বিশ্বকাপের আগে কাঁধের ইনজুরিতে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। দুই মাস সময় আছে আর। এরই মধ্যে দুঃসংবাদ বয়ে এল বাংলাদেশ শিবিরে। চোটে পড়েছেন দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের আগে মাহমুদউল্লাহর এমন চোট চিন্তায় ফেলেছে টাইগার শিবিরকে। অনেকদিন ধরেই কাঁধের ইনজুরিতে ভুগছেন মাহমুদউল্লাহ। এই চোট নিয়েই খেলতে গিয়েছিলেন নিউজিল্যান্ড। কিন্তু প্রথম টেস্টে একই জায়গায় চোটে পড়েন তিনি। তখনই এমআরআই করানো হয়েছিল। সেসময় […]

» Read more

৮ রানে গেল ৭ উইকেট, আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ধস

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। তবে মাঝেমধ্যে এই অনিশ্চয়তা এমন পর্যায়ে পৌঁছে যায়, যেটা বিশ্বাস করাই কঠিন হয়ে পড়ে। সোমবার দিল্লি ক্যাপিটেলস আর কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচে যেমনটা ঘটলো। কিংস ইলেভেন পাঞ্জাবের ১৬৬ রানের জবাবে ১৭তম ওভারের মাঝামাঝি পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাবের রান ছিল ৩ উইকেটে ১৪৪। উইকেটে ছিলেন দুই সেট ব্যাটসম্যান রিশাভ পান্ত (৩৯) আর […]

» Read more

শেষ সময়ের গোলে রিয়ালকে জেতালেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক: তুলনামূলক দূর্বল দল হুয়েস্কার বিপক্ষে জয় পেতে ঘাম ঝরাতে হলো বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদকে। ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল করে দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দিয়েছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ঘরের মাঠে একের পর এক আক্রমণে হুয়েস্কার রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখেন ইস্কো-বেনজেমারা। কিন্তু তবুও জয়সূচক গোলের জন্য অপেক্ষা করতে হয় ৮৯ মিনিট পর্যন্ত। এর আগে দুই […]

» Read more

বাংলাদেশ সফর বাতিল করলো নিউজিল্যান্ড যুব দল

স্পোর্টস ডেস্ক: ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার জেরে এবার বাংলাদেশে নিজেদের যুব দলের সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। চলতি মাসেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিলো নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের। কিন্তু গত মাসে হওয়া সন্ত্রাসী হামলার রেশ এখনো কাটিয়ে উঠতে না পারায় দেশের বাইরে খেলতে যাওয়ার সাহস করেনি কিউই যুবারা। যে কারণে আপাতত মাঠে গড়াবে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড […]

» Read more

৪০০ উইকেটের কীর্তিতেও রাজ্জাকই প্রথম

স্পোর্টস ডেস্ক: বয়স তার ৩৬। কিন্তু এখনও ফুরিয়ে যাননি তিনি। ঘরোয়া ক্রিকেটে সেটা আরেকবার প্রমাণ করলেন আবদুর রাজ্জাক। জাতীয় দলের সাবকে এই স্পিনার লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বুধবার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটেরে মাইলফলক ছোঁয়া প্রথম বাংলাদেশিও রাজ্জাক। গত কাল ঢাকা প্রিমিয়ার লিগে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অনন্য এই কীর্তি গড়েন প্রাইম ব্যাংকের […]

» Read more

রাসেল ম্যাজিকে কলকাতার সহজ জয়

স্পোর্টস ডেস্ক: মুখোমুখি দ্বিতীয় বলেই ছক্কা হাঁকালেন, এক বল পর চার। দুইশ’র বেশি রান তাড়া করতে নেমে ‘ইউনিভার্স বস’ গেইলের কাছ থেকে এমন ঝড়ো শুরুরই প্রত্যাশা করেছিল কিংস এলেভেন পাঞ্জাব। কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেনসে গেইলের গড় ৬০ হওয়ায়, পাঞ্জাবের আশা বেড়ে যায় আরও বেশি। কিন্তু এ দিনটি (মূলত রাত) ছিল না গেইল অথবা পাঞ্জাবের, ম্যাচের পুরোটা জুড়েই […]

» Read more

মেসিহীন আর্জেন্টিনার কষ্টের জয়

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার আর্ন্তজাতিক প্রীতি ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল লিওনেল স্কলারির দল। শুক্রবার ভেনিজুয়েলার বিপক্ষের ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছিলেন বার্সেলোনার এই তারকা। ওই ম্যাচটি ৩-১ গোলে হেরেছিল মেসির দল। প্রীতিম্যাচ হলেও কার্যত অপ্রীতিকর ম্যাচেই পরিণত হয়েছিল কালকের খেলাটি। ম্যাচ জুড়ে ছিল ফাউলের ছড়াছড়ি। সব মিলিয়ে মোট ৪৯ বার ফাউলের […]

» Read more

হেসুসের জোড়া গোলে ব্রাজিলের দুরন্ত জয়

স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচে পানামার সঙ্গে ১-১ গোলে ড্র। ৭৮ বছর পর ব্রাজিলকে রুখে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল মধ্য আমেরিকার দেশটি। সেই ধাক্কা সামলাতে অবশ্য বেশি সময় লাগেনি ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবার প্রাগে গিয়ে স্বাগতিক চেক প্রজাতন্ত্রকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে এসেছে তিতের শিষ্যরা। তবে প্রাগের সাইনট টিপ এরেনায় কিন্তু প্রথমে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। ডেভিড পাভেলকার গোলে ৩৭ মিনিটেই পিছিয়ে […]

» Read more

টি-টুয়েন্টিতেও হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা গিয়ে সাদা পোশাকে ইতিহাস গড়েছিল শ্রীলঙ্কা। উপমহাদেশের প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতল দ্বীপ রাষ্ট্রটি। কিন্তু পোশাকের রঙ বদলাতেই যেন বদলে গেল সব। টেস্টে দারুণ বীরত্বের ইতিহাস লেখানো শ্রীলঙ্কাকে ওয়ানডে হোয়াইটওয়াশ করল প্রোটিয়ারা। ওয়ানডের পর এবার টি-টুয়েন্টিতেও হোয়াইটওয়াশ হল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ডি/এল মেথডে ৪৫ রানে হেরেছে […]

» Read more

বিশ্বকাপ দাবায় ১৬ বছরের ফাহাদ

নিউজ ডেস্ক: মাত্র ১৬ বছর বয়সেই বিশ্বকাপ দাবায় খেলার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের কিশোর ফাহাদ রহমান। ঢাকায় অনুষ্ঠিত বিশ্বকাপ দাবা বাছাইয়ের ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়ে এ কৃতিত্ব অর্জন করেন সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার। দাবা বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টারের খেতাবও অর্জন করেছেন তিনি। শনিবার এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে ৭ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে শিরোপা জিতেছেন […]

» Read more
1 70 71 72 73 74 178