ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের প্রাপ্তি

স্পোর্টস ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হালনাগাদ করা সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজকে টপকে ইতিহাসসেরা অষ্টম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। টেস্টের পর ওয়ানডে র‍্যাংঙ্কিংয়েও কিছুটা প্রাপ্তি আছে মাশরাফি বিন মুর্তজাদের। বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে তিন। আজ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সর্বশেষ এই হালনাগাদে র‍্যাঙ্কিংয়ে আগের মতো সপ্তম অবস্থানেই আছে বাংলাদেশ। তবে রেটিং পয়েন্ট বেড়েছে। […]

» Read more

প্রথমবারের মতো আটে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। কিন্তু টেস্ট র‍্যাংকিংয়ে পড়ে ছিল সেই নবম স্থানেই। সর্বশেষ বেশ কয়েকটি সিরিজে বাংলাদেশ দলের সামনে আটে ওঠার হাতছানি ছিল, কিন্তু একটুর জন্য হয়ে উঠছিল না। অবশেষে মে মাসের প্রথমদিন এলো সেই মাহেন্দ্রক্ষণ। প্রথমবারের মতো টেস্ট র‍্যাংকিংয়ে আটে ওঠে এলো বাংলাদেশ। আইসিসির নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আটে ওঠে এসেছে সাকিব আল হাসানের […]

» Read more

কোহলিদের বিরুদ্ধেও মুম্বাইর একাদশে নেই মোস্তাফিজ!

স্পোর্টস ডেস্ক: চেন্নাই সুপার কিংসের বিপক্ষেই অপ্রত্যাশিতভাবে বাদ দেয়া হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। টানা ৬ ম্যাচ খেলার পর সপ্তম ম্যাচে এসে দল থেকে বাদ পড়েন বাংলাদশের এই কাটার মাস্টার। তার পরিবর্তে দলে নেয়া হয় অসি অলরাউন্ডার বেন কাটিংকে। ৭-৮ নম্বরে মারকুটে ব্যাটিং করার পাশাপাশি পেস বোলিংটা বোনাস কাটিংয়ের। এ কারণেই মোস্তাফিজের পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্সের বিবেচনায় চলে আসেন অসি এই ক্রিকেটারের নাম। […]

» Read more

মেসির হ্যাটট্রিকে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা

স্পোর্টস ডেস্ক: লা করুনার মাঠে চ্যাম্পিয়ন হতে বার্সেলোনার দরকার ছিল কেবল এক পয়েন্টের। কিন্তু লা লিগার ১৮তম দলকে ২-৪ গোলের ব্যবধানে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই ২৫তম বারের মত স্প্যানিশ লা লিগার চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। ফলে এক মৌসুম পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছ থেকে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করলো ভালভার্দের দল। লিগে কোন ম্যাচ না হেরেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার অনন্য […]

» Read more

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ৪৬ হাজার টাকা!

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে ৩০ মে ওভালে পর্দা উঠবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের। আর ১৪ জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল। টুর্নামেন্টের হাইভোল্টেজ এই ম্যাচটি সরাসরি দেখার জন্য সর্বোচ্চ টিকিটের দাম রাখা হয়েছে ৩৯৫ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ৪৬ হাজার ৩৭৪ টাকা! ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ফাইনাল ম্যাচ দেখার জন্য বড়দের সর্বোচ্চ টিকিটের দাম রাখা হয়েছে ৩৯৫ […]

» Read more

২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন ইনিয়েস্তা

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনার জার্সিতে মাঝমাঠে বল নিয়ে তার শৈল্পিক কারিকুরি ঘোর বিরোধীদেরও মুগ্ধ করতো। গত ২২টি বছর বার্সেলোনার মাঝমাঠে সফল ও নির্ভরযোগ্য একজন মিডফিল্ডার ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। লম্বা পথ পাড়ির পর চোখের জলে এবার প্রিয় ঠিকানা ন্যু ক্যাম্পকে বিদায় বললেন বিশ্বকাপ জয়ী এ তারকা। মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন ইনিয়েস্তা। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে সে কথা আনুষ্ঠানিকভাবে […]

» Read more

মক্কায় জমি উপহার পাচ্ছেন মোহাম্মদ সালাহ!

স্পোর্টস ডেস্ক: ‘মিশরীয় রাজা’ মোহাম্মদ সালাহ এক কথায় ‘রাজত্ব’ই করছেন বর্তমান ইংলিশ ফুটবলে। ভক্তদের মতে, পুরো ইউরোপের রাজদণ্ডটা হাতে উঠতেও খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না তার। একদিন হয়তো সালাহর পায়ের যাদুতে ইতিহাসই গড়ে ফেলবে লিভারপুল। দিনে দিনে তার অনন্য সব কীর্তি ফুটবলপ্রেমীদের ভাসাচ্ছে আনন্দের জোয়ারে। সালাহর কৃতিত্বে মুগ্ধ সৌদি সরকারও। সেজন্য কিছুদিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারের […]

» Read more

৩০০ উইকেটের এলিট ক্লাবে সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের প্রথম এবং বিশ্বের পঞ্চম বোলার হিসেবে সাকিব আল হাসান টি২০ তে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। এছাড়া টি২০ ক্রিকেটে চার হাজার রান আছে সাকিবের। হায়দরবাদের হয়ে মুম্বাইয়ের বিপক্ষে রোহিত শর্মাকে ফিরিয়ে সাকিব এই এলিট ক্লাবে ঢুকে যান। সাকিবের বাইরে টি২০ তে ৩০০ উইকেট আছে আরো চার জনের। তারা হলেন ডোরাইন ব্রাভো। নিজের নামের পাশে ৪১৪ উইকেট আছে ওয়েস্ট […]

» Read more

সানিয়া-মালিক পরিবারে আসছে নতুন অতিথি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার ঘর আলোকিত করতে আসছে নতুন অতিথি। খুব দ্রুতই সন্তানের বাবা-মা হচ্ছেন এ দম্পতি। নিজের ইন্সটাগ্রাম পেজে এমন সুখবর দিলেন সানিয়া নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে একটি ছবি শেয়ার করে সানিয়া ক্যাপশনে লিখেন, ‘#বেবিমির্জামালিক’ চলতি বছরের শুরুতে সানিয়া তাদের অনাগত সন্তানের ডাকনাম রাখেন, ‘মির্জা মালিক’। তিনি বলেছিলেন, ‘আজ আমি আপনাদের […]

» Read more

গ্রুপ সেরা হয়ে সেমি ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নেপালকে হারিয়ে বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার মালদ্বীপের বিপক্ষে মাঠে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৩-০ সেটে জিতে নিয়েছে হরোশিত বিশ্বাসরা। ফলে গ্রুপ সেরা হয়ে সেমি ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ। এদিন তিন সেটের একটিতেও স্বাগতিক বাংলাদেশের কাছে পাত্তা পায়নি মালদ্বীপ। […]

» Read more
1 107 108 109 110 111 178