নেপালের কাছে হেরে বিদায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ভুটান ও পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের সুবাস পেয়েছিল বাংলাদেশ। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে নেপালের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হলো তাদের। সেমিফাইনালে উঠল পাকিস্তান ও নেপাল। ‘এ’ গ্রুপে পাকিস্তান ও নেপালের সমান ৬ পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপ পর্বে বাদ পড়ল বাংলাদেশ। আক্রমণে শুরু থেকে এগিয়ে ছিল বাংলাদেশ। তাদের রক্ষণভাগও ছিল অপ্রতিরোধ্য। ৭ […]

» Read more

পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধেও দেখা যাচ্ছিল প্রথমার্ধের অনুরূপ দৃশ্য। আক্রমণ-পাল্টা আক্রমণ করেও গোল আদায় করে নিতে পারছিল না কোনো দল। কিন্তু ম্যাচ শেষ হওয়ার মাত্র কয়েক মিনিট আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমাগত দর্শকদের উচ্ছ্বাসে ভাসালেন তপু বর্মন। তপুর দুর্দান্ত এক গোলই পার্থক্য গড়ে দিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই […]

» Read more

অঘটনের শিকার ফেদেরার, ক্যারিয়ারের সবথেকে বাজে ম্যাচ!

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন টেনিসের রাজপুত্র রজার ফেদেরার। অঘটনের শিকার হয়েছেন ওয়ার্ল্ড নম্বর টু। ক্যারিয়ারের সবথেকে বাজে ম্যাচ খেলেছেন ফেদেরার। সেটা কিভাবে? ফেদেরারকে হারিয়েছেন অস্ট্রেলিয়ার জন মিলম্যান। ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে মিলম্যানের অবস্থান ৫৫তম স্থানে। আর ফেদেরারের দুইয়ে। র‌্যাঙ্কিংয়ে পঞ্চাশের ওপরে অবস্থান করা খেলোয়াড়দের বিপক্ষে এটাই ফেদেরারের ক্যারিয়ারের প্রথম হার! ৩৭ বছর বয়সি ফেদেরার হেরেছেন ৩-৬, ৭-৫, […]

» Read more

রোনালদোকে ছাড়িয়ে গেলেন বেনজেমা, শীর্ষে মেসি

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সবচেয়ে ট্রল বা হাস্যরসের শিকার হওয়া ফুটবলারের নাম করিম বেনজেমা। ফরাসি এই ফরোয়ার্ডকে ঘিরে গত কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়েছে নানান কৌতুক ও ব্যাঙ্গাত্মক ছবি। কারণ তার বাচ্চাসুলভ গোল মিসের মহড়া। তবু এই গোল মিসের মহড়ার ভীড়েই শনিবার রাতে এক রেকর্ডে রিয়ালের সাবেক তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে দিয়েছেন বেনজেমা। লা লিগার নতুন […]

» Read more

রোনালদোকে ছাড়াই পর্তুগাল দল

স্পোর্টস ডেস্ক: ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ ও উয়েফা নেশনস কাপের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোকে পাচ্ছে না পর্তুগাল। জুভেন্টাস ফরোয়ার্ডকে ছাড়াই এই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। রোনালদোর দলে না থাকাটা অবশ্য তার নিজের ইচ্ছাতেই। ৩৩ বছর বয়সি ফরোয়ার্ড এই মৌসুমেই রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে নাম লিখিয়েছেন। নতুন পরিবেশের সঙ্গে সবকিছু মানিয়ে নেওয়ার জন্য […]

» Read more

লা লিগার ক্লাব কিনছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক: একসময় স্প্যানিশ লা লিগা মাতিয়েছেন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ- দুই সেরা ক্লাবের জার্সি গায়ে। জাতীয় দলের জার্সি গায়ে জিতেছেন দুটি বিশ্বকাপ। খেলেছেন তিনটি বিশ্বকাপের ফাইনাল। ব্রাজিলের গ্রেট ফুটবলার রোনালদো নাজারিও ডি লিমা এবার ক্লাবের মালিক হয়ে যাচ্ছেন। তাও যেই সেই লিগে নয়, খোদ স্প্যানিশ লা লিগায়। স্প্যানিশ ক্লাব রিয়াল ভ্যালাদোলিদ কিনে নিতে যাচ্ছেন ব্রাজিলের রোনালদো। ক্লাব কেনার প্রায় […]

» Read more

রিয়ালকে ‘ফাইনালি না’ করে দিলেন নেইমার!

স্পোর্টস ডেস্ক: দলবদলের বাজার শেষ হতে এখনও তিনদিন বাকি। শেষ মুহূর্তে কে কোন দলে যাবে, কোন ক্লাব কাকে কিনে নেবে- সেই চমকের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। তবে, গুঞ্জন শোনা যাচ্ছিল, শেষ মুহূর্তে বড় চমকের জন্ম দিতে পারে রিয়াল মাদ্রিদ। পিএসজি থেকে ব্রাজিল সুপার স্টার নেইমারকে কিনে নিয়ে। গত কয়েকদিন ধরেই বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। রিয়ালে ক্রিশ্চিয়ানো রোনালদোর উপযুক্ত বদলি হতে […]

» Read more

টাইগারদের নতুন জার্সিতে এশিয়া কাপের প্রস্তুতি শুরু

স্পোর্টস ডেস্ক: অন্য যেকোন টুর্নামেন্টের চেয়ে এশিয়া কাপ ক্রিকেটটা বড্ড বেশি সৌভাগ্যকর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য। ২০১২ ও ২০১৬ সালের আসরের ফাইনাল খেলেছিল টাইগাররা। তাই এশিয়া কাপের আসন্ন আসরকে ঘিরেও রয়েছে তুমুল আগ্রহ ও ভালো করার আপ্রাণ চেষ্টা। সেলক্ষ্যে আজ (সোমবার) থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে এশিয়া কাপের জন্য ঘোষিত দল। কুরবানির ঈদের আগেই জানিয়ে দেয়া হয়েছিল এশিয়া […]

» Read more

রোনালদো গোল না পেলেও জিতেছে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক: অপেক্ষার পালা বাড়ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। রিয়াল মাদ্রিদ থেকে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেওয়ার পর এখনো গোলের দেখা পাননি তিনি। ইতালিয়ান সিরি’আ লিগে দুই ম্যাচ খেলে ফেললেও নিজের নামের পাশে কোনো গোল যুক্ত করতে পারেননি। শনিবার লাৎসিওর বিপক্ষে ফাঁকা পোস্টেও বল জড়াতে পারেননি তিনি। তবে একটি গোলে সহায়তা করেছেন। রোনালদো গোল না পেলেও লাৎসিওকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। দুই […]

» Read more

বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি

স্পোর্টস ডেস্ক: ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ডে। জমজমাট ওই আসর শুরুর আগেই বিশ্বভ্রমণে বের হচ্ছে আইসিসির বিশ্বকাপ ট্রফিটি। ২৭ আগস্ট থেকে শুরু করে এই ট্রফির প্রথম গন্তব্য ওমানের রাজধানী মাসকাট। দুবাইয়ে আইসিসির প্রধান কার্যালয় থেকে ট্রফির এই ভ্রমণ শুরু হবে। ২১টি দেশের ৬০ শহরে ঘুরবে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। এর মধ্যে রয়েছে ফুটবলের জনপ্রিয় দেশ জার্মানি, বেলজিয়াম আর […]

» Read more
1 96 97 98 99 100 178