ঘুষের টাকাসহ ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা ও সহযোগী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: চলমান প্রাথমিকের সহকারী শিক্ষক পদে মৌখিক পরীক্ষার অবৈধ লেনদেনের অভিযোগ পেয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। এ সময় ঠাকুরগাঁও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান ও তার সহযোগী অফিস সহকারী জুলফিকার আলীকে ৫০ হাজার টাকাসহ আটক করেছেন দুদক কর্মকর্তারা। সোমবার (৭ অক্টোবর) সকালে ১০টার দিকে এই অভিযান পরিচালনা করেন […]

» Read more

দিল্লিতে ‘টেগোর পিস অ্যাওয়ার্ড’ পেলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ: ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি প্রতিরোধে বিশেষ অবদান রাখায় ‘টেগর শান্তি পুরস্কারে’ ভূষিত করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এশিয়াটিক সোসাইটির সভাপতি প্রফেসর ইশা মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেন। শান্তি প্রতিষ্ঠা, ক্ষুধা দারিদ্র্য ও দুর্নীতি প্রতিরোধ, সন্ত্রাসবাদ নিমূল, রোহিঙ্গা […]

» Read more

এরশাদের আসনে জিতলেন সাদ এরশাদ

রংপুর প্রতিনিধি: রংপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ। শনিবার সন্ধ্যার পর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাহতাব উদ্দিন নির্বাচনের ফল ঘোষণা করেন। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশন আয়োজিত ফলাফল কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৭৫টি আসনে মহাজোট মনোনীত সাদ […]

» Read more

মোরশেদা ও নৃত্য নিকেতনকে ইউনেস্কোর স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক: ছোটবেলা থেকেই ঠিক আর দশটা সাধারণ মেয়ের মতো ছিলেন না ‘শিল্পী’। গেছো মেয়ে বলতে যা বোঝায়, অনেকটা যেন তাই। সাইকেল নিয়ে দাবড়ে বেড়াতেন। এর পাশাপাশি নাচ শিখতেন। জীবনের নানা ঘাত–প্রতিঘাতের পরেও নাচ ছাড়েননি। নাচের পেছনে সেই নিষ্ঠাই তাঁকে এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি, ইউনেসকোর আন্তর্জাতিক ড্যান্স কাউন্সিলের সদস্য হয়েছেন নওগাঁর নৃত্যশিল্পী ও নির্দেশক মোরশেদা বেগম। যিনি শিল্পী নামে সমধিক […]

» Read more

আমলারা দখল করে নিচ্ছেন বিশেষজ্ঞ পদ

নিউজ ডেস্ক: বিশেষজ্ঞদের জন্য বিশেষায়িত পদগুলো দখল করে নিচ্ছেন আমলারা। কদিন আগেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন এস এম গোলাম ফারুক। অবসরে যেতে না যেতেই তার তর সইলো না। শুরু হলো তদবির। তিনি পেয়ে গেলেন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পদ। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদটি সিনিয়র সচিব পদমর্যাদার। আর সদস্য পদগুলো সচিব পদমর্যাদার। স্থানীয় সরকার সচিব থাকা অবস্থায় এস […]

» Read more

বরখাস্ত হলেন জামালপুরের সেই ডিসি

নিজস্ব প্রতিবেদক: নারী অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় জামালপুরের ওএসডি হওয়া জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী গত বুধবার আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সিচিব (শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ) মো. মনির উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে […]

» Read more

টিকাদানে সাফল্যের জন্য ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটি অসাধারণ সাফল্যের উদাহরণ। এ ক্ষেত্রে বিশেষ ভূমিকার জন্য ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সফলতার জন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) এই পুরস্কারে ভূষিত করেছে প্রধানমন্ত্রীকে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ‘টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি’ শীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনাকে এ পুরস্কার দেওয়া হয়। […]

» Read more

মাদক কারবারিদের বাড়িতে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ লিখে দিচ্ছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলার ছয়টি বাড়িতে ‘মাদক ব্যবসায়ির বাড়ি’ ও ‘ইয়াবা ব্যবসায়ীর বাড়ি’ লিখে দিল বর্ডার গার্ড বাংলাদেশ। আজ সোমবার সকাল থেকে বিকেল নাগাদ ওই সব বাড়ির সীমানাপ্রাচীর কিংবা দেয়ালে লাল রং দিয়ে এসব লিখে দেওয়া হয়। ওই ছয়টি বাড়ি হলো আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামের জামাল চৌধুরী, ইসহাক মিয়া, আজমপুর কৌড়াতলীর জুয়েল মিয়া, হুমায়ুন মিয়া ও বিজয়নগর […]

» Read more

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আটদিনের সরকারি সফরের লক্ষ্যে আজ শুক্রবার বিকেলে আবুধাবী হয়ে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার বিকেল ৩টা ৩৫ মিনিটে আবুধাবীর উদ্দেশে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক […]

» Read more

শিক্ষায় সবচেয়ে বড় ‘ইদান পুরস্কার’ পাচ্ছেন ফজলে হাসান আবেদ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক স্বীকৃতি ইদান পুরস্কার পাচ্ছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ার এমেরিটাস স্যার ফজলে হাসান আবেদ। গবেষণা করে শিক্ষার উন্নয়নে যুগান্তকারী অবদান রাখায় এ বছর সম্মাননাটির জন্য মনোনীত হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করে হংকংভিত্তিক ইদান প্রাইজ ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, স্যার ফজলে হাসান আবেদের উন্নয়ন দর্শনের একটি অন্যতম […]

» Read more
1 221 222 223 224 225 410