সফট ড্রিংকস বাড়ায় ডায়াবেটিসের ঝুঁকি

নিউজ ডেস্ক: ছোটো বড় সবারই পছন্দের পানীয় হচ্ছে সফট ড্রিংকস। একটু রিচ ফুড অথবা ফাস্ট ফুড খাওয়ার পর একটু সফট ড্রিংকস না খেলে যেন খাবারে তৃপ্তিই আসে না। খুব মজার একটি পানীয় সফট ড্রিংকস। এটি খেতে যেমন মজাদার ঠিক ততটাই ক্ষতিকর। সফট ড্রিংকস্ বাড়িয়ে দিতে পারে আপনার হৃদরোগ বা ডায়াবেটিস। তাই সফট ড্রিংকস্ খাওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে। এব্যাপারে গবেষকরা […]

» Read more

ভাসমান খাঁচায় মাছ চাষ

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে বিভিন্ন উপজেলায় খাঁচায় মাছ চাষ দিন দিন বেড়েই চলেছে। এতে সফলতা পাচ্ছে বেকার যুবকেরা। সাথে সাথে লাভবান হচ্ছে মৎস্য ব্যবসায়ীরা। জেলার বিভিন্ন উপজেলাসহ রায়গঞ্জে ফুলজোড় নদীতে খাঁচায় মাছ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন বেকার যুবকরা। শুষ্ক মৌসুমে একটু সমস্যা হলেও গত তিন দিনের বৃষ্টিতে পানি বৃদ্ধি পাওয়ায় সমস্যা আর নেই। খাঁচা প্রতি বছরে প্রায় লাভ করছেন ১ […]

» Read more

ফারুকী হত্যা মামলার প্রতিবেদন ২৩ জানুয়ারি

নিউজ ডেস্ক: ইসলামী ফ্রন্ট নেতা ও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর মাজহারুল হক এ দিন ধার্য করেন। উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের ১৭৪ […]

» Read more

তালিকাভুক্ত ৯৭ কোচিং শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু

নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকাভুক্ত কোচিং শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথমে কারণ দর্শানোর চিঠি দেয়া হবে। শিক্ষকদের জবাবের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এ তালিকায় ৯৭ জন কোচিং শিক্ষক রয়েছেন। দুদক ও মন্ত্রণালয়ের সূত্র জানায়, দুদক সম্প্রতি রাজধানীর আটটি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুসন্ধান চালিয়ে ৯৭ জন কোচিং শিক্ষককে চিহ্নিত করে। এসব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক […]

» Read more

৩০ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বর (শনিবার) প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রেওয়াজ অনুযায়ী ৩০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। একই সময় প্রধানমন্ত্রী ২০১৮ সালের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ […]

» Read more

এবার সত্যিকারের নেকড়ের সঙ্গে সালমান খানের লড়াই!

নিউজ ডেস্ক: সিনেমার পর্দায় দর্শকদের আনন্দ দিতে কত কসরতই তো করেন তারকারা। কিন্তু তাই বলে সত্যিকারের নেকড়ের সাথে লড়াইয়ের মতো দুঃসাহস কেউ করেন? কেউ না করলেও এমন দুঃসাহস করেছেন বলিউড ভাইজান খ্যাত তারকা সালমান খান। তার নতুন ছবি ‌‘টাইগার জিন্দা হ্যায়’- এর একটি দৃশ্য ছিলো নেকড়ের সঙ্গে লড়াইয়ের। সেই দৃশ্যের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন পরিচালক আলি আব্বাস জাফর। তিনি […]

» Read more

আনুশকা কার পরামর্শে ইতালিতে বিয়ে করলেন?

নিউজ ডেস্ক: ক্রিকেট তারকা বিরাট কোহলিকে অবশেষে বিয়ে করেই ফেললেন বলিউডের রুপালি পর্দার তারকা আনুশকা শর্মা। শেষ হলো এই দুই তারকার বিয়ে নিয়ে নাটক। শেষ পর্যন্ত ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এরইমধ্যে বলিউডে আনুশকার সহকর্মীরা তাকে অভিননন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তবে অনেকেই ভাবছেন, দেশ ছেড়ে বিদেশে কেন বিয়ের আয়োজন করলেন আনুশকা? ইতালির টাস্কানি শহরের একটি প্রাসাদ ভাড়া করে বিয়ে […]

» Read more

প্রিয়াঙ্কা পেলেন মাদার তেরেসা পুরস্কার

নিউজ ডেস্ক: পর্দায় তারকাদের উপস্থিতি দর্শকদের বিনোদন দেয়। তবে এই বিনোদন দেয়াই একজন তারকার সবকিছু নয়। পর্দার বাইরেও নিজেদের মানবিক গুণাবলী ফুটিয়ে তোলার চেষ্টা করে থাকেন তারকারা। তাই অনেক তারকাকেই দেখা যায় নানারকম সামাজিক কার্যক্রমে জড়িত থাকেন। বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া তার ব্যতিক্রম নয়। তিনি বছর জুড়েই ব্যস্ত থাকেন দেশে-বিদেশে নানা রকম দাতব্য প্রতিষ্ঠানের হয়ে কাজ করা ও সমাজ সেবায় […]

» Read more

ঢাকাই সিনেমার নতুন বছর শুরু হচ্ছে জয়ার ছবি দিয়ে

নিউজ ডেস্ক: ঢাকা ও কলকাতা দুই শহরেই জয়া আহসানের কদর। তবে সম্প্রতি কলকাতাতেই তার ব্যস্ততা চোখে পড়ার মতো। সেখানে নামী দামি নির্মাতারা প্রায় সবাই জয়াকে চাইছেন তাদের ছবিতে। সেই সুবাদে বেশ কিছু ছবিতে তিনি কাজ করছেন। এরইমধ্যে পাওয়া গেল নতুন খবর, জয়া আহসানের ছবি দিয়েই শুরু হতে যাচ্ছে ঢাকাই সিনেমার ইন্ডাস্ট্রির নতুন বছর। অর্থাৎ, নতুন বছরের প্রথম সপ্তাহেই মুক্তি পেতে […]

» Read more

আজ তামিমের কঠিন জেরা বিসিবিতে?

স্পোর্টস ডেস্ক: তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফাইনাল খেলতে পারতো। তামিম ইকবালও হতে পারতেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। কিন্তু তা হয়নি। এক বুক হতাশা নিয়ে শেষ করতে হয়েছে তামিম ইকবালকে। বিপিএল শেষ হবার পর তার টি-১০ টুর্নামেন্ট খেলতে যাবার কথা ছিল দুবাইতে। আজ থেকেই শুরু এই আসর। সাকিব আল হাসান চলে গেছেন। তামিম যেতে পারেননি। কি করে পারবেন? […]

» Read more
1 … 15 16 17 18 19 … 28