আত্রাইয়ে গ্রাম বাংলার ঐহিত্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে পৌষ মেলা উপলক্ষে শনিবার বিকেল ৪ টায় বিশাল লাঠিখেলার আয়োজন করা হয়। বিকেলে আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে পুরাতন কাঁচা বাজার মাঠে এ খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় রানিনগর, আত্রাই ও মান্দা উপজেলা হতে নারী-পুরুষ ও শিশুসহ তিনটি দল অংশগ্রহণ করে।
উপজেলা বাসীদের দারুণ খেলা উপহার দেন। গ্রাম বাংলার হারানো এই খেলাকে গ্রহণ করতে আত্রাই, রানিনগর এবং মান্দা উপজেলা হতে শতশত লোক অংশ করেন।
আত্রাই উপজেলার সিদ্দিক জানায় গ্রাম বাংলার এই ঐতিহাসিক খেলা দেখতে পেয়ে খুবই আনন্দ লাগছে। তাছাড়া উক্ত খেলায় উপস্থিত সকল দর্শক একটাই দাবি করেন এই গ্রাম বাংলার ঐতিহ্য লাঠিখেলা যেন বতর্মান আগের মতো চালু থাকে।

