টুইটারে মুস্তাফিজ-কোহলি দ্বৈরথ

খেলাধুলা ডেস্ক: শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের পেসার মুস্তাফিজের স্লোয়ারে এগিয়ে এসে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন কোহলি। সব ধরনের ক্রিকেটের হিসাবে ৩১ বল পর মুস্তাফিজের শিকার হন ভারতের এ ব্যাটসম্যান। গেল বছরের এপ্রিলে মুস্তাফিজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে দাপটের সঙ্গে ক্রিকেট বিশ্ব শাসন। জাতীয় দলের […]

» Read more

শ্রমিক দিবসে সাকিব-মুশফিকদের শুভেচ্ছা

খেলাধুলা ডেস্ক: মহান মে দিবসে বাংলাদেশের সকল শ্রমিকদেরকে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে বার্তা প্রকাশ করেছেন। ফেসবুকে নিজের ভেরিফাইড ফ্যানপেজে লিখেছেন, ‘মহান মে দিবসে সেইসব পরিশ্রমী শ্রমিকদের ধন্যবাদ জানাচ্ছি যাদের কঠোর প্ররিশ্রমে বাংলাদেশ এগিয়ে চলছে দুরন্ত গতিতে।–সাকিব’ মুশফিক লিখেছেন, ‘কাজ একজন মানুষের শাস্তি নয়, এটা তার পুরস্কার, তার শক্তি…এবং তার […]

» Read more

ক্রিকেট থেকে বলিউডে আগ্রহী ব্রাভো!

ক্রিড়া প্রতিবেদক: মতিগতি দেখে মনে হচ্ছে, ক্রিকেটে মন নেই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর। কারণ, নিজেই বলে দিয়েছেন, বলিউডে যেতে মরিয়া তিনি। তার ‘চ্যাম্পিয়ন’ গানটা বেশ জনপ্রিয় হয়েছে; নাচেনও মন্দ নয়। কিন্ত, তাই বলে ক্রিকেট ছেড়ে বলিউড? ব্রাভোর দাবি, বলিউডে সুযোগ পাওয়া নাকি তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। ছোট থেকেই গান-বাজনার প্রতি ব্রাভোর দারুণ আকর্ষণ ছিল। এমন কি তিনি নিয়মিত হিন্দি ছবি […]

» Read more

ছয় ‘ছক্কার’ বিষয়ে মুখ খুললেন যুবরাজ

ক্রীড়া প্রতিবেদক: ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের বোলিংয়ে ঝড় তুলেছিলেন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং। ব্রডের এক ওভারে ছয়টি ছয় হাঁকিয়েছিলেন আক্রমণাত্মক এ ব্যাটসম্যান। সেদিন ১২ বলে হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছিলেন যুবরাজ; যা এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড। ১৬ বলে করেছিলেন ৫৮ রান। তার বিস্ফোরক ইনিংসে ভর করে ভারত গ্রুপ পর্বের ম্যাচে ২১৮ রান তুলেছিল। ইংল্যান্ডও কম যায়নি। দ্বিতীয় […]

» Read more

অলিম্পিকের শুভেচ্ছা দূত হচ্ছেন শচীন

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর অলিম্পিক গেমস। আগামী ৫ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত ব্রাজিলের রিও অলিম্পিকে ভারতীয় প্রতিনিধিদলের শুভেচ্ছা দূত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। তার নাম ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলের কড়া সমালোচনার মুখে পড়তে হয় ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে। এবার সেই সমালোচনায় ইতি টানতে ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারকে শুভেচ্ছা দূত হওয়ার লিখিত প্রস্তাব দিয়েছে আইওএ। ভারতীয় […]

» Read more

দেশবাসীর ক্ষমা চাইলেন শাহাদাত

ক্রীড়া প্রতিবেদক: গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তাঁর স্ত্রী জেসমিন জাহান গ্রেপ্তার হয়েছিলেন গত বছর অক্টোবরে। জামিনে মুক্তি পেলেও ঘটনার সুরাহা হয়নি এখনো। আর ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত শাহাদাত সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন। তাই গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে পারেননি তিনি। চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও খেলতে পারছেন না একই কারণে। […]

» Read more

ভারত সফর সেপ্টেম্বরে, ওয়ানডেও খেলবেন মাশরাফিরা

খেলাধুলা ডেস্ক: ভারত সফরটা হওয়ার কথা ছিলো আগস্ট মাসে। মাশরাফি বিন মুর্তজাদের একমাত্র টেস্টের সেই সফর পিছিয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী, সেপ্টেম্বরে সেখানে যাবে বাংলাদেশ। সময় পেছানো হলেও, রয়েছে সুখবর। টেস্টের সঙ্গে যোগ হচ্ছে ওয়ানডে ম্যাচও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সূত্র জানিয়েছে,সফরটি আর এক টেস্টের থাকছে না। টেস্টের সঙ্গে ওয়ানডে ম্যাচও যোগ হবে। তবে কয়টি ওয়ানডে যোগ হতে পারে সে […]

» Read more

সিম নিবন্ধন করলেন মাশরাফি

ক্রিড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সম্প্রতি তার মোবাইল ফোনের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করেছেন। মাশরাফির সিমটি টেলিকম অপারেটর রবি’র। বুধবার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এসময় অনিবন্ধিত সিম দেশের জন্য হুমকি স্বরূপ মন্তব্য করে দেশের সব নাগরিককে সিম নিবন্ধনের আহ্বানও জানিয়েছেন মাশরাফি। গ্রাহকদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম […]

» Read more

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদ পেলেন হালিম

ক্রিড়া প্রতিবেদক: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের দেওয়া সনদপত্র হাতে পেয়েছেন আবদুল হালিম। ফুটবল মাথায় রেখে ২৭.৫৬ সেকেন্ড স্কেটিং সু পায় দিয়ে ১০০ মিটার অতিক্রম করে দ্রুততম রেকর্ডটি গড়েন। এই দ্বিতীয় বিশ্বরেকর্ডের স্বীকৃতির সনদপত্র ২৫ এপ্রিল তিনি হাতে পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি এই তথ্য জানান। তিনি সনদের ছবি পোস্ট করে বলেন, ‘ফুটবল মাথায় রেখে মাত্র ২৭.৬৬ […]

» Read more

ওয়ানডে র‌্যাংকিংয়ে পাঁচ নম্বরে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসির পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। র‌্যাংকিং বিষয়ে আইসিসি ই-মেইল করে কিংবা নিজেদের ওয়েব সাইটে ঘোষণা করা হয়; তবে এবার আইসিসি থেকে নয়, বাংলাদেশের র‌্যাংকিংয়ের ঘোষণাটা এলো বিসিবি প্রেসিডেন্টের মুখ থেকে। বাৎসরিক একটা পর্যায়ে র‌্যাংকিং হালনাগাদ করার কারণেই সাত নম্বর থেকে প্রথমবারেরমত পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। দুবাইতে অনুষ্ঠিত আইসিসির মিটিং শেষ করে এসে বিসিবি সভাপতি […]

» Read more
1 163 164 165 166 167 178