শিক্ষক নিয়োগে বয়সসীমা ৩৫ হচ্ছে: শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আসছে বয়সসীমা। সর্বোচ্চ ৩৫ বছর বয়সের পর কেউ আর শিক্ষক হতে পারবেন না। আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হতে কোনো বয়সসীমা ছিল না। ফলে ৪০-৪৫ বা তার চেয়ে বেশি বয়সীরাও শিক্ষক হতে পারতেন। এই বয়সসীমা বাস্তবায়িত হলে শিক্ষক নিবন্ধনের সনদ থাকলেও ৩৫ বছর বয়সের পর কেউ নিয়োগ পাবেন না। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আদালতের […]

» Read more

২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন ইনিয়েস্তা

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনার জার্সিতে মাঝমাঠে বল নিয়ে তার শৈল্পিক কারিকুরি ঘোর বিরোধীদেরও মুগ্ধ করতো। গত ২২টি বছর বার্সেলোনার মাঝমাঠে সফল ও নির্ভরযোগ্য একজন মিডফিল্ডার ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। লম্বা পথ পাড়ির পর চোখের জলে এবার প্রিয় ঠিকানা ন্যু ক্যাম্পকে বিদায় বললেন বিশ্বকাপ জয়ী এ তারকা। মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন ইনিয়েস্তা। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে সে কথা আনুষ্ঠানিকভাবে […]

» Read more

বুয়েট ছাত্রলীগের নয়া কমিটি: সভাপতি সানী, সম্পাদক রাসেল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার জামী-উস সানী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেহেদী হাসান রাসেল। বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে ১৯ এপ্রিল বুয়েট ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। […]

» Read more

শান্তি আর পরমাণু নিরস্ত্রীকরণ মতৈক্যে দুই কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু নিরস্ত্রীকরণে মতৈক্যে পৌঁছেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই প্রেসিডেন্ট কিম জং-উন ও মুন জে-ইন। পাশাপাশি প্রায় সাড়ে পাঁচ দশক আগে শেষ হওয়া কোরিয়া যুদ্ধের আনুষ্ঠানিক অবসানে এবং সংঘাতের পথ বন্ধ করতে চলতি বছরই শান্তি চুক্তি করার বিষয়ে একমত হয়েছেন তারা। শুক্রবার (২৭ এপ্রিল) দু’দেশের সীমান্তবর্তী গ্রাম ‘পানমুনজমে’ দুই প্রেসিডেন্টের ঐতিহাসিক বৈঠকের পর এক যৌথ ঘোষণায় এ কথা […]

» Read more

গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৭ এপ্রিল) সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। নারী নেতৃত্বের সফলতার স্বীকৃতি হিসেবে দেয়া এই পুরস্কার গ্রহণের পর নারীদের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে একটি নতুন জোট গঠনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই শেখ হাসিনা বলেন, […]

» Read more

কুবিতে ফায়ার সার্ভিসের আগুন প্রতিরোধ মহড়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফায়ার সার্ভিসের আগুন প্রতিরোধ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের সংগঠন ‘ক্যাফে মার্কেটিং’-এর আয়োজনে এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, কুমিল্লার অংশগ্রহণে এ মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ‘ফায়ার সেফটি অ্যান্ড আর্থকোয়েক ডিজেস্টার ম্যানেজমেন্ট ওয়ার্কস্টেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

» Read more

মক্কায় জমি উপহার পাচ্ছেন মোহাম্মদ সালাহ!

স্পোর্টস ডেস্ক: ‘মিশরীয় রাজা’ মোহাম্মদ সালাহ এক কথায় ‘রাজত্ব’ই করছেন বর্তমান ইংলিশ ফুটবলে। ভক্তদের মতে, পুরো ইউরোপের রাজদণ্ডটা হাতে উঠতেও খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না তার। একদিন হয়তো সালাহর পায়ের যাদুতে ইতিহাসই গড়ে ফেলবে লিভারপুল। দিনে দিনে তার অনন্য সব কীর্তি ফুটবলপ্রেমীদের ভাসাচ্ছে আনন্দের জোয়ারে। সালাহর কৃতিত্বে মুগ্ধ সৌদি সরকারও। সেজন্য কিছুদিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারের […]

» Read more

তসলিমা নাসরিনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

নিজস্ব প্রতিবেদক: ‘ধর্ষকের কাছে নারীর কোন ধর্ম নেই’ শীর্ষক একটি কলাম লেখাকে কেন্দ্র করে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে মো. মাহবুব আলম নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর শাহজাহানপুর থানায় মামলাটি (মামলা নম্বর-৩৫) দায়ের করেন। মামলায় তসলিমা নাসরিনসহ চারজনকে আসামি করা হয়েছে। মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বিষয়টি […]

» Read more

যৌন শোষণ ধর্মগুরুদের জন্য পাপ নয়, বিশ্বাস আসারামের

আন্তর্জাতিক ডেস্ক: ধর্ষণের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ভারতের বিতর্কিত ধর্মগুরু আসারাম বাপু বিশ্বাস করতেন, মেয়েদের যৌন শোষণ করা ‘ব্রহ্মজ্ঞানী’ বা ‘জ্ঞানী ব্যক্তি’ যারা ‘সাধক’ হিসেবে পরিচিত তাদের জন্য পাপ নয়। স্বঘোষিত এই ধর্মগুরুর আশ্রমে এক স্কুলছাত্রীকে নিপীড়নের প্রত্যক্ষদর্শী রাহুল কে সাচার আদালতকে এ তথ্য জানান। আসারাম বাপুর ভক্ত ছিলেন রাহুল কে সাচার। আদালতকে তিনি বলেন, যৌন সক্ষমতা বাড়াতে নিয়মিত ওষুধ সেবন […]

» Read more

শতক পেরলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক: আগেরগুলোর মান নিয়ে প্রশ্ন তুলে এলেও এক সপ্তাহের ব্যবধানে আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। এনিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১০১টি। রাজশাহীতে ‘শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি’ এবং বান্দরবানে ‘বান্দরবান বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার অনুমোদন দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং। […]

» Read more
1 2 3 4 … 17