আগামীকাল শুরু রাবির ভর্তি পরীক্ষা

রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্বদ্যিালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল সোমবার (৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। চলবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৩৯ জন শিক্ষার্থী। গত ১ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে গত ১৮ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি আবেদন প্রক্রিয়ায় ৪ হাজার ৭২২ টি আসনের […]

» Read more

পবিপ্রবিতে YCD এর সেমিনার শুক্রবার

মোঃ মুস্তাফিজুর রহমান পাপ্পু,পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “Organizing, Leadership & Team Building” শীর্ষক “Youth & Cultural Development (YCD) Bangladesh” এর সেমিনার আগামী ৬ নভেম্বর ২০১৫ ইং তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে। বুধবার(৪ নভেম্বর) সংগঠনটির ICT ব্যবস্থাপক এবং বিশ্ববিদ্যালয়ের সি এস ই অনুষদের ছাত্র মোঃ রায়হানুল ইকবাল ইভান এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, “ এ সেমিনারের মধ্য দিয়ে […]

» Read more

হাবিপ্রবি’র ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় ৮ নভেম্বর

হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় ৮ নভেম্বর। এ সময়ের মধ্যে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফরম কেবলমাত্র অনলাইনে পূরণ করা যাবে এবং আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (উইইখ) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে […]

» Read more

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির ফুটবল টুর্নামেন্ট

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কর্মচারী সমিতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জয়ী হয়েছে গোলাপ দল । সোমবার (০২ নভেম্বর) বিকেলে টাইব্রেকারের মাধ্যমে গোলাপ দল জবা দলকে ৩-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । উক্ত খেলায় সেরা গোলদাতা ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রাশেদ খান এবং […]

» Read more

জাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি: ২ জনের বিরুদ্ধে মামলা

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় দুুই জনের বিরুদ্ধে মামলা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে জালিয়াতির ঘটনায় জড়িত তিন ঢাবি শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছে ঢাকা বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ^বিদ্যালয়ের অন্য এক ছাত্র জালিয়াতির সাথে জড়িত থাকলেও তার বিরুদ্ধে মামলা করেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি দায়ের […]

» Read more

নাটোরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি: নাটোরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা আতিয়া খাতুন আশার দুই দিনের অনশন। অতপর নাটোর সদর হাসপাতালে ভর্তি। এদিকে ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন প্রেমিক হাফিজুর রহমান। শুক্রবার নাটোর সদর উপজেলার মোকরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে বিষয়টি পুলিশী মিমাংসার জন্য দিন ধার্য করা হয়েছে। আতিয়া খাতুন আশার বাবা আলতাফ হোসেন ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার দত্তপাড়া […]

» Read more

জয়পুরহাটে গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত

এসএস মিঠু, জপুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাথুরিয়া গ্রামে গতরাতে (শনিবার রাতে) গনপিটুনিতে আন্ত:জেলা ডাকাত সর্দার কুখ্যাত আনোয়ার ডাকাত (৪১) নিহত হয়েছে। রবিবার সকালে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আনোয়ার জেলার জয়পুরহাট সদর থানার ভাতসা ইউনিয়নের কুচনা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পাথুরিয়া […]

» Read more

নাটোরে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে শ্বাশুরী আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের পার হালসা গ্রামে স্বামী ও শ্বাশুরীর বিরুদ্ধে আরিফা বেগম নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শ্বাশুরী অফেজান বিবিকে আটক করেছে পুলিশ । পুলিশ জানায়, শনিবার রাতে সদর উপজেলার পার হালসা গ্রামের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মাসুদ আলীর স্ত্রী আরিফা বেগমকে (২৬) পারিবারিক বিরোধ নিয়ে স্বামী ও শ্বাশুরী মারপিট করে। একপর্যায়ে গলা টিপে ধরলে আরিফা জ্ঞান […]

» Read more

কুড়িগ্রামে মাইক্রোবাস পোড়ানো মামলার আসামীদের শাস্তির দাবীতে সড়ক অবরোধ

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে মাইক্রোবাস পোড়ানো মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে কুড়িগ্রামের কার ও মাইক্রোবাস চালক কল্যাণ সমিতি। রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলার জিরো পয়েন্ট শাপলা চত্বরে কুড়িগ্রাম-রংপুর, কুড়িগ্রাম-চিলমারী ও কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে গাড়ী দিয়ে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, […]

» Read more

কুবির ভর্তি আবেদনের শেষ সময় মঙ্গলবার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি আবেদনের সময় শেষ হচ্ছে আগামি মঙ্গলবার। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা যায়, প্রথম দফায় বাড়ানো সময় গত ৩১ নভেম্বর শেষ হয় এবং একই দিনে ভর্তি কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফের সভাপতিত্বে দ্বিতীয় দফায় ভর্তি আবেদনের সময় আরও ১০ দিন ১ […]

» Read more
1 … 23 24 25 26 27 28