গোল করলেও জুভেন্টাসকে জেতাতে পারলেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক: চোট শঙ্কা কাটিয়ে ঠিকই শুরুর একাদশেই খেললেন ক্রিস্তিয়ানো রোনালদো। গতকাল রাতে নিজের প্রত্যাবর্তনের ম্যাচটিতে একটা গোলও করেছেন পর্তুগিজ সুপার স্টার। কিন্তু রোনালদোর সেই গোলও আয়াক্সের ঘরের মাঠ ইয়োহান ক্রুইফ অ্যারেনায় জুভেন্টাসকে জেতাতে পারেনি। কাল দুই দলের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। তবে এই ড্র পরও নেদারল্যান্ডস থেকে স্বস্তি নিয়েই ফিরেছে জুভেন্টাস। কারণ […]

» Read more

পোলার্ডের ১০ ছক্কায় মুম্বাইয়ের অবিশ্বাস্য জয়

স্পোর্টস ডেস্ক: লক্ষ্যটা আকাশছোঁয়া, দলে নেই সেরা তারকা ও অধিনায়ক রোহিত শর্মা। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে এর আগে কখনোই ১৯৭ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই মুম্বাই ইন্ডিয়ানসের। প্রথমবারের মতো দলের অধিনায়কত্ব পেয়ে সেটিই করে দেখালেন ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড। লোকেশ রাহুলের প্রথম আইপিএল সেঞ্চুরিতে ১৯৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল কিংস এলেভেন পাঞ্জাব। যা তাড়া করতে নেমে একপর্যায়ে […]

» Read more

ম্যানসিটিকে হারিয়ে সেমির পথে এগিয়ে টটেনহাম

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেয়ার সুযোগ ছিল সার্জিও আগুয়েরোর। কিন্তু আর্জেন্টাইন স্ট্রাইকার পেনাল্টি থেকেও গোল করতে পারেননি। এরপর ম্যাচ যাচ্ছিল ড্রয়ের দিকে। শেষ দিকে এসে টটেনহাম হটস্পারকে জিতিয়ে দিলেন সন হিউং মিন। মঙ্গলবার রাতে তার একমাত্র গোলেই ম্যানসিটিকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমির পথে এক ধাপ এগিয়ে গেছে ঘরের মাঠের টটেনহাম। ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারতো টটেনহাম। […]

» Read more

আইপিএলের পাওনা না পেয়ে মামলা করলেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ সামনে বলে এবার স্বেচ্ছায়ই আইপিএল থেকে সরে গেছেন মিচেল স্টার্ক। তবে গত আইপিএলে অস্ট্রেলিয়ান এই পেসারকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, ইনজুরির কারণে সেবার খেলা হয়নি। এ নিয়েই বেঁধেছে ঝামেলা। লন্ডনভিত্তিক ইনস্যুরেন্স কোম্পানি লয়েডে বিমা করেছিলেন স্টার্ক, যদি খেলতে না পারেন, তবে বিমা থেকে তার ১২ কোটি টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও সে টাকা […]

» Read more

হ্যাজার্ডের জোড়া গোলে চেলসি জয়

স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে সম্ভবত নিজের সেরা গোলটি করলেন ইডেন হ্যাজার্ড। বলতে গেলে একক নৈপুণ্যেই জেতালেন চেলসিকে। স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার রাতে বেলজিয়ান মিডফিল্ডারের জোড়া গোলে ভর করেই ওয়েস্ট হামকে ২-০ ব্যবধানে হারিয়েছে মাওরিসিও সাররির দল। এতে পয়েন্ট তালিকায় তিন নাম্বারে উঠে এসেছে তারা। ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যেতে পারতো চেলসি। দূর থেকে নেয়া এনগালো কাঁতের বাঁ পায়ের জোড়ালো […]

» Read more

দ্বিতীয় দেখায়ও জিততে পারল না পিএসজি

স্পোর্টস ডেস্ক: লিগ ওয়ানে পিএসজির জয়-রথ আবার থামিয়ে দিল স্ত্রাসবুর্গ। রোববার ঘরের মাঠে দলটির সাথে ২-২ গোলের ড্র করেছে ফরাসি জায়ান্টরা। এর আগে ডিসেম্বরে প্রথম দেখায় ১-১ গোলের ড্র করেছিল টমাস টুখেলের দল। এদিন শুরুতে এগিয়ে গেলেও প্রথমার্ধে দুই গোল খেয়ে বসে স্বাগতিকরা। তবে শেষ দিকে থিলো কেরার গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যাচ জুড়ে এদিন পিএসজিরই দাপট ছিল। […]

» Read more

আইপিএল অভিষেকেই ১১ বছরের রেকর্ড ভাঙলেন জোসেফ

স্পোর্টস ডেস্ক: এবারের আইপিএলে খেলার কথাই ছিল না তার। অ্যাডাম মিলনে চোট নিয়ে ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে আলজারি জোসেফকে দলে টেনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার আইপিএল অভিষেকেই বাজিমাত করলেন। নাম তুললেন রেকর্ড বুকে। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার রাতে মাত্র ১৩৬ রানের পুঁজি নিয়েও ৪০ রানের জয় পেয়েছে মুম্বাই। আর সেটা সম্ভব হয়েছে জোসেফের কল্যাণে। ৩.৪ […]

» Read more

মেসি-সুয়ারেজের গোলে শিরোপার কাছে বার্সা

স্পোর্টস ডেস্ক: লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ ছিলো মাদ্রিদের দ্বিতীয় বড় দল অ্যাতলেটিকো মাদ্রিদের জন্য। জিতলেই পয়েন্ট টেবিলের দুই দলের ব্যবধানটা ৮ থেকে ৫’এ নামিয়ে আনতে পারতো ডিয়েগো সিমিওনের শিষ্যরা। তা তো হয়ইনি, উল্টো ২-০ গোলে হেরে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে এটিএমের পয়েন্ট ব্যবধান এখন দাঁড়িয়েছে ১১’তে। দুই মিনিটে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জোড়া গোলে […]

» Read more

৮ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে জয় পায়নি বার্সা

স্পোর্টস ডেস্ক: ম্যাচের শুরুতেই দুই গোল করে এগিয়েছিল বার্সেলোনা। এরপর ঘরের মাঠে পরপর চার গোল করে বার্সাকে হারিয়ে দিতে বসেছিল ভিয়ারিয়াল। তবে শেষ দিকে বার্সাকে উদ্ধার করেন লিওলেন মেসি ও লুইস সুয়ারেজ। তাদের গোলে আট গোলের রোমাঞ্চকর লড়াই শেষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে আর্নেস্তো ভালভার্দের দল। সোমবার রাতে এস্তাদিও লা সারমিকাতে বার্সেলোনাকে স্বাগত জানায় ভিয়ারিয়াল। ওই ম্যাচের রোমাঞ্চকর লড়াইটি […]

» Read more

টানা চতুর্থ হার কোহলিদের, প্রথম জয় রাজস্থানের

স্পোর্টস ডেস্ক: বল হাতে কোহলি-ডি ভিলিয়ার্সদের থামালেন শ্রেয়াস গোপাল, ব্যাট হাতে যাদব-সিরাজদের শাসন করলেন জশ বাটলার। এ দুইয়ের যুগলবন্দীতে চতুর্থ ম্যাচে এসে চলতি আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে রাজস্থান রয়্যালস। দুই দলই নেমেছিল নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে। কিন্তু কোহলি-ডি ভিলিয়ার্সের ব্যাটিং ব্যর্থতার দিনে পরাজয়ের বৃত্ত ভাঙতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তাদের করা ১৫৮ রানের সংগ্রহ ৪ উইকেট হারিয়েই পেরিয়ে […]

» Read more
1 69 70 71 72 73 178