কুড়িগ্রামের রৌমারীতে জামায়াত-শিবিরের ৮ কর্মীকে আটক

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে নাশকতার আশংকায় জামায়াত-শিবিরের ৮কর্মীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলা শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা নাশকতা সৃষ্টির উদ্দিশ্যে রৌমারী উপজেলা শহরে সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করছিল বলে পুলিশ জানায়।

আটককৃতদের মধ্যে মোক্তার হোসেনের বাড়ি চাঁদপুর জেলার সদর উপজেলায় ও শহিদুল ইসলামের বাড়ি দৌলতপুরের আমদীবাড়ী বলে জানা গেছে। বাকী ৬ জনের বাড়ী রৌমারী ও রাজিবপুর উপজেলায় বলে জানা গেছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ এবি সাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নাশকতা সৃষ্টির উদ্দিশ্যে ঘোরাফেরার সময় তাদের আটক করা হয়। আটককৃতদের আজ শুক্রবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •