। সরকারের নিজস্ব অর্থায়নে ২৩১২ কোটি টাকা ব্যয়ে মোটামুটি ১৩ হাজার একর আয়তনের ওই চরে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি […]

» Read more

বিদেশ ফেরতদের করোনামুক্ত সনদ বাধ্যতামূলক

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় শনিবার থেকে বিদেশ ফেরত যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে দেশে আসতে চাইলে যাত্রীদের অবশ্যই ৭২ ঘণ্টা আগের করোনামুক্তির সনদ লাগবে। যেসব যাত্রী সনদ জোগাড় করতে পারবেন না তাদের টিকিট-ভিসা থাকলেও বোর্ডিং কার্ড ইস্যু করবে না সংশ্লিষ্ট এয়ারলাইন্স। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন নির্দেশনায় এ সনদ বাধ্যতামূলক করা হয়। […]

» Read more

শনিবার থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু

নিউজ ডেস্কঃ আগামীকাল শনিবার থেকে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী এই হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে। চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারি বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক […]

» Read more
1 158 159 160 161 162 410