দুই সপ্তাহ এগিয়ে ভারতেই হবে আইপিএল

স্পোর্টস ডেস্ক: দ্বাদশ আসর শুরুর আগে সূচি ও ভেন্যু নিয়ে বেশ ঝামেলায় পড়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজক কর্তৃপক্ষ। সামনে দেশের সাধারণ নির্বাচন থাকায় ভারতের মাঠেই ঠিক সময়ে আইপিএল আয়োজন করা যাবে কি-না সে বিষয়ে ছিলো দ্বিধা-দন্দ্ব। এমনটা হওয়াই ছিলো স্বাভাবিক। কেননা এর আগে ২০০৯ এবং ২০১৪ সালে দুইবার নির্বাচনের কারণে আইপিএলকে সরিয়ে নিতে হয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও আরব […]

» Read more

ভারতের এই জয় বিশ্বকাপের চেয়েও বড়!

স্পোর্টস ডেস্ক: ভারত ওয়ানডে বিশ্বকাপ জিতেছে দু’বার। একবার জিতেছে টি-টুয়েন্টি বিশ্বকাপও। কিন্তু তৃপ্তি-মর্যাদর মাপকাঠিতে ওই তিনটি বিশ্বকাপ জয়ের চেয়েও ওপরে অস্ট্রেলিয়ার মাটিতে জেতা টেস্ট সিরিজ জয়। ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রির রায় অন্তত সেটাই। ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে কোহলির ভারত। সিডনি টেস্টটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় ৪ ম্যাচের সিরিজটা সফরকারী ভারত জিতেছে ২-১ ব্যবধানে। […]

» Read more

জুনিয়র টেনিস দল ব্যাংককে

স্পোর্টস ডেস্ক: আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ টেনিসে অংশ নিতে বাংলাদেশ দল সোমবার বিকেলে থাইল্যান্ড গেছে। মঙ্গলবার দেশটির রাজধানী ব্যাংককে শুরু হবে চ্যাম্পিয়নশিপের ডিভিশন-২ এর প্রতিযোগিতা। ১১ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশের ৩ জন ছেলে ও ৩ জন মেয়ে অংশ নেবেন। বাংলাদেশ ও থাইল্যান্ড ছাড়াও অংশ নেবে ভুটান, কম্বোডিয়া, কিরগিজস্তান, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, সিঙ্গাপুর, তুর্কমেনিস্তান ও তাজিকিস্তান। […]

» Read more

উলভারহাম্পটনের বিপক্ষে হারল লিভারপুল

স্পোর্টস ডেস্ক: মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে লিভারপুল। মাঝামাঝি পর্যায়ে এসেও ইংলিশ প্রিমিয়ার লিগে অপরাজিতই ছিলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। সবশেষ লিগ ম্যাচে তাদের এই জয়রথ থামিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি, হারিয়েছিল ২-১ ব্যবধানে। ম্যান সিটির বিপক্ষে সেই হারের ধকল নিজেদের পরের ম্যাচেও সইতে হলো ইপিএলের টেবিল টপারদের। তুলনামূলক দূর্বল উলভারহাম্পটনের বিপক্ষেও একই ব্যবধানে হেরে গিয়েছে লিভারপুল। এফএ কাপের তৃতীয় রাউন্ডে এ হার […]

» Read more

টানা সপ্তম সিরিজ হারল হাথুরুসিংহের দল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠে একের পর এক ব্যর্থতার সাক্ষী হয়েই যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডে কিংবা বিশ ওভারের ক্রিকেট- কোনো ফরম্যাটেই সুবিধা করতে পারছে না চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। ব্যর্থতার পাল্লা আরেকটু ভারী করে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হার নিশ্চিত হয়েছিল লঙ্কানদের। নেলসনে সিরিজের শেষ ম্যাচে মেলেনি স্বান্ত্বনার জয়টিও। […]

» Read more

প্রকাশ্যে মদ পান করায় গ্রেফতার রুনি

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাস্তায় প্রকাশ্যে মদ পানের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তারকা ফুটবলার ওয়েন রুনিকে। তবে পরে ব্যক্তিগত বন্ডে তাকে জামিনে ছেড়ে দেয়া হয়। তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ ডিসেম্বর ডুয়েল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৩ বছর বয়সী রুনিকে গ্রেফতার করা হয়। রোববার এক বিবৃতিতে দ্য মেট্রোপলিটান ওয়াশিংটন এয়ারপোর্ট অথরিটি এ কথা জানিয়েছে। মদ্যপানের অভিযোগে এর […]

» Read more

ইতিহাস গড়ল বিরাট কোহলির ভারত

স্পোর্টস ডেস্ক: সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও সফলতম অধিনায়ক রিকি পন্টিং ভবিষ্যৎবাণী করেছিলেন ৪ ম্যাচের সিরিজে তার দেশ জিতবে ২-১ ব্যবধানে। কিন্তু প্রায় ১ মাসব্যাপী সিরিজ শেষে ফলাফল এসেছে ২-১’ই- তবে সেটি ভারতের পক্ষে। সিরিজের প্রথম তিন ম্যাচের মধ্যে দুইটি জিতে আগের সিরিজে লিড নিয়েছিল ভারত। সিডনিতে শেষ টেস্ট জিতলে ৩-১ ব্যবধানে সিরিজ জেতার রেকর্ড করতো তারা। কিন্তু […]

» Read more

বিকেলে মাঠে নামবেন ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক: উদ্বোধনী ম্যাচে চিটাগংয়ের কাছে হেরে বিপিএলের এবারের আসর শুরু করেছে রংপুর রাইডার্স। তবে শনিবার দলের সেরা তরকা ক্রিস গেইলকে নিয়ে নামতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। রোববার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। আজকের ম্যাচে রংপুরের হয়ে মাঠে নামবেন গেইল। বাংলাদেশ সময় বিকেল ৫.২০ মিনিটে শুরু হবে ম্যাচটি। শনিবারেই রংপুরের হয়ে গেইলের নামার কথা […]

» Read more

জিকোর কাছে মেসি নয়, ম্যারাডোনাই সেরা

স্পোর্টস ডেস্ক: মেসির আবির্ভাবের পর থেকেই এটা নিয়ে চলছে নানা রকম আলোচনা। ম্যারাডোনা নাকি মেসি? কে সেরা সেটা নিয়ে তর্ক থেকে যাবে যুগ থেকে যুগান্তরে; কিন্তু বর্তমানে আর্জেন্টিনাকে দ্বিতীয় বিশ্বকাপ জেতানো ম্যারডোনাকেই সেরা মনে করছেন সেই বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড় এবং ব্রাজিলের কিংবদন্তি জিকো। বর্তমানে জাপানিজ ক্লাব কাশিমা এন্টলার্সের স্পোর্টিং ডিরেক্টরের ভূমিকায় রয়েছেন জিকো। সেখানে বসেই এক সাক্ষাৎকারে জিকো বলেন, […]

» Read more

আগামী মার্চেই আর্জেন্টিনা দলে ফিরছেন মেসি!

স্পোর্টস ডেস্ক: ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি আর্জেন্টিনা দলের অধিনায়ক ও বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। আসছেন, আসবে করতে করতে প্রায় ছয় মাস ধরে জাতীয় দলের বাইরেই তিনি। অবশেষে সম্ভাবনা জেগেছে মেসির জাতীয় দলে ফেরার। ধারণা করা হচ্ছে আগামী মার্চ মাদ্রিদের মাঠে আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তন ঘটবে মেসির। ভেনেজুয়েলার […]

» Read more
1 79 80 81 82 83 178