দেশের প্রথম কোরআন ভাস্কর্যের উদ্বোধন আজ
ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি: দেশের প্রথম কোরআন ভাস্কর্য উদ্বোধন হতে যাচ্ছে আজ রবিবার। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কসবা পৌর শহরের দর্শনীয় মোড়ে মহাগ্রন্থ আলকুরআনের আদলে স্থাপিত হলো এই ভাস্কর্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের মেধাবী ছাত্র ভাস্কর কামরুল হাসান শিপন এ ভাস্কর্যটি ডিজাইন করেছেন। নান্দনিক ভাস্কর্যটি ৮ ফুট প্রস্থের আর ১৬ ফুট উচ্চতার। এর নির্মাণ সামগ্রী হিসাবে ব্যবহৃত হয়েছে উন্নত মানের ফাইবার গ্লাস। […]
» Read more