কোহলির বর্তমান মূল্য ৭৩৭ কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। একের পর এক রেকর্ড ভেঙে গড়ছেন নতুন রেকর্ড। মাঠের এই পারফরম্যান্সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কোহলির ব্র্যান্ড মূল্যও। আর কোহলির এখন বর্তমান মূল্য ৯২ মিলিয়ন ডলার! বাংলাদেশি টাকায় প্রায় ৭৩৭ কোটি ১৫ লাখ টাকারও বেশি! বর্তমানে ২০টির বেশি কোম্পানির সঙ্গে দূতিয়ালি বা কমার্শিয়াল চুক্তি আছে কোহলির। বিভিন্ন সংস্থার […]

» Read more

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে অভিনয় করবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: গত বছর তিনি জানিয়েছিলেন, অবসরের পর অভিনয়ে নাম লেখাবেন বলে পরিকল্পনা করে রেখেছেন। তবে অবসরের পর নয়, তার আগেই অভিনয়ের অভিষেকটা হয়ে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। তুরস্কের একটি টেলিভিশন সিরিজে অভিনয় করবেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ মহাতারকা, যেখানে তার সঙ্গে থাকছেন হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ‘হায়াত কুপরুসু’ নামে সিরিজটিতে সিরিয়ার গৃহযুদ্ধে নির্যাতিত এক পরিবারের নিজ দেশ ছেড়ে পালানোর কষ্টকর […]

» Read more

দক্ষ জনশক্তি গড়ে তুলতে নিরলস কাজ করছে বর্তমান সরকার: পলক

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ সরকার দেশে তথ্য-প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এজন্য আইসিটি প্রকল্পের মাধ্যমে দেশব্যাগী গুণগত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি আজ দুপুরে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয়ের চারতলা ফাউন্ডেশন ভবনের একতলা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী অনুষ্ঠানের প্রধান […]

» Read more

রাবি শাখা ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদের নতুন কমিটি ঘেষাণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভাষা বিভাগের এ এম শাকিল। সম্পাদক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাহমুদুল হাসান আসিফ। শনিবার দুপুরে নতুন কমিটির দপ্তর সম্পাদক তাজুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৬ ফেব্রুয়ারি থেকে দুই দিনব্যাপী সম্মেলন শেষে এই কমিটি ঘোষণা […]

» Read more

প্রথমবার পরমব্রতের বিপরীতে তিশা

বিনোদন প্রতিবেদক: যৌথ প্রযোজনার ছবিতে কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা। ত্রিমুখী ভালোবাসার গল্প নিয়ে নির্মিতব্য ‘হলুদবনি’তে আরো অভিনয় করবেন পাওলি দাম। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন ঢাকার নাট্য নির্মাতা তাহের শিপন ও কলকাতার মুকুল রায় চৌধুরী। ‘হলুদবনি’র চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। প্রযোজনা করবে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও কলকাতার টেলিসিনে এন্টারটেইনমেন্ট। […]

» Read more

টানা ১৩ দিন পর ক্লাসে ফিরছেন রুয়েট শিক্ষকরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: টানা ১৩ দিন পরে ক্লাসে ফিরছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষকরা। শনিবার সকাল সাড়ে ১০টায় এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নীরেন্দ্রনাথ মুস্তাফী। তিনি আরো বলেন, শনিবার জরুরি সাধারণ সভায় আমাদের চলমান আন্দোলন সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ২১ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবির বিষয়ে […]

» Read more