নওগাঁ প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা ভাংচুর ও অগ্নি সংযোগ

মোঃখালেদ বিন ফিরোজ,নওগাঁ: নওগাঁ জেলা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা ও অাগুন দিয়ে জেলা প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ তথ্য পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।রবিবার বিকেলে মুখোশধারী সন্ত্রাসীরা এই হামলা পরিচালনা করেছে বলে জানা গেছে।সন্ত্রাসীরা প্রেসক্লাবের আসবাবপত্রে কেরোসিন ঢেলে আগুন দিয়ে গুরুত্বপূর্ণ আসবাব পত্র পুড়িয়ে ফেলে।এই সময় পেশাগত কাজে প্রেসক্লাবের ভেতর অবস্থান করেছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি ইমরুল কায়েস।এই সময় তাঁকে গুরুতর আঘাত করা হয়।আহত ইমরুল […]

» Read more

রংপুরে দ্বিতীয় সিটি নির্বাচন ২১ ডিসেম্বর

নিউজ ডেস্কঃ রংপুর সিটি করপোরেশনে আগামী ২১ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৫ নভেম্বর রোববার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ের রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ তারিখ ২২ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই–বাছাই ২৫ ও ২৬ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া […]

» Read more

মা-ছেলেকে যেভাবে হত্যা করে জনি

নিউজ ডেস্কঃ রাজধানীর কাকরাইলে মা শামসুন্নাহার করিম ও ছেলে সাজ্জাদুর করিম শাওনকে হত্যার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছেন গ্রেফতার আসামি আল-আমিন জনি। শনিবার ভোরে গোপালগঞ্জের মোকসেদপুর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৩। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচাল মুফতি মাহমুদ খান। তিনি বলেন, চার বছর আগে […]

» Read more

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল জেডিসি পরীক্ষার্থী

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের কামারখন্দে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে সুমি খাতুন (১৩) নামে এক জেডিসি পরীক্ষার্থী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের মধ্য ভদ্রঘাটে উপজেলা নির্বাহী অফিসার এ বাল্যবিয়ে বন্ধ করেন। সুমি ওই গ্রামের রাজমিস্ত্রি শফিকুল ইসলামের মেয়ে ও মধ্য ভদ্রঘাট ইসলামিয়া মাদরাসা থেকে জেডিসি পরীক্ষার্থী। উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন জানান, মধ্য ভদ্রঘাট গ্রামে এক জেডিসি পরীক্ষার্থীর […]

» Read more

কৃমির কারনে শিশুদের অপুষ্টিহীনতা

স্বাস্থ্য ডেস্কঃ শিশু অপুষ্টির অন্যতম প্রধান কারণ কৃমির সংক্রমণ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দেশের ৩৯ শতাংশ শিশুর পেটে কৃমি এবং কৃমি সংক্রমিত শিশু স্কুলে ভালো করে না বলেও স্বাস্থ্য অধিদপ্তরের এক সভায় জানানো হয়। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব কথা বলেন। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ সামনে রেখে অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা এই মতবিনিময় […]

» Read more

খেজুরের রস সংগ্রহে গাছিদের কর্মব্যাস্ততা

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ প্রকৃতিতে শীতের আমেজ এসে গেছে। সকাল-সন্ধ্যা নিয়ম করেই ‘প্রকৃতির ঘোমটা’ কুয়াশার চাঁদরে ঢাকা পড়ে মেঠোপথ। আর এর মধ্যেই শীতের উপাদেয় খাবার খেজুরের রস সংগ্রহে ব্যস্ত হয়ে গেছেন গাছিরা। যশোরের যশ, খেজুরের রস এই খ্যাতি দীর্ঘ দিনের। তাই কার্তিক মাস শুরুর সঙ্গে সঙ্গে গাছিরা খেজুর গাছ ছেঁটে রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি নিতে শুরু করেছেন এ এলাকার […]

» Read more

ভোলায় পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু

নিউজ ডেস্কঃ ভোলার বোরহানউদ্দিনে রাষ্ট্রায়াত্ত কোম্পানি বাপেক্সের আবিষ্কৃত নতুন ক্ষেত্র ‘শাহবাজপুর ইস্ট-১’ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে এ কার্যক্রম শুরু হয়। শাহবাজপুর গ্যাসক্ষেত্রের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. হাসানুজ্জামান, ড্রিল স্টেম টেস্টের (ডিএসটি) মাধ্যমে উঠে আসা গ্যাসের প্রবাহ অত্যন্ত শক্তিশালী। চাপ প্রায় পাঁচ হাজার পিএসআই। এর আগের পরীক্ষা–নিরীক্ষায় ফল থেকে যা ধারণা করা হয়েছিল, তা-ই প্রমাণিত […]

» Read more

ইউনেস্কোর ঐতিহাসিক দলিলের স্বীকৃতি পেল বঙ্গবন্ধুর ভাষণ

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সোমবার (৩০ অক্টোবর) প্যারিসে ইউনেস্কোর প্রধান কার্যালয়ে এ ঘোষণা দেন মহাপরিচালক ইরিনা বোকোভা। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ -এ তালিকাভুক্ত করা হয়েছে। এটি ইউনেস্কো […]

» Read more

ঢামেকের বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ

নিউজ ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার সকালে হাসপাতালের বহির্বিভাগের প্রবেশপথের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়। সকালে চিকিৎসা নিতে আসা শত শত রোগী এসে গেটে তালা মারা দেখতে পান। গত রোববার (২৯ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হাতে ডক্তারকে মারধরের প্রতিবাদে, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি […]

» Read more

জয়পুরহাটে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে ব্যাংকার আটক

নিউজ ডেস্কঃ ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার সময় জয়পুরহাট শহরের পুলিশ সুপারের কার্যালয় চত্বর থেকে রায়হান বিল্লাহ ময়নুল হাসান ওরফে মুন (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ২৮ অক্টোবর শনিবার রাত আটটার দিকে ওই ব্যাংক কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশ দাবি করেছে। ধৃত মুয়নুল হাসান বগুড়া সদর উপজেলার গোকুল গ্রামের রেজাউল করিম টুটুলের ছেলে। জয়পুরহাট […]

» Read more
1 258 259 260 261 262 410