আমিরকে চান বিশ্বসুন্দরী

নিউজ ডেস্কঃ গত ১৮ নভেম্বর সন্ধ্যায় চীনের সমুদ্র সৈকতের শহর সানাইয়া সিটি এরেনায় বসেছিলো ‘মিস ওয়ার্ল্ড’-এর ৬৭তম আসর। যেখানে বিশ্বের ১২০টি দেশ থেকে আসা সুন্দরীদের হারিয়ে মাথায় সেরার মুকুট তুলে নিয়েছেন হরিয়ানার মেয়ে মানুসী ছিল্লার। নতুন এই বিশ্বসুন্দরীর চোখ এখন বলিউডে। তবে যেমন-তেমন নায়কের সঙ্গে নয়, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের হাত ধরে বলিউডে পা রাখতে চান মানুসী। সম্প্রতি এক […]

» Read more

নিজের ভাস্কর্য উন্মোচন করলেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয়বারের মতো ভারতের কলকাতায় পা রাখলেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বিভিন্ন কারণে সফরটি এর আগে দু’বার পিছিয়ে যায়। তবে অবশেষে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীর আগমন হয়। জানা যায়, কলকাতায় তিনটি ভিন্ন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। ইতোমধ্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ম্যারাডোনা নিজের ভাস্কর্য উন্মোচন করেছেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসে বিভিন্ন কাজের শেষে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিজের মূর্তির আবরণ উন্মোচন […]

» Read more

কৃষিখাতে এসিআইর আধুনিক যন্ত্র

নিউজ ডেস্ক: কৃষিখাতে টেকসই যান্ত্রিকীকরণ শীর্ষক আঞ্চলিক সেমিনার ও ৩৩তম সার্ক চার্টার দিবস উপলক্ষে কৃষিখাতের আধুনিক যন্ত্রপাতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ১০ ডিসেম্বর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এরপর তিনি প্রদর্শনী প্রাঙ্গণ ঘুরে দেখেন। প্রদর্শনীতে বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি এসিআই মটরস্ লিমিটেড অংশগ্রহণ করে। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এসিআই মটরসের […]

» Read more

রিজার্ভ চুরি : বাংলাদেশ ব্যাংককেই দায়ী করল আরসিবিসি

নিউজ ডেস্ক: গত বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংক তথ্য লুকিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)। গত শনিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রিজার্ভ চুরির সঙ্গে সংশ্লিষ্ট আরসিবিসি’কে পৃথিবী থেকে মুছে ফেলতে চান বলে জানানোর পর ফিলিপাইনের এই ব্যাংক ঢাকার আর্থিক কর্তৃপক্ষ তাদের […]

» Read more

নিউ ইয়র্কে হামলা : উদ্বেগে বাংলাদেশি অভিবাসীরা

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্যস্ততম বাস টার্মিনালে সন্ত্রাসী হামলার চেষ্টা চালানোর অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। আটক হবার সময় আহত ঐ ব্যক্তিকে মার্কিন সংবাদ মাধ্যমে বাংলাদেশি অভিবাসী বলে উল্লেখ করা হয়েছে। শহরে মেয়র বিল ব্লাসিও বলেছেন, সন্ত্রাসীরা কিছুতেই জয়ী হবেনা। খবর বিবিসি। কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের পর শরীরে নিম্ন-প্রযুক্তির একটি বোমা বাধা অবস্থায় আকায়েদ উল্লাহ নামের এক যুবককে আটক […]

» Read more

ডিএসসিসিতে ঔষধসহ বিনামূল্যে চিকিৎসাসেবা আরও দুই সপ্তাহ

নিউজ ডেস্কঃ নাগরিকদের সাড়া পাওয়ায় আরও দুই সপ্তাহ ঔষধসহ বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। বাড়িতে বসেই নাগরিকদের সেবা পেতে গত ২৮ নভেম্বর থেকে ১৫ দিনের জন্য এ কার্যক্রম শুরু করেছিল ডিএসসিসি। মেয়র মোহাম্মদ হানিফ প্রাথমিক স্বাস্থ্যসেবা পক্ষ নামে এ কার্যক্রমে গত ১৪ দিনে […]

» Read more

বাস হেলপার থেকে সুপারস্টার রজনীকান্ত!

নিউজ ডেস্ক: তামিল ছবির ‘ঈশ্বর’ বলা হয় রজনীকান্তকে। কেউ কেউ তাকে তামিলের থালাইভা বলেও ডাকেন যার বাংলা অর্থ নেতা। আজ এই সুপারস্টারের জন্মদিন। পা রেখেছেন ৬৭ বছরে। কিন্তু কোনো ধুমধাম নয়, অন্তরালে থেকেই জন্মদিন পালন করছেন তিনি। একান্তে পরিবারের সঙ্গে আজকের দিনটি কাটাবেন। তবে তার ভক্তরা ধুমধাম করে কেক কেটে পালন করছেন প্রিয় তারকার জন্মদিন। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেল, […]

» Read more

জয়া আহসান কলকাতার সেরা অভিনেত্রী-২০১৭

বিনোদন ডেস্ক: বলা যেতেই পারে জয়া আহসানের দ্বিতীয় বাড়ি এখন কলকাতায়। সেখানে তার আলাদা পরিচয়ও গড়ে উঠেছে। এবং সেটা যথেষ্ট সম্মান ও সমীহ করার মতো। এপাড়ের শিল্পীরা সাধারণত ওপারে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেন না। নানারকম প্রতিবন্ধকতার শিকার হন। তবে মেধা আর যোগ্যতা যে কোনো বাঁধায় আটকে থাকে না টালিগঞ্জের সিনেমায় নায়করাজ রাজ্জাক, ফেরদৌসের পর আবারও তার প্রমাণ দিলেন […]

» Read more

মায়ের দেনা পরিশোধ করার জন্যই অভিনেত্রী হয়েছিলেন জোলি

বিনোদন ডেস্ক: হলিউডের জনপ্রিয় অভিনত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এমনকি সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। ১৯৮২ সালে “লুকিন’ টু গেট আউট” সিনেমার মধ্য দিয়ে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন জোলি। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাইবর্গ’-এ প্রধান নারী চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অভিনয় করেছেন ‘হ্যাকারস’ (১৯৯৫), ‘জর্জ’ ‘ওয়ালেস’ (১৯৯৭), ‘জিয়া’ (১৯৯৮), ‘গার্ল, ইন্টারাপ্টেড’ […]

» Read more

রাহুল গান্ধী কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। সর্বসম্মতিক্রমে কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হলেন তিনি। দীর্ঘ ১৯ বছর পর ভারতের এ রাজনৈতিক দল নতুন সভাপতি পেল। ১৯৯৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত সোনিয়া গান্ধী ছিলেন কংগ্রেসের সভানেত্রী। মায়ের সেই আসনে বসলেন ৪৭ বছর বয়সী রাহুল। সোমবার সর্বসম্মতিক্রমে কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। দলের ওই পদের জন্যে মনোনয়ন […]

» Read more
1 … 17 18 19 20 21 … 28