৫৫ শতাংশ বেড়েছে ডলফিন

নিউজ ডেস্কঃ সুন্দরবনের ঢাংমারী, ঘাঘরামারী ও চাঁদপাই অভয়ারণ্যে ডলফিনের বৃদ্ধির হার ৫৫ শতাংশ, যা দেশের ডলফিন সংরক্ষণের ক্ষেত্রে একটি মাইলফলক। সরকারি কার্যক্রমে সফলতার ফলে সুন্দরবনে ডলফিনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। গতকাল ‘আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস-২০২০’ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন অধিদপ্তর আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ওয়েবিনারে […]

» Read more

বৈরী আবহাওয়ায় আটকেপড়া পর্যটকরা ফিরবেন আজ

নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে বেড়াতে এসে চার শতাধিক পর্যটক তিন দিন ধরে দ্বীপে আটকে পড়ছেন। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ রোববার (২৫ অক্টোবর) বিকেলে সেন্টমার্টিন থেকে এসব পর্যটক ফিরে যাওয়ার অনুমতি পেয়েছেন। গত বুধবার কক্সবাজারের পর্যটকবাহী জাহাজ ও নৌযানে ভ্রমণে এসে তারা সেখানে আটকে পড়েন। অন্যদিকে, নৌযান চলাচল বন্ধ থাকায় টেকনাফে আটকে পড়েন দ্বীপের দেড়শ’ মানুষ। এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র চট্টগ্রাম […]

» Read more

আলুর দাম কিছুটা কমেছে

নিউজ ডেস্কঃ আলুর দাম কমতে শুরু করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাজার থেকে অনেকেই ৪৫ টাকা কেজি দরে আলু কিনতে পেরেছেন। ৫ টাকা কমে আলু পাওয়ায় ক্রেতাদের অনেকেই খুশি। ব্যবসায়ীরা বলছেন, ধীরে ধীরে আলুর দাম আরও কমে আসবে। রাজধানীর মানিকনগরে থাকেন আবুল হাসান। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। করোনার কারণে তার বেতন অর্ধেক কমেছে। কিন্তু আলু দাম ৬০ টাকা […]

» Read more

দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ১৪, নতুন শনাক্ত ১৫৮৬

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত একদিনে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭৬১-তে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ৫৮৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৯৬ হাজার ৪১৩-এ। আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে […]

» Read more

ভ্যাকসিনের স্বীকৃতি দিলেই আনতে দেরী হবেনা : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন দেশকে করোনাভাইরাসের ভ্যাকসিনের স্বীকৃতি দেয়নি। যখনই কোন দেশ স্বীকৃতি পাবে আমরা সবার আগে তা আনবো। ভ্যাকসিন আনতে সরকার অন্যান্য দেশের সাথেও আলোচনা অব্যাহত রেখে চলেছে। ভ্যাকসিন অনুমোদিত হলে আমাদের দেশে আনতে কোন বিলম্ব হবে না।’ আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও […]

» Read more

নিরাপদ সড়ক দিবস পালিত

নিউজ ডেস্কঃ ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ প্রতিপাদ্যে কুড়িগ্রামে জাতীয় সড়ক নিরাপদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কুড়িগ্রাম ও লালমনিরহাট সার্কেলের […]

» Read more

দেশে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১৬৯৬,মৃত্যু ২৪ জনের

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ১ হাজার ৬৯৬ জন শনাক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৮২৭। এখন পর্যন্ত দেশে করোনায় সংক্রমিত হয়ে মারা […]

» Read more

পেঁয়াজের দাম ৫৫ টাকার নিচে নামবেনা

নিউজ ডেস্কঃ আগামী বছর পর্যন্ত পেঁয়াজের দাম ৫৫ টাকার নিচে নামবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় আমরা তুরস্ক, ইজিপ্ট, চায়না ও মায়ানমার থেকে পেঁয়াজ আমদানি করছি। তবে আমদানিকৃত পেঁয়াজ চট্টগ্রাম বন্দর পর্যন্ত আনতে খরচ পড়ে প্রতি কেজি ৪৫ টাকা। সেটা ৬০ থেকে ৬৫ টাকার নিচে খুচরা বাজারে বিক্রি করা যাবে না। […]

» Read more

প্রত্যেক চালককে ডোপ টেষ্ট করতে হবে

নিউজ ডেস্কঃ মাদকাসক্ত কি না তা জানতে প্রতিটি গাড়ির চালককে ডোপ টেস্টিং সিস্টেমের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আরেকটি বিষয় মনে রাখতে হবে, যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক গ্রহণ করে কি না। তাদের ডোপ টেস্ট করা প্রয়োজন। […]

» Read more

এ বছর স্কুলে ভর্তি পরীক্ষার কি হবে

নিউজ ডেস্কঃ প্রতিবছর নভেম্বর মাসে নামিদামি স্কুলগুলো তাদের ভর্তি ফরম বিতরণ শুরু করে। আর ডিসেম্বরে নেওয়া হয় লটারি ও ভর্তি পরীক্ষা। অভিভাবকরাও তাঁদের সন্তানদের পছন্দের স্কুলে ভর্তি করাতে ছোটেন এক স্কুল থেকে অন্য স্কুলে। কিন্তু এবার করোনার কারণে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। আরো কত দিন বন্ধ থাকবে, তা-ও স্পষ্ট করে বলতে পারছেন না […]

» Read more
1 170 171 172 173 174 410