মাকে নিয়ে হজে যাচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক: গেলবারও হজ করেছেন সাকিব আল হাসান। সেবার স্ত্রী-কন্যা নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন দেশটির রাষ্ট্রীয় অতিথি হিসেবে। এবারও হজব্রত পালন করবেন তিনি। এ বছর গর্ভধারিণী মাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ইতিমধ্যে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। আগামী মাসের শুরুতে রত্নগর্ভা মা শিরীন আক্তারকে নিয়ে সৌদি পাড়ি জমানোর কথা আছে সাকিবের। তার ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বকাপে […]

» Read more

টেস্ট থেকে অবসর নিয়ে এবার পাকিস্তান ছাড়ছেন আমির!

স্পোর্টস ডেস্ক: হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন পাকিস্তানের ওয়ান্ডার বয় মোহাম্মদ আমির। দীর্ঘ সংস্করণের ক্রিকেটকে তার গুডবাই বলে দেয়ার পর যখন আলোচনা-সমালোচনায় ফুটছে পাকিস্তান, তখনই একটি সূত্র থেকে জানা গেলো, শুধু তো টেস্ট ছাড়া নয়, মোহাম্মদ আমির এবার পাকিস্তানই ছাড়তে চলেছেন। তিনি নাকি বৃটিশ নাগরিকত্ব নিয়ে সেখানেই স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। ২০১০ লর্ডস টেস্ট কেলেঙ্কারিতে জড়িয়ে ৫ বছর […]

» Read more

নাপোলির বিপক্ষে হারল লিভারপুল

স্পোর্টস ডেস্ক: এক সপ্তাহ পর কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে লিভারপুল। এর আগে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে নাপোলির বিপক্ষে হারল অলরেডসরা। এর ফলে প্রাক মৌসুমে প্রস্তুতিতে কোনো জয় ছাড়াই নতুন মৌসুম শুরু করতে হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। নিজেদের শেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে হেরেছে লিভারপুল। সব মিলিয়ে প্রাক মৌসুমের শেষ চার ম্যাচের একটিতেও জয় পায়নি তারা। গতকাল রাতে অ্যানফিল্ডের ক্লাবটিকে ৩-০ গোলে […]

» Read more

আসছেন ভেট্টরি, থাকছেন ম্যাকেঞ্জি

স্পোর্টস ডেস্ক: সাকিব-মিরাজদের কোচ হিসেবে আসছেন ড্যানিয়েল ভেট্টরি। নিউজিল্যান্ডের প্রাক্তন স্পিন অলরাউন্ডারকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। তবে এখনই তাকে পাচ্ছে না বিসিবি। নভেম্বরে বাংলাদেশ যাবে ভারতে খেলতে। ওই সিরিজের আগে ভেট্টরি যোগ দেবেন দলের সঙ্গে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভেট্টরি থাকবেন বাংলাদেশের সঙ্গে। তবে এ সময়েও […]

» Read more

পাক তারকা আমিরের অবসর ঘোষণা!

স্পোর্টস ডেস্ক: স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার কারণে এরই মধ্যে হারিয়ে গেছে ক্যারিয়ার থেকে পাঁচটি বছর। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেট মাঠে ফিরেছিলেন বীরের মতোই। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের একমাত্র বড় শিরোপা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও করেছিলেন বিধ্বংসী বোলিং। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাত্র ২৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন পাকিস্তান ক্রিকেট দলের তারকা পেসার মোহাম্মদ আমির। যদিও ওয়ানডে, টি-টোয়েন্টি […]

» Read more

বিদায় ‘ইয়র্কার কিং’ মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক: লাসিথ মালিঙ্গা। নামটা বলার পর কোন ছবি আপনার চোখের সামনে ভেসে ওঠে? ঝাঁকড়া চুল, অদ্ভুত বোলিং অ্যাকশন কিংবা বিধ্বংসী ইয়র্কার? হয়তো সবগুলোই! ক্যারিয়ারজুড়ে এই তিনটি বিষয় দিয়েই যে সবাইকে মুগ্ধ করে গেছেন শ্রীলঙ্কান তারকা। কাল সেই ক্যারিয়ারের একটা অধ্যায়ের ইতি টেনেছেন মালিঙ্গা। বিদায় বলেছেন ওয়ানডে ক্রিকেটকে। শ্রীলঙ্কার হয়ে সব সময় নিজেকে মেলে ধরেছেন একজন স্ট্রাইক বোলার হিসেবে। বিদায়বেলাতেও […]

» Read more

শচিনের মতো ধোনির জার্সিও তুলে রাখবে ভারত

স্পোর্টস ডেস্ক: আগস্টের ১ তারিখে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। যেখানে টেস্ট ক্রিকেটেও জার্সি পেছনে লেখা থাকবে খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর। তবে ২২ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামার অপেক্ষায় থাকা ভারত ব্যবহার করবে না দুইটি জার্সি। প্রথমত কিংবদন্তি শচিন টেন্ডুলকারের অবসরের পর তার ১০ নম্বর জার্সি কাউকে দেয়নি। এবার […]

» Read more

মেসির এক ম্যাচ নিষিদ্ধ, সাথে জরিমানা ১৫০০ ডলার

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার সেমি-ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের বিরুদ্ধে মুখ খোলার জন্য যে লিওনেল মেসির শাস্তি হতে চলেছে তা একপ্রকার নিশ্চিত ছিলই। কোপা আমেরিকার আয়োজক ব্রাজিল ও ম্যাচ রেফারিদের ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে অভিযুক্ত করেন তিনি। শাস্তি হিসেবে মেসির এক ম্যাচের নির্বাসন, সঙ্গে ১৫০০ ডলার জরিমানা করল কনমেবল। কোপার সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে হারের পর রেফারিং নিয়ে […]

» Read more

হাথুরুকে বরখাস্ত করতে বললেন লঙ্কান মন্ত্রী

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে নিজ দেশ শ্রীলঙ্কার দায়িত্ব নিয়ে চন্ডিকা হাথুরুসিংহে চেয়েছিলেন নিজের ক্ষমতা এবং যোগ্যতা অনেক বেশি করে ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দেবেন। কিন্তু তার সেই আশার গুড়ে বালি। তিনি ব্যর্থ হয়েছেন। শ্রীলঙ্কা দলকে মোটে সঠিক পথে নিয়ে আসতে পারেননি। যে কারণে, খুব অল্প সময়ের মধ্যেই কোচ হাথুরুসিংহের সঙ্গে মধুচন্দ্রিমার অবসান ঘটে গেছে লঙ্কান ক্রিকেটের। বিশ্বকাপের আগে থেকেই […]

» Read more

অবশেষে উইন্ডিজ দলে ফিরলেন নারিন-পোলার্ড

স্পোর্টস ডেস্ক: দুই বছর পর জাতীয় দলে ফিরলেন সুনীল নারিন।ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটির জন্য দলে ডাক পেয়েছেন স্পিনার নারিন। তার সঙ্গে আছেন কাইরন পোলার্ডও। মঙ্গলবার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে রাখা হয়েছে পেস অলরাউন্ডার আন্দ্রে রাসেলকেও। যদিও তার ফিটনেস নিয়ে রয়েছে প্রশ্ন। ফ্লোরিডায় ম্যাচের আগে তার ফিটনেস টেস্ট হবে। সেখানে পাস করলেই […]

» Read more
1 60 61 62 63 64 178