বাকৃবিতে উচ্চ শিক্ষার গুনগতমান নিশ্চিতে শ্রীলংকার সাফল্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুর‌্যান্স সেল এর ব্যবস্থাপনায় শ্রীলংকায় উচ্চ শিক্ষার গুনগতমান নিশ্চিতে সাফল্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুর‌্যান্স সেল (আইকিউএসি) এর  পরিচালক প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান। শ্রীলংকায় উচ্চ শিক্ষার গুনগতমান নিশ্চিতে সাফল্যের প্রবন্ধ উপস্থাপন করেন দেশটির প্যরাডেনিয়া বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস প্রফেসর কলিন নিশান্থা পেরিস।

প্রফেসর কলিন নিশান্থা পেরিস তাঁর দেশের উচ্চ শিক্ষার সাফল্যে কোয়ালিটি অ্যাসুরেন্স এর ভুমিকা তুলে ধরেন এবং উপস্থিত শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান বলেন, বাকৃবি তার যোগ্য নেতৃত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সাফল্য অর্জন করে যাচ্ছে।

কোয়ালিটি এ্যাস্যুর‌্যান্স সেলের পরিচালক প্রফেসর ছোলায়মান আলী ফকির বলেন, শ্রীলংকা যেখানে দীর্ঘ ১৬ বছর কাজ করে সফলতা পেয়েছেন সেখানে কোয়ালিটি এ্যাস্যুর‌্যান্স সেল গত তিন বছরে উল্লেখযোগ্য পরিমান কাজ করেছে।

সেমিনারে দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: