সফরে আসছেন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্কঃ রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট (উপ পররাষ্ট্রমন্ত্রী) স্টিফেন ই. বিগান। ১৪ থেকে ১৬ অক্টোবর তিনি এ সফর করবেন। শুক্রবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। সফরের শুরুতে ১২ অক্টোবর তিনি ভারতের নয়াদিল্লিতে পৌঁছবেন। সেখান থেকে ১৪ অক্টোবর বাংলাদেশে আসবেন। সফরকালে স্টিফেন ই. বিগান বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। […]
» Read more