টুইটারে মুস্তাফিজ-কোহলি দ্বৈরথ
খেলাধুলা ডেস্ক:
শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের পেসার মুস্তাফিজের স্লোয়ারে এগিয়ে এসে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন কোহলি। সব ধরনের ক্রিকেটের হিসাবে ৩১ বল পর মুস্তাফিজের শিকার হন ভারতের এ ব্যাটসম্যান।
গেল বছরের এপ্রিলে মুস্তাফিজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে দাপটের সঙ্গে ক্রিকেট বিশ্ব শাসন। জাতীয় দলের পর আইপিএলেও চলছে মুস্তাফিজ বন্দনা। ম্যাচ শেষে মুস্তাফিজের বোলিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ঝড় উঠা যেন নিয়মে পরিণত হয়েছে। শনিবারও এর ব্যতিক্রম হল না। ব্যাঙ্গালুরুরের ইনফর্ম ব্যাটসম্যান কোহলির উইকেট নেওয়ার পরই শুরু হয় মুস্তাফিজ-কোহলিকে নিয়ে টুইটারে ঝড়।

