হিন্দি ছবিতে বাংলাদেশের লাক্স সুন্দরী মম

বিনোদন ডেস্কঃ জাকিয়া বারী মম। বাংলাদেশের লাক্স সুন্দরী। নিজের অভিনয় গুণে ইতিমধ্যে ছোট পর্দার দর্শকদের মন কেড়েছেন এই মডেল ও অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সেখানেও পেয়েছেন প্রশংসা। এবার দেশের গণ্ডি পেরিয়ে এই অভিনেত্রীকে দেখা যাবে বলিউডের হিন্দি ছবিতে। প্রথমবারের মতো বলিউডের হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মম। গত ৯ সেপ্টেম্বর ভারতের মুম্বই গিয়ে চুক্তিবদ্ধ […]

» Read more

ব্রেইন টিউমারে আক্রান্ত ইবি শিক্ষকের পাশে শিক্ষক সমিতি

ইবি প্রতিনিধিঃ ব্রেইন টিউমারে আক্রান্ত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. শহীদুল ইসলাম নূরীকে আর্থিক সহযোগীতা করেছে ইবি শিক্ষক সমিতি। বুধবার বেলা ১১টায় শিক্ষক সমিতির কর্যালয়ে আনুষ্ঠানিক ভাবে আর্থিক সহযোগীতার চেক হস্তান্তর করেন সমিতির নেতৃবৃন্দ। এসময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অসুস্থ ওই […]

» Read more

রোহিঙ্গাদের পাশে প্রধানমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাখাইনের জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা জনগণের ওপর অমানবিক আচরণ এবং অন্যায়-অত্যাচার বন্ধ করে প্রতিবেশী মিয়ানমারের প্রতি শরণার্থীদের ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তবে কোন অন্যায়-অবিচার সহ্য করবে না। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। আমরা কোন ধরনের অন্যায়-অত্যাচার গ্রহণ বা মেনে নিতে […]

» Read more

বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গা নিবন্ধন শুরু

নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন শুরু হয়েছে। ১১ সেপ্টেম্বর সোমবার দুপুর দুইটার দিকে উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। এদিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে গতকাল সোমবার রাতে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হলেন রোহিঙ্গা নারী রুবিয়া খাতুন। রাত ৯টার দিকে রুবিয়া খাতুন প্রথম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হন। রুবিয়া খাতুনের বয়স ৬০ বছর। বাবার নাম নাগু […]

» Read more

বাকৃবির স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া, চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার বাকৃবি ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবরের বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য দেয় ভর্তি কমিটি। ভর্তি কমিটি সূত্রে জানা যায়, বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান […]

» Read more

বাকৃবিতে উচ্চ শিক্ষার গুনগতমান নিশ্চিতে শ্রীলংকার সাফল্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুর‌্যান্স সেল এর ব্যবস্থাপনায় শ্রীলংকায় উচ্চ শিক্ষার গুনগতমান নিশ্চিতে সাফল্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুর‌্যান্স সেল (আইকিউএসি) এর  পরিচালক প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান। […]

» Read more

ছাদ কৃষিতে গৃহীনি জুথি’র সাফল্য

ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার ২য় তলা ভবনের ছাদে মনোরম ছাদকৃষি গড়ে তুলেছেন তহমিনা ইসলাম জুথি নামে এক গৃহীনি। দৃষ্টিনন্দন ফুল আর নানারকমের ফলের সম্ভারে দারুণ প্রশান্তি খুঁজে নিয়েছেন তিনি। কেউ গাছ লাগান শখে, কারো থাকে বহুমুখি প্রাপ্তির হিসাব। সবদিক বিবেচনায় ছাদকৃষি লাভজনক। উদ্যোম নিয়েই ৫ বছর ধরে ছাদকৃষি সাজাচ্ছেন তিনি। সরেজমিনে গিয়ে জানা গেছে, শহরের ব্যাপারীপাড়ার কুয়েত প্রবাসী […]

» Read more

পার্বতীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা শাহজাহান আলীর দাফন সম্পন্ন

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর: দিনাজপুরের পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বাধ্যক্ষ জনিত কারণে মৃত্যু বরণ করেছেন। (ইন্নানিল. . . . . .রাজেউন)। তিনি উপজেলার ৩ নং রামপুর ইউনিয়নের রঘুনাথপুর মৃধাপাড়া গ্রামের বাসিন্দা। গত ১০ সেপ্টেম্বর রোববার রাত ৯টা ৩০মিনিটে মৃধাপাড়া নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ১১ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টায় ডিমালির ডাঙ্গায় […]

» Read more

কুড়িগ্রামে সংস্কার হয়নি বন্যায় ক্ষতিগ্রস্থ ১শ ৮০কিলোমিটার সড়ক

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামে সংস্কার হয়নি বন্যায় ক্ষতিগ্রস্থ ১শ ৮০কিলোমিটার সড়ক, এখনও যোগাযোগ বিচ্ছিন্ন স্থলবন্দরসহ ৩ উপজেলার ৮ লাখ মানুষ। এবারের ভয়াবহ বন্যায় কুড়িগ্রামে ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট ও ব্রীজ কালভার্ট এখনও মেরামত না হওয়ায় দুর্ভোগ কমেনি মানুষজনের। এদিকে পানির প্রবল ¯্রােতে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী পাকা সড়কের ভেঙ্গে যাওয়া ৪টি অংশ এখনও মেরামত করা হয়নি। ফলে প্রায় ৪ সপ্তাহ ধরে জেলা সদরসহ সারা […]

» Read more

রপ্তানিতে গতি আসছে

নিউজ ডেস্কঃ দেশে রফতানি আয়ের পালে হাওয়া লেগেছে। চলতি অর্থ বছরের (২০১৭-১৮ ) প্রথম দু’মাসেই (জুলাই-আগস্ট) রফতানি আয় বেড়েছে। এ সময় ৬১৪ কোটি ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে আয় দাঁড়িয়েছে ৬৬২ কোটি ৮৬ লাখ ডলার। বিগত অর্থবছরের একই সময়ে রফতানি আয় ছিল ৫৮২ কোটি ২৯ লাখ ডলার। ফলে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৮৪ শতাংশ। আর লক্ষ্যমাত্রার বিপরীতে আয় বেড়েছে ৪৮.৮৬ […]

» Read more
1 10 11 12 13 14