স্বাস্থ্য অধিদফতরের সুস্থতার নতুন ফর্মুলা

নিউজ ডেস্কঃ করোনায় আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষা ছাড়াই সুস্থতার ছাড়পত্র দিচ্ছে স্বাস্থ্য অধিদফতর! এতদিন নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত যেকোনো রোগী শনাক্তের পর প্রয়োজনীয় চিকিৎসা শেষে সুস্থতার ছাড়পত্র নিতে আরও দুই দফা নমুনার পরীক্ষা করাতে হতো। পরীক্ষায় পরপর দুবার ‘নেগেটিভ’ রিপোর্ট না হলে আক্রান্ত ব্যক্তিকে সুস্থতার ছাড়পত্র দেয়া হতো না। কিন্তু এখন কারো করোনা শনাক্ত হলে পরবর্তীতে দুই দফা পরীক্ষা না […]

» Read more

বন্যায় ৩৫০ পুকুরের মাছ ভেসে গেছে , ক্ষতি হয়েছে সোয়া ৩ কোটি টাকা

নিউজ ডেস্কঃ গত কয়েকদিনের বন্যায় নাটোরের সিংড়া উপজেলায় ৩৫০টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে উপজেলার ২৪৪ জন মাছ চাষিসহ তাদের উপর নির্ভরশীল অন্তত আরও তিন শতাধিক পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। শুধু মৎস্য বিভাগের হিসাবেই বন্যার পানিতে ভেসে গেছে ১২০ মেট্রিক টন মাছ ও এক মেট্রিক টনেরও বেশি পরিমাণ পোনা। যার আনুমানিক মূল্য তিন কোটি ২৭ লাখ টাকা। আর মৎস্যচাষিদের […]

» Read more

করোনা অভিশাপ হলেও ইলিশের জন্য একরকম আশীর্বাদ

নিউজ ডেস্কঃ গত বছরের মতো এবারও চাঁদপুরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই। ইলিশ শিকারে পদ্মা-মেঘনায় নামলেও জেলেরা ফিরছেন হতাশা নিয়ে। এর একটি কারণ হলো ইলিশের এ অভয়াশ্রমে মার্চ-এপ্রিলে অসাধু জেলেরা অবাধে মা ইলিশ ও পোনা ইলিশ নিধন করে। করোনা মোকাবিলায় প্রশাসন ব্যস্ত থাকায় নদীতে নজরদারি ছিল তুলনায় কম। তবে মৎস্য বিজ্ঞানীরা বলছেন, মূলত জুন-জুলাইয়ে বরাবরই মিঠা পানির ইলিশ উৎপাদনে কিছুটা ঘাটতি […]

» Read more

সরকারি ছুটির সঙ্গে মিল রেখে পোশাক শ্রমিকদের ছুটি : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ সরকারি ছুটির সঙ্গে মিল রেখেই তৈরি পোশাকসহ শিল্প-কলখানার শ্রমিকদের ছুটি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শ্রমিকদের জুলাই মাসের বেতন-ভাতা নিয়ে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পখাতে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটিসহ শিল্প এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে সাংবাদিকদের তিনি একথা […]

» Read more

কর্মসংস্থানের ব্যবস্থা নিতে রাষ্ট্রদূতদের নির্দেশ

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) পরবর্তী নতুন বিশ্বে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টিসহ নতুন পরিস্থিতিতে সম্ভাবনাময় কোনো খাত সৃষ্ট হলে সেটাকে কাজে লাগাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়৷ জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত […]

» Read more

দাম কমানোর সিদ্ধান্ত সরকারি এলপিজির

নিউজ ডেস্কঃ সরকারি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিপণন কোম্পানি বোতল প্রতি এক’শ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই গেজেট প্রকাশিত হবে বলে জানা গেছে। ফলে এখন থেকে ১২ কেজি ওজনের সরকারি এলপিজির গ্যাসের সিলিন্ডার ৬০০ টাকায় পাওয়া যাবে। যদিও বিশাল পরিমাণ চাহিদার বিপরীতে সরকারি এলপিজি উৎপাদন হয় খুবই সামান্য। দেশের এলপিজির যে চাহিদা তার মাত্র দুই শতাংশ উৎপাদন করে সরকারি […]

» Read more

বিপর্যয়কর পরিস্থিতির আশঙ্কা করোনা টেস্ট কিট সংকটে

নিউজ ডেস্কঃ চলমান করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে আক্রান্তদের টেস্ট ও রোগীদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ৪৯৮ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার ২০০ টাকা বরাদ্দ চায় স্বাস্থ্য সেবা বিভাগ। কিন্তু এ মহামারিতে স্বাস্থ্যখাতের অনিয়ম-দুর্নীতি যেন মহাআকার ধারণ করেছে। এর আগের ছাড়কৃত অর্থের মধ্যে অন্তত ২০ কোটি টাকার বিল ভাউচার ঠিকমতো দাখিল করেনি স্বাস্থ্য বিভাগ। এছাড়া এন-৯৫ মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ক্রয় ও হাসপাতালের […]

» Read more

১ কোটি ৩৭ লাখ টাকার বিড়ির নকল ব্যান্ডরোল উদ্ধার রংপুরের হারাগাছ থেকে

নিউজ ডেস্কঃ রংপুরের হারাগাছ থেকে এবার বিড়ির নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় হারাগাছ পৌর এলাকার পশ্চিম পোদ্দারপাড়ার একটি বাড়ি থেকে এসব নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। এ সময় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে নকল ব্যান্ডরোল সিন্ডিকেটের সদস্য স্বপন প্রামাণিক, নয়ন প্রমাণিক ও সবুজ প্রামাণিক পালিয়ে যান। এদিকে রংপুর […]

» Read more

ভুয়া করোনা সনদ বিক্রির বিশাল ব্যবসা বাংলাদেশে:নিউইয়র্ক টাইমস

নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই বাংলাদেশে ভুয়া করোনা নেগেটিভ সনদ বিক্রির খবর ব্যাপক আলোড়ন তুলেছিল ইতালির গণমাধ্যমে। একই কারণে এবার প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসেও নেতিবাচক খবরের শিরোনাম হলো বাংলাদেশ। সম্প্রতি দেশে সাহেদের গ্রেফতারকাণ্ড এবং তার মালিকানাধীন রিজেন্ট হাসপাতালে ভুয়া করোনা নেগেটিভ সনদ বিক্রি নিয়ে বৃহস্পতিবার বিশদ প্রতিবেদন করেছে নিউইয়র্ক টাইমস। এতে বলা হয়েছে, গত বুধবার বোরকা পরে নারী সেজে ভারতে […]

» Read more

‘ড্রাইভিল’ ফ্রি জীবন বীমা দিবে চালকদের

নিউজ ডেস্কঃ রাইড শেয়ার সবার জন্য স্বস্তির সেবা। সেই সেবায় এবার একাধিক নতুন অভিজ্ঞতা নিয়ে আসছে আমেরিকান ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক কোম্পানী ‘ড্রাইভিল’। এরমধ্যে দেশে প্রথমবারের মতো রাইড শেয়ার করা চালকদের জন্য ফ্রি জীবন বীমা প্রদানের উদ্যোগ নিচ্ছে ‘ড্রাইভিল’। এদেশে রাইড শেয়ার জনপ্রিয় হলেও চালকদের জন্য অনেক সময় ঝুঁকি হয়ে দাঁড়ায় বিভিন্ন অপ্রত্যাশিত পরিস্থিতি। সেই বিষয় বিবেচনা করে ‘ড্রাইভিল’র এই উদ্যোগ। ড্রাইভিল […]

» Read more
1 200 201 202 203 204 410