দেশের প্রেসিডেন্ট খেললেন আন্তর্জাতিক ম্যাচ

স্পোর্টস ডেস্ক: আফ্রিকার একমাত্র ব্যালন ডি’অর জয়ী ফুটবলার তিনি। গত জানুয়ারিতে লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সেই জর্জ উইয়াহ দেশের হয়ে খেললেন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। মঙ্গলবার মনরোভিয়ায় নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি যদিও ২-১ গোলে হেরেছে লাইবেরিয়া। ৫১ বছর বয়স বয়সি উইয়াহ ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত খেলেন। লাইবেরিয়া প্রীতি ম্যাচটা আয়োজন করেছিল ১৪ নম্বর জার্সিটা ‘অবসরে’ রাখার জন্য। এই ১৪ নম্বর জার্সি পরে […]

» Read more

সেরা দশে ঢুকে কুকের বিদায়

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে সময়টা খুব একটা ভালো যাচ্ছিলো না অ্যালিস্টার কুকের। রান আসছিলো না নিয়মিত। সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের রানখরাটা নিতে না পেরে সিদ্ধান্ত নেন অবসরের। আর নিজের বিদায়ী টেস্টেই পেয়ে যান রানের দেখা। প্রথম ইনিংসে খেলেন ৭১ রানের ইনিংস, দ্বিতীয়টায় করেন ১৪৭। ইতিহাসের মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে ঢুকে যান নিজের অভিষেক ও বিদায়ী টেস্টে সেঞ্চুরি করাদের সংক্ষিপ্ত তালিকায়। সবমিলিয়ে ১৬১ […]

» Read more

এপিএলে তামিম-মুশফিক এক দলে

স্পোর্টস ডেস্ক: আগামী ৫ থেকে ২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে বসবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসর। পাঁচটি ফ্রাঞ্চাইজি-  কাবুল, নানগারহার, কান্দাহার, বালখ আর পাকটিয়ার অংশগ্রহণে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে এপিএল। সোমবার হাবতুরের হিলটন হোটেলে এপিএলের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হয়। খেলোয়াড় ড্রাফট থেকে বাংলাদেশের দুই তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে নানগারহার। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তামিমের পারিশ্রমিক ৭৫০০০ […]

» Read more

এশিয়া কাপ: চান্দিমালের জায়গায় শ্রীলঙ্কা দলে ডিকভেলা

স্পোর্টস ডেস্ক: আঙুলের চোটে এশিয়া কাপ শেষ হয়ে গেছে দিনেশ চান্দিমালের। তার জায়গায় দলে এসেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সময় আঙুলে চোট পান চান্দিমাল। সেই চোট নিয়েই ডাক পেয়েছিলেন ১৬ সদস্যের দলে। সেরে না উঠায় স্ট্যান্ডবাই থেকে দলে এসেছেন ডিকভেলা। দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো করা ডিকভেলার এশিয়া কাপের দল থেকে বাদ পড়াটাই ছিল বিস্ময়কর। ঘরোয়া টি-টোয়েন্টিতে […]

» Read more

জরিমানা গুনতে হচ্ছে সেরেনাক

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের ফাইনালে আম্পায়ারকে ‘চোর’ ও ‘মিথ্যুক’ বলায় এবং কোড লঙ্ঘনের দায়ে জরিমানা গুনতে হচ্ছে সেরেনা উইলিয়ামসকে। ইউনাইটেড স্টেটস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) সেরেনাকে ১৭ হাজার ডলার জরিমানা করেছে। ইউএস ওপেনের রানার্সআপ হওয়ায় ১.৮৫ মিলিয়ন ডলার প্রাইজমানি জিতেছেন সেরেনা। প্রাইজমানি থেকে জরিমানার অর্থ কেটে নেওয়া হবে বলে জানিয়েছে ইউএসটিএ। শনিবার ইউএস ওপেনের ফাইনালে ২৩ গ্র্যান্ড স্লামজয়ী সেরেনাকে হারিয়েছেন জাপানের […]

» Read more

ইউএস ওপেন জিতলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেন টেনিসের নারী এককের ফাইনালে ফেবারিট সেরেনা উইলিয়ামসকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন জাপানের নাওমি ওসাকা। পুরুষ এককে আর তেমনটি হতে দেননি সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। ফেবারিটের মতো খেলেই ফাইনাল ম্যাচে দেল পোত্রোকে হারিয়েছেন জকোভিচ। জিতে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ইউএস ওপেন শিরোপা। সবমিলিয়ে ‘দ্য জোকার’ খ্যাত এ টেনিস তারকার এটি ১৪তম গ্র্যান্ড স্লাম শিরোপা। ফ্লাশিং মিডোতে রোববার রাতের […]

» Read more

অশোভন আচরণে জরিমানা জেমস অ্যান্ডারসনের

স্পোর্টস ডেস্ক: গ্লেন ম্যাকগ্রাকে স্পর্শ করতে আর মাত্র দুই উইকেট প্রয়োজন জেমস অ্যান্ডারসনের। তিন উইকেট হলে তো ইতিহাসের পাতায় নাম লিখে ফেলবেন ইংলিশ পেসার। টেস্ট ইতিহাসে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যাবেন তিনি। রোববার ২ উইকেট নিয়ে ম্যাকগ্রার সঙ্গে ব্যবধান কমিয়েছেন শুধু। এমনকি অসি কিংবদন্তীকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারীও হয়ে যেতে পারেন ওভাল টেস্টেই; কিন্তু রেকর্ড গড়ার প্রাক্কালে কিছুটা […]

» Read more

জিম্বাবুয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সিকান্দার রাজা

স্পোর্টস ডেস্ক: বোর্ডের নিয়ম অমান্য করায় নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন জিম্বাবুয়ের অল রাউন্ডার সিকান্দার রাজা। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড। বোর্ড জানায়, অনাপত্তি পত্র ছাড়া ইংল্যান্ডের ক্লাবে খেলেছিলেন রাজা। বিবৃতিতে জিম্বাবুয়ে বোর্ড বলেছে, ‘কোন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে রাখার বিষয়ে তার পরিসংখ্যান, ফিটনেস ও পারফরম্যান্স ছাড়াও আচরণ, শৃঙ্খলা ও কমিটমেন্টের প্রতিও গুরুত্ব দেয় বোর্ড। দুর্ভাগ্যজনক […]

» Read more

ক্রিকেট ছেড়ে ধারাভাষ্যে কুক!

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে চলতি ওভাল টেস্টই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকের ক্যারিয়ারের শেষ ম্যাচ। সাউদাম্পটনে চতুর্থ ম্যাচ শেষেই নিজের অবসরের ঘোষণা জানিয়েছিলেন ৩৩ বছর বয়সী এ ক্রিকেটার। এরপর থেকেই সকলের মনে প্রশ্ন ছিল তাহলে ক্রিকেট ছেড়ে কোন দিকে মনোনিবেশ করবেন কুক? কোচিং নাকি অন্য কিছু? নাকি দূরে থাকবেন ক্রিকেট থেকে? প্রাথমিকভাবে মিলেছে এই প্রশ্নের উত্তর। আগামী বছরের শুরুতে ইংল্যান্ডের […]

» Read more

সেরেনাকে হারিয়ে টেনিসের নতুন ইতিহাস গড়লেন নাওমি

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেন টেনিসের নারী এককের ফাইনালে পরিষ্কার ফেবারিট ছিলেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। অভিজ্ঞতা কিংবা অতীত পরিসংখ্যান, কোনোটাতেই সেরেনার ধারে-কাছেও ছিলেন না প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলতে নামা জাপানিজ টেনিস তারকা নাওমি ওসাকা। অথচ খেলার মাঠে সেই নাওমিই ঘটালেন অঘটন। গড়লেন নতুন ইতিহাস। সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন নাওমি। জাপানের […]

» Read more
1 95 96 97 98 99 178