আইপিএলে মুস্তাফিজের মূল্য ৫৮ লাখ টাকা

ক্রীড়া প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রায় ৭০০ খেলোয়াড়ের ভিত্তি মূল্য নির্ধারণ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের দলের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমান। আর সেখানে তার ভিত্তি মূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৫৮ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ভারতের ‘মুস্তাফিজ’ খ্যাত বারিন্দার স্রানেরও মূল্যও ধরা হয়েছে মুস্তাফিজের সমান। প্রাথমিক […]

» Read more

ক্রিকেটকে চন্দরপলের বিদায়

স্পোর্টস ডেস্ক: সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল। শনিবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে চন্দরপলের অবসরের বিষয়টি নিশ্চিত করেছে। সেই সঙ্গে বিশ্বব্যাপী ক্রিকেটে অমূল্য অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বোর্ড। ২০১৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের কারণেই দল থেকে বাদ পড়েছিলেন […]

» Read more

বাংলাদেশের আরেকটি হারে সিরিজ ড্র

ক্রীড়া প্রতিবেদক: টপ অর্ডার ব্যাটসম্যানের ব্যর্থতায় আরেকটি পরাজয়কে সঙ্গী করল বাংলাদেশ। খুলনায় বাংলাদেশকে ১৮ রানে হারিয়ে ওয়ালটন চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় শেষ করেছে জিম্বাবুয়ে। শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৮০ রানের বড় পুঁজি গড়ে জিম্বাবুয়ে। জবাবে ১৯ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ১৮১ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে তাসের ঘরের […]

» Read more

এবার জোড়া সেঞ্চুরির পরও হারলো ভারত

স্পোর্টস ডেস্ক: চলতি ওয়ানডে সিরিজে ব্যাপারটা দাঁড়িয়েছে তেমনই। প্রথম, দ্বিতীয় ওয়ানডেতে ভারতের হয়ে সেঞ্চুরি করেন রোহিত শর্মা, তৃতীয় ওয়ানডেতে শতক হাঁকান বিরাট কোহলি। ওই ম্যাচগুলোতে পরাজিত হয় ভারত। বুধবার ক্যানবেরায় সিরিজের চতুর্থ ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পান শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। যা হওয়ার হলো ঠিক তা-ই। ম্যাচটিতে ২৫ রানে হেরে যায় ভারত। টানা তিন ম্যাচ হেরে ইতোমধ্যে ওয়ানডে সিরিজ হাতছাড়া […]

» Read more

প্রথমবার আম্পায়ারের মাথায় হেলমেট!

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের পর এবার আন্তর্জাতিক ক্রিকেটেও হেলমেট পরে মাঠে নেমে ইতিহাস গড়লেন অস্ট্রেলীয় আম্পায়ার জন ওয়ার্ড। এর আগে যে আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো আম্পায়ারই হেলমেট পরে দায়িত্ব পালন করেননি। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচ চলাকালীন অজি ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের জোরালো একটি শট আম্পায়ার রিচার্ড কেটেলব্রুগের গায়ে লাগলে তিনি মাটিয়ে লুটে পড়েন। আহত হওয়ায় […]

» Read more

কোথায় পাবেন ‘মাশরাফি’?

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমন একজন ব্যক্তিত্ব, যিনি শুধু ক্রিকেটারই নন, বাংলাদেশের মানুষের স্বপ্নের নায়কও বটে। তাকে নিয়ে তাই বই লিখে সাড়া ফেলে দিয়েছেন ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যয়। প্রায় ৫০০‘রও বেশি পৃষ্ঠার বই লিখে তার নামই দেয়া হয়েছে ‘মাশরাফি’। বইটির বর্নাঢ্য উদ্বোধন হয়ে গেলো খুলনার সিটি ইন হোটেলে। সাকিব-তামিম-কোচ হাথুরুসিংহেসহ জাতীয় দলের সকল ক্রিকেটার এবং […]

» Read more

১২ বলের ফিফটিতে গেইলের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: বিধ্বংসী, দানবীয়- যে কোন বিশেষণেই বিশেষায়িত করা হোক না কেন, গেইলের ব্যাটিংয়ের বিধ্বংসীরূপের বিকাশ যেন থেমে নেই। একের পর এক বিধ্বংসী ইনিংস উপহার দিয়ে ক্রিকেটপিয়াসীদের মাঝে দারুন বিনোদন সৃষ্টি করে চলেছেন ক্যারিবীয় ড্যাশিং ওপেনার। বয়সও কম নয়। ৩৫ পেরিয়ে চলছে ৩৬- এর কোঠা। এই বয়সেও বিশ্বের যে কোন বোলারকে থোড়াই কেয়ার করে চলেছেন তিনি। তবে, অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগে […]

» Read more

আত্রাইয়ে গ্রাম বাংলার ঐহিত্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে পৌষ মেলা উপলক্ষে শনিবার বিকেল ৪ টায় বিশাল লাঠিখেলার আয়োজন করা হয়। বিকেলে আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে পুরাতন কাঁচা বাজার মাঠে এ খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় রানিনগর, আত্রাই ও মান্দা উপজেলা হতে নারী-পুরুষ ও শিশুসহ তিনটি দল অংশগ্রহণ করে। উপজেলা বাসীদের দারুণ খেলা উপহার দেন। গ্রাম বাংলার হারানো এই খেলাকে গ্রহণ করতে আত্রাই, রানিনগর […]

» Read more

সাব্বিরের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের জয়

ক্রীড়া প্রতিবেদক: সাব্বির রহমানের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। ৪২ রানের জয়ে চার ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার দল। রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩ উইকেটে ১৬৭ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। ব্যাট হাতে ৩০ বলে অপরাজিত […]

» Read more

জয় দিয়ে বছর শুরু টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক: পাত্তাই পেলো না জিম্বাবুয়ে। সফরকারীদের ছুড়ে দেয়া ১৬৩ রানের চ্যালেঞ্জও বাংলাদেশ টপকে গেলো ৮ বল হাতে রেখে। চার ম্যাটের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ। সে সঙ্গে জয় দিয়েই ২০১৬ সালটা শুরু হলো টিম বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ১৬৩ রানের বিশাল চ্যালেঞ্চ ছুড়ে দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজার […]

» Read more
1 171 172 173 174 175 178