হোয়াইট হাউজে হামলার হুমকি দিল আইএস

আন্তর্জাতিক ডেস্ক: এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে হামলার হুমকি দিয়েছে নিষদ্ধি ঘোষিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় সংগঠনটি এ হুমকি দিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ‘ রোমের আগে প্যারিস’ শীর্ষক ভিডিওটির প্রথমেই প্যারিস হামলার দৃশ্য দেখানো হয়েছে। এরপর দুই জঙ্গিকে ক্যামেরার সামনে কথা বলতে দেখা যায়। তাদের একজন অপরজনের কাছে ফ্রান্সের বিভিন্ন স্থাপনায় ও যুক্তরাষ্ট্রের হোয়াইট […]

» Read more

বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু

ক্রিড়া প্রতিবেদক: অপেক্ষার পালা শেষে শুরু হয়েছে বিপিএল তৃতীয় আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনীর নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা। কিন্তু অনিবার্য কারণে তা পিছিয়ে ৫ টা ৩০ মিনিটে শুরু করা হয়। জমকালো আয়োজনের এই অনুষ্ঠান মাতাবেন বলিউড হার্টথ্রব হৃতিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজ। এছাড়া বাংলাদেশের শিল্পীরা বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ও গান গাইবেন। বিকেল তিনটায় দর্শকদের জন্য স্টেডিয়ামের […]

» Read more

সামাজিক যোগাযোগ বন্ধে পবিপ্রবি শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

সায়মা তাসনিম, পবিপ্রবি প্রতিনিধি: ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা। ২০ নভেম্বর (শুক্রবার) শিক্ষার্থীরা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কৃষি অনুষদের ৪র্থ সেমিস্টারের ছাত্র সুশান্ত বলেন, “এটা কোন সঠিক পদক্ষেপ হতে পারে না। এগুলো এখন মানুষের সব চেয়ে বড় যোগাযোগের মাধ্যম। তা ছাড়া যাদের দরকার […]

» Read more

কুড়িগ্রামের রৌমারীতে জামায়াত-শিবিরের ৮ কর্মীকে আটক

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে নাশকতার আশংকায় জামায়াত-শিবিরের ৮কর্মীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলা শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা নাশকতা সৃষ্টির উদ্দিশ্যে রৌমারী উপজেলা শহরে সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করছিল বলে পুলিশ জানায়। আটককৃতদের মধ্যে মোক্তার হোসেনের বাড়ি চাঁদপুর জেলার সদর উপজেলায় ও শহিদুল ইসলামের বাড়ি দৌলতপুরের আমদীবাড়ী বলে জানা […]

» Read more

নাটোরে চামড়া ব্যবসায়ীদের লাঠি মিছিল

নাটোর প্রতিনিধি: নাটোরে সন্ত্রাস ও চাঁদাবাজীর প্রতিবাদে লাঠি হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চামড়া ব্যবসায়ীরা। শুক্রবার বেলা ১২ টার দিকে শহরের বনবেলঘড়িয়া চামড়াপট্টি এলাকা থেকে ব্যবসায়ীরা লাঠি হাতে একটি মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে তাদের অফিসের সামনে গিয়ে শেষ করে। পরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা চামড়া ব্যবসায়ী গ্র“পের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহ-সভাপতি লুৎফর রহমান লাল্টু, […]

» Read more

বশেমুরবিপ্রবিতে পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২০১৫ সালের সব বিভাগের অনার্স এর ২য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (২১ নভেম্বর) থেকে। সকাল ও দুপুর দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় মোট দুই হাজার শিক্ষার্থী অংশ নেবে। পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সোবহান সড়কে ফটোকপির দোকানগুলোতে বিরাজ করছে ব্যাপক আকারে ফটোকপি উৎসব । শেষ […]

» Read more

গাইবান্ধায় বাসচাপায় বাবা নিহত, ছেলে আহত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মো. শাহীন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা ছেলে আশিক মিয়া (১০) আহত হয়েছেন। ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়াহাট এলাকায় শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহীন মিয়ার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাটের গোগাইল গ্রামে। তিনি ওই গ্রামের বাদশা মিয়ার ছেলে। গুরুতর আহত আশিক […]

» Read more

গাইবান্ধার ঐতিহ্যবাহী রসমঞ্জুরি মিষ্টি

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী সুস্বাদু ও সর্বজন প্রিয় মিষ্টি হচ্ছে রসমঞ্জুরি। এ মিষ্টি সম্পর্কে একটি কথা প্রচলিত আছে, একবার কেউ এ মিষ্টির স্বাদ আস্বাদন করলে এর রসময় তৃপ্তিদায়ক স্বাদে তাকে আকৃষ্ট হতেই হবে। জেলার নামের সঙ্গে রসমঞ্জুরি শব্দটি নিবিড়ভাবে জড়িত বলে দেশের যেকোনো এলাকা থেকে কেউ গাইবান্ধা এলেই প্রথমে রসমঞ্জুরির স্বাদ আস্বাদন করতে চান। এর স্বাদ […]

» Read more

তানোরে বাড়ছে কুলা-ডালির কদর

মিজানুর রহমান, তানোর সংবাদদাতা: বরেন্দ্র ভূমি হিসেবে খ্যাত রাজশাহীর তানোরে অগ্রহায়ণ মাস আসলেই বেড়ে যায় বাঁশের তৈরি কুলা-ডালির কদর। ফসল কাটা-মাড়াইয়ের পর ধান থেকে পাতান (চিটা) ও ধুলা-ময়লা বের করার জন্য কৃষকের প্রয়োজন হয় কুলা ও ডালির। সামনে অগ্রহায়ণ মাস। সারাদেশের ন্যায় রাজশাহী অঞ্চল জুড়ে গ্রামের হাটগুলোতে কুলা-ডালি বিক্রির ধুম পড়েছে। এউপজেলার কুলা-ডালি তৈরি কাজে বেশকিছু এলাকার গ্রামের হতদরিদ্র নারী-পুরুষরা […]

» Read more

বাকৃবিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃ বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় ক্রিড়া প্রশিক্ষণ বিভাগের জিমন্যাসিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্ভোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব। এসময় অন্যান্যর […]

» Read more