করোনা থেকে মুক্ত হওয়া রোগীরা জর্জরিত অন্য রোগে

নিউজ ডেস্কঃ গত ১৩ মে উপসর্গ দেখা দেয়, ২৬ মে নমুনা পরীক্ষা করতে দিলে ২৯ মে রিপোর্ট আসে। ৩১ মে সকালে তীব্র শাসকষ্ট শুরু হলে হাসপাতালে ভর্তি হন গণমাধ্যমকর্মী হিটলার এ হালিম। হাসপাতাল থেকে রাজধানীর মিরপুরের বাসায় ফেরেন ১০ জুন। হাসপাতালে ১১ দিন থাকার সময়ে ১০ দিনই তাকে ফুল টাইম অক্সিজেন নিতে হয়েছে, ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। স্বাস্থ্যের ব্যাপারে বরাবরই […]

» Read more

করোনা ভাইরাসের টিকা তৈরিতে কেন এই প্রতিযোগিতা

নিউজ ডেস্কঃ যখন রাশিয়া ১১ই অগাস্ট ঘোষণা করলো যে তারা করোনাভাইরাসের প্রথম টিকাটি তৈরি করে ফেলেছে এবং তার নাম দিয়েছে ‘স্পুটনিক ফাইভ’, তখন এই খবরটি প্রায় সকলেরই নজর কেড়েছিল। প্রায় ছয় দশক আগে ১৯৫৭ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক নামের একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে মহাকাশ জয়ের প্রতিযোগিতায় জয়লাভ করার কথা ঘোষণা করেছিল। আর এখন রাশিয়া দাবি করছে চিকিৎসা বিজ্ঞানে তাদের […]

» Read more

হঠাৎ তৎপরতা মডার্নার ভ্যাকসিন নিয়ে

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বে এ পর্যন্ত অন্তত ১৩৫টি ভ্যাকসিন আবিষ্কারের কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে। এর মধ্যে ২১টি রয়েছে প্রাথমিক পর্যায়ে বা প্রথম ধাপে, ১৩টি দ্বিতীয় ধাপে আর আটটি রয়েছে তৃতীয় ধাপে। অন্যদিকে দুটি অনুমোদন পেয়েছে নিজ দেশের সরকারের কাছ থেকে। রাশিয়া ও চীনের একটি করে ভ্যাকসিন স্বদেশে চূড়ান্ত অনুমোদন পেলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো ভ্যাকসিন দুটিতে আস্থা রাখছে না। […]

» Read more

করোনার রিপোর্ট যেভাবে অনলাইনে পাওয়া যাবে

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থবিধি মেনে চলার পাশাপাশি রোগ শণাক্তকরণ পরীক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশেও প্রতিনিয়ত নমুনা সংগ্রহ ও করোনা পরীক্ষা চলছে। করোনা পরীক্ষার জন্য যারা নমুনা দিয়েছেন তাদের ফলাফল মোবাইলের মেসেজে, ইমেইলে ও অনলাইনে জানিয়ে দেওয়া হচ্ছে। বাসায় বসেই অনলাইনে করোনা পরীক্ষার ফলাফল জেনে নিতে পারেন। কভিড-১৯ এর রিপোর্ট […]

» Read more

করোনায় মৃত্যুর সংখ্যা আড়াই লাখ ছাড়াল লাতিন আমেরিকায়

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের অন্যতম বড় হটস্পট লাতিন আমেরিকা অঞ্চলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের এই সংখ্যা। বার্তা সংস্থা এএফপি’র তথ্যমতে, বর্তমানে অঞ্চলটিতে করোনায় মোট ২ লাখ ৫০ হাজার ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৬৪ লাখ ৬৩ হাজারেরও বেশি মানুষ। এই অঞ্চলের মধ্যে করোনায় সংক্রমণের দিক থেকে শীর্ষে […]

» Read more

করোনাভাইরাসের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল বাংলাদেশে আয়োজনের সুপারিশ কারিগরি কমিটির

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল বাংলাদেশে হওয়া উচিত বলে মন্তব্য করে বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশের কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বাংলাদেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার উদ্দেশ্যে এই ট্রায়াল বাংলাদেশে চালানো উচিত বলে মন্তব্য করে বিবৃতি প্রকাশ করেছে কমিটি। আন্তর্জাতিক বাজারে টিকা আসলে তা শুরুতে কীভাবে বাংলাদেশের মানুষের জন্য পাওয়া সম্ভব, সেই বিষয়গুলো মূলত উঠে এসেছে কারিগরি […]

» Read more

কমেছে করোনা পরীক্ষার ফি

নিউজ ডেস্কঃ সরকার করোনা পরীক্ষার ফি কমাচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে ফি লাগবে ১০০ টাকা। বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি দিতে হবে ৩০০ টাকা। দেশে করোনার সংক্রমণ শুরু হলে সরকারিভাবে বিনা ফিতে এই পরীক্ষা করা হতো। পরে ২৯ জুন এতে ফি আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ। তখন হাসপাতালে বা বুথে গিয়ে পরীক্ষা করালে […]

» Read more

শীতে দ্বিগুণ প্রাদুর্ভাব সৃষ্টি করতে পারে ফ্লু ও কোভিড -১৯

নিউজ ডেস্কঃ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও পণ্য প্রস্তুতকারকরা সতর্ক করেছেন যে আসন্ন ফ্লু মৌসুমে যুক্তরাষ্ট্রে শ্বাসজনিত রোগের ‘তীব্র’ প্রাদুর্ভাব দেখা দিতে পারে। ঠিক তেমনি শীত কভিড-১৯-এর বিস্তার আরো বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে গবেষকরা বলেছেন, কভিড-১৯ সংক্রমণ রোধে বর্তমানে ব্যবহূত নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্বের মতো কৌশলগুলো যদি আমেরিকানরা অনুশীলন করতে আগ্রহী হয় তবে […]

» Read more

গোপনে টেষ্ট করা হচ্ছে করোনার অ্যান্টিবডি

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ দেশে কোন পর্যায়ে রয়েছে, তা এখনো পরিষ্কার নয় কারো কাছেই। এখনো যে ঝুঁকি কাটেনি, সেটি বারবারই পরিষ্কার করে বলছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ পরিস্থিতি ও প্রকৃত ঝুঁকি নিয়ে যে ধন্দ রয়েছে, সেটি কাটাতে সবচেয়ে বড় উপায় হিসেবে সর্বাত্মক অ্যান্টিবডি টেস্টের দিকে তাকিয়ে আছে কোনো কোনো বিশেষজ্ঞ, এমনকি সাধারণ মানুষও। কিন্তু মানুষের এই আগ্রহের বিষয়ে গরজ এখনো কম সরকারের […]

» Read more

আবারো বেড়েছে ইতালিতে সংক্রমনের হার একদিনে শনাক্ত ৬ শতাধিক

নিউজ ডেস্কঃ ইতালিতে করোনাভাইরাস মহামারির ভয়াবহ প্রকোপ না থাকলেও গত কয়েকদিনে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। শনিবার ২৪ ঘণ্টার ব্যবধানে সেখানে ৬২৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত তিন মাসের মধ্যে এটাই প্রথমবার একদিনে ছয় শতাধিক নতুন রোগী মিলল ইউরোপীয় দেশটিতে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ইতালিতে সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত চারজন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা […]

» Read more
1 94 95 96 97 98 124